Dilip Ghosh: মমতার দিল্লি সফর ফ্লপ? ‘এপ্রিলের পরেই বাংলায় বিজেপির সরকার!’ দিলীপ উবাচে তোলপাড়

west bengal assembly election 2026:‘এপ্রিলের পরেই বাংলায় বিজেপির সরকার!’ মমতার দিল্লি সফর ও নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের আবহেই বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের বিদায় নিশ্চিত। পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

west bengal assembly election 2026:‘এপ্রিলের পরেই বাংলায় বিজেপির সরকার!’ মমতার দিল্লি সফর ও নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের আবহেই বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের বিদায় নিশ্চিত। পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh, Mamata Banerjee, West Bengal Politics, BJP vs TMC, 2026 Election,Election Commission of India, Gyanesh Kumar, Delhi Visit, Bengal Government Change, Illegal Immigrants Issue, Political Controversy,west bengal assembly election 2026, দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজনীতি, বিজেপি, তৃণমূল কংগ্রেস,নির্বাচন কমিশন, দিল্লি সফর, বাংলা সংবাদ, জ্ঞানেশ কুমার, রাজনৈতিক তরজা, সরকার বদল

Dilip Ghosh-Mamata Banerjee: দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর দিল্লি সফর এবং নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের আবহেই এবার তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে এবং আগামী এপ্রিলের পরেই রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে।

Advertisment

দিলীপ ঘোষের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। আর সেই কারণেই তিনি একের পর এক বৈঠক করছেন। কিন্তু দিলীপবাবুর কটাক্ষ, "দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী জেনেবুঝে চিৎকার করছেন। ওসব বৈঠক করে আর কিছু হবে না। তৃণমূলের আসল সত্যটা জনগণ জেনে গিয়েছে এবং তাদের ক্ষমতা থেকে সরাতে প্রস্তুত।"

আরও পড়ুন- Mamata Banerjee: "৩৩ শতাংশ মুসলিমকে বাংলা ছাড়া করার ছক!" SIR নিয়ে মোদী-শাহর নাকের ডগায় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা!

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপি নেতা অভিযোগ করেন, বাংলাদেশিরা রাজ্যে ঢুকে পরিবেশ নষ্ট করছে, যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সব বেরিয়ে গিয়েছে। তৃণমূলের লোকেরা কেবল নিজেদের পকেট ভরতে ব্যস্ত। থানা-পুলিশও সাধারণ মানুষের অভিযোগ শোনে না।"

আরও পড়ুন-West Bengal News Live:পার্থর প্রত্যাবর্তন! চুপিসারে ফিরলেন বিধানসভার কমিটিতে, ভোটের টিকিট কি সময়ের অপেক্ষা? তুঙ্গে চর্চা

প্রসঙ্গত, সোমবারই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, "আমি সাতবারের সাংসদ ও চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু এমন অহংকারী ও মিথ্যাবাদী মুখ্য নির্বাচন কমিশনার আমি আগে কখনও দেখিনি।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "কেউ চিরকাল চেয়ারে বসে থাকে না। সকলকেই একদিন যেতে হয়।" পাশাপাশি, কমিশনের ডিরেক্টর জেনারেল (আইটি) সীমা খন্নার বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে আসল ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছেন সীমা খন্না। 

আরও পড়ুন-Suvendu Adhikari: "বাচ্চা ছেলেও বুঝবে আপনি মিথ্যে বলছেন!" I-PAC মামলা নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

মঙ্গলবারেও দিল্লিতে SIR-এর জেরে 'ক্ষতিগ্রস্ত' পরিবারের সদস্যদের নিয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দিল্লির দরবারে নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সংঘাত এবং পাল্টা দিলীপ ঘোষের সরকার বদলের হুঁশিয়ারি, সব মিলিয়ে চড়ছে রাজনৈতিক পারদ।

Mamata Banerjee dilip ghosh West Bengal Assembly Election 2026