/indian-express-bangla/media/media_files/2026/03/01/bjp-parivartan-yatra-west-bengal-2026-assembly-election-2026-03-01-13-08-39.jpg)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।
BJP Parivartan Yatra: বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে আজ রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। পশ্চিম বর্ধমানের কুলটিতে আয়োজিত পরিবর্তন যাত্রায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
নদিয়ার কৃষ্ণনগর ও নবদ্বীপে অনুষ্ঠিত পরিবর্তন যাত্রায় যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
অন্যদিকে কোচবিহারের রাসমেলা ময়দানে আয়োজিত পরিবর্তন যাত্রায় অংশ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক।
এছাড়াও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ও ঝাড়গ্রামে অনুষ্ঠিত পরিবর্তন যাত্রায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গায় এই পরিবর্তন যাত্রাকে ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসকদল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্য নিয়ে রাজ্যজুড়ে ঐতিহাসিক ‘পরিবর্তন যাত্রা’ শুরু বিজেপির। বিজেপির দাবি, এই যাত্রা শুধু একটি রাজনৈতিক প্রচার নয়, বরং বাংলার রাজনীতিতে “পরিবর্তনের ডাক”। ‘পাল্টাও দরকার, চাই বিজেপি সরকার’, এই স্লোগানকে সামনে রেখে ১ মার্চ রাজ্যের পাঁচটি স্থানে এবং ২ মার্চ চারটি স্থানে একযোগে পরিবর্তন যাত্রা শুরু হবে। রাজ্যের প্রতিটি প্রান্তে সংগঠন মজবুত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
বিজেপির পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের নয়টি সাংগঠনিক বিভাগ থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে এই যাত্রা ৩৮টি সাংগঠনিক জেলা ও ২৩০টিরও বেশি বিধানসভা কেন্দ্র স্পর্শ করবে। বিজেপির লক্ষ্য, এই কর্মসূচির মাধ্যমে অন্তত ১ কোটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। পরিবর্তন যাত্রায় মোট ৬৩টি বড় সমাবেশ এবং ২৮১টি ছোট সভা অনুষ্ঠিত হবে।
বিজেপি জানিয়েছে, যাত্রার মাধ্যমে তুলে ধরা হবে বর্তমান রাজ্য সরকারের ব্যার্থতাকে। মূল ইস্যু হবে নারী সুরক্ষা, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি (বিশেষত শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি), জাতীয় নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যর্থতা। সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হবে। গ্রামীণ এলাকায় কৃষি পরিকাঠামো ও কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন, আর শহরাঞ্চলে শিল্পোন্নয়ন ও যুব কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হবে।
পরিবর্তন যাত্রার গ্র্যান্ড ফিনালে হবে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির দাবি, এই কর্মসূচির মাধ্যমে বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ‘পরিবর্তনের সরকার’ গঠনের পথ প্রশস্ত হবে।
আরও পড়ুন-নজরে ভবানীপুর, মমতার খাসতালুকে কত নাম বাদ চূড়ান্ত ভোটার তালিকায়? বিস্ফোরক তথ্য সামনে আনল কমিশন
আরও পড়ুন- ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ
আরও পড়ুন- গ্র্যান্ড ফিনালে-তে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’
আরও পড়ুন-খামেনিকে কীভাবে হত্যা করা হয়েছিল? মার্কিন-ইজরায়েলর পুরো পরিকল্পনা জানলে গায়ে কাঁটা দেবে
আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর
আরও পড়ুন-ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ
আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us