Ajker Rashifal Bengali, 21 January 2026: আজ কোন রাশির ভাগ্যে অর্থ ও বিদেশযোগ? কুম্ভ রাশিতে চন্দ্রের প্রভাব জেনে নিন

Today Horoscope, 21 January, 2026: আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। কোন রাশির জীবনে আসছে অর্থলাভ, বিদেশযোগ এবং নতুন সুযোগ? আজকের জ্যোতিষ বিশ্লেষণ বিস্তারিত পড়ুন।

Today Horoscope, 21 January, 2026: আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। কোন রাশির জীবনে আসছে অর্থলাভ, বিদেশযোগ এবং নতুন সুযোগ? আজকের জ্যোতিষ বিশ্লেষণ বিস্তারিত পড়ুন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
wednesday horoscope

Horoscope: রাশিফল।

Ajker Rashifal Bengali, 21 January, 2026: ২১ জানুয়ারি ২০২৬, বুধবার। আজ যাঁদের জন্মদিন, পাশ্চাত্য জ্যোতিষ মতে তাঁদের রাশি কুম্ভ। আজকের দিনে শনি ও বৃহস্পতির যুগল প্রভাব বিশেষভাবে কার্যকর থাকবে। বিশেষ করে ২১ তারিখে জন্মগ্রহণের কারণে বৃহস্পতির আশীর্বাদ আজ অনেক ক্ষেত্রেই সহায় হবে। শিক্ষা, জ্ঞান, আর্থিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনায় বৃহস্পতি ইতিবাচক ভূমিকা নেবে। শুভ সংখ্যা হিসেবে আজ ৩, ১২, ২১ ও ৩০ বিশেষ শক্তিশালী। হলুদ এবং নীল রং আজ সৌভাগ্যের প্রতীক হয়ে উঠতে পারে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

মেষ রাশির জাতকদের জন্য আজ আয় ও রোজগারে হঠাৎ পরিবর্তন আসতে পারে। ব্যবসা-বাণিজ্যে অপ্রত্যাশিত উন্নতির যোগ রয়েছে। ঠিকাদারি বা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন যোগাযোগ তৈরি হতে পারে। বড় ভাই বা বোনের সহায়তা আজ কাজে আসবে।

আরও পড়ুন- জিভ তো নয় যেন মিছরির ছুরি! আড়ালে ছড়ি ঘোরাতে ওস্তাদ, আঙুলের ডগায় সকলকে নাচাতে পছন্দ করে ৫ ধূর্ত রাশি

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বৃষ রাশির জাতকদের জন্য আজ বিদেশ সংক্রান্ত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় প্রভাবশালী কোনও বিদেশি ব্যক্তির সাহায্য মিলতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও আজ কিছুটা বাস্তব রূপ পেতে পারে।

আরও পড়ুন- সরস্বতী পুজোর ফর্দ, দেখে নিন কোনওটি মিস করেননি তো?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভাগ্যোন্নতির বার্তা বহন করছে। আমদানি-রফতানি, ট্রাভেল বা আন্তর্জাতিক ব্যবসায় যুক্তদের কাঙ্ক্ষিত সাফল্য মিলতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ যাত্রার যোগও প্রবল।

আরও পড়ুন- কালসর্পের থেকেও ভয়ংকর এই দোষে ধ্বংস হতে পারে কেরিয়ার, বিবাহ ও সম্মান

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে আজ হঠাৎ কোনও ঘটনা মানসিক চাপ বাড়াতে পারে, তবে আর্থিক বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসার প্রয়োজনে ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, তবে তা ভবিষ্যতে লাভজনক হবে।

আরও পড়ুন- এবছরের জয়া একাদশী কবে? শুভ যোগ, ধর্মীয় তাৎপর্য, সঠিক তিথি সম্পর্কে জেনে নিন

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সিংহ রাশির জাতকদের জন্য অংশীদারি ব্যবসায় উন্নতির ইঙ্গিত রয়েছে। তবে জীবনসঙ্গীর শারীরিক বা মানসিক অবস্থার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে অহং বা মান-অভিমান এড়িয়ে চলাই শ্রেয়।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কন্যা রাশির জাতকদের আজ কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। কর্মচারী বা সহকর্মীদের আচরণ বিরক্তির কারণ হতে পারে। শারীরিকভাবে পা বা কোমরের যন্ত্রণার সম্ভাবনা রয়েছে, তাই বিশ্রাম ও যত্ন জরুরি।

তুলা/ Libra রাশিফল Rashifal

তুলা রাশির জাতকদের জন্য শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল পেশায় বিদেশি সুযোগ আসতে পারে। তবে পারিবারিক জীবনে সন্তানের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে, যা ধৈর্যের সঙ্গে সামলানো প্রয়োজন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বৃশ্চিক রাশির জাতকদের আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সহায়তা মানসিক শক্তি জোগাবে। তবে আত্মীয় বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিবাদ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ধনু রাশির জাতকদের বকেয়া অর্থ আদায়ে উদ্যোগী হতে হবে, খাদ্য ও রেস্তোরাঁ ব্যবসায় লাভ হতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।                      

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কুম্ভ রাশির জাতকদের জন্য আজ বিদেশ সংক্রান্ত কাজ ও আইনি বিষয়ে ব্যয় হতে পারে, তবে ভবিষ্যতের জন্য এটি ফলপ্রসূ হবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

মীন রাশির জাতকদের আজ চাকরি ও মধ্যস্থতামূলক কাজে ভালো রোজগারের যোগ রয়েছে এবং পারিবারিক সহায়তা মিলবে।

আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে, ফলে চিন্তাভাবনায় বাস্তবতা ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। তৃতীয়া তিথি রাত ২টো ৫১ মিনিট পর্যন্ত চলবে, এরপর চতুর্থী তিথির সূচনা হবে। সকালের সময় থেকে রাত পর্যন্ত একাধিক শুভ মুহূর্ত রয়েছে, যা কাজ শুরু, নতুন সিদ্ধান্ত বা আর্থিক লেনদেনের জন্য অনুকূল।    

bengali Ajker Rashifal