Central Force: ভোটের আগেই বুটের শব্দ! ১ মার্চ থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, তছনছ হবে সব ছক?

Central Force in West Bengal: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী! ১ মার্চ থেকে দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জেনে নিন বাহিনী মোতায়েনের বিস্তারিত সময়সূচী।

Central Force in West Bengal: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী! ১ মার্চ থেকে দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জেনে নিন বাহিনী মোতায়েনের বিস্তারিত সময়সূচী।

author-image
IE Bangla Web Desk
New Update
Central Force in West Bengal, Assembly Election 2026, Home Ministry Decision, CRPF BSF deployment Bengal,west bengal assembly election 2026, wb assembly election 2026, 480 company central force, Route march in Bengal, Election Commission notification, Law and order West Bengal,বাংলায় কেন্দ্রীয় বাহিনী, বিধানসভা নির্বাচন ২০২৬, ১ মার্চ কেন্দ্রীয় বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত

Central Force in West Bengal: বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী।

West Bengal Assembly Election 2026: রাজ্যে দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা না করলেও, তার অনেক আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ১ মার্চ থেকেই রাজ্যের জেলাগুলিতে পৌঁছাতে শুরু করবে কেন্দ্রীয় জওয়ানরা। মূলত আইন-শৃঙ্খলার রাশ শক্ত করতেই এই আগাম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Advertisment

দুই দফায় পৌঁছাবে বাহিনী

স্বরাষ্ট্র মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে আগামী ১ মার্চ রাজ্যে পা রাখছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর ঠিক ১০ দিন পর, অর্থাৎ ১০ মার্চ দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে এসে পৌঁছাবে। অর্থাৎ ভোট ঘোষণার আগেই বাংলায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Sonarpur News: সোনারপুরে দাদাগিরি! ‘সেলামী’ না দেওয়ায় ব্যবসায়ীর অফিস ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য!

Advertisment

বাহিনীর বিন্যাস একনজরে:

প্রথম দফা (১ মার্চ):

CRPF: ১১০ কোম্পানি

BSF: ৫৫ কোম্পানি

CISF: ২১ কোম্পানি

আরও পড়ুন-শিয়ালদহ-শিলচর বা কলকাতা-সাইরাং; গন্তব্যে পৌঁছানো হবে আরও সহজ! ট্রেনের নয়া স্টপেজে বাজিমাত রেলের

ITBP: ২৭ কোম্পানি

SSB: ২৭ কোম্পানি

দ্বিতীয় দফা (১০ মার্চ):

CRPF: ১২০ কোম্পানি

BSF: ৬৫ কোম্পানি

CISF: ১৬ কোম্পানি

ITBP: ২০ কোম্পানি

আরও পড়ুন-SIR-এ এবার নজিরবিহীন মোড়, কবে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা, বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

SSB: ১৯ কোম্পানি

রুট মার্চ ও টহলদারিতে জোর

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে। রাজ্যের কোন জেলায় বা কোন স্পর্শকাতর এলাকায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে, তা আলোচনার মাধ্যমেই স্থির করা হবে। বাহিনী আসার পর থেকেই বিভিন্ন এলাকায় এরিয়া ডমিনেশন বা টহলদারির কাজ শুরু করে দেবে জওয়ানরা, যাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি হয়।

আরও পড়ুন- যন্ত্রের ডগায় ইতিহাস! মজাপুকুরের অন্ধকারে লুকিয়ে ছিলেন একাদশ শতকের বিষ্ণুমূর্তি

নির্বাচন ঘোষণার এত আগে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ইতিমধ্য়েই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাজ্যের শাসক দল ও বিরোধী শিবিরের মধ্যে এই ইস্যু নিয়ে বাগযুদ্ধ এখন তুঙ্গে। বিরোধীরা একে স্বাগত জানালেও, আগাম বাহিনী মোতায়েনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে শাসক পক্ষ।

amit shah West Bengal Assembly Election 2026 Central Force