/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
West Bengal SIR 2025: নির্বাচন কমিশন (ECI) সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে চলমান SIR প্রক্রিয়া চলাকালীন তাদের আধিকারিক ও কর্মীরা “গুরুতর হুমকি”, “ভীতি প্রদর্শন” এবং “বাধার” মুখে পড়ছেন।
আরও পড়ুন- ২১ বছরের হৃতিকার সঙ্গে সাতপাক হিরণের! ডিভোর্স বিতর্কে বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ কি বিশ বাঁও জলে?
কমিশনের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই অবস্থায় SIR প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছে নির্বাচন কমিশন।
সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় নির্বাচন কমিশন ভীতি প্রদর্শনের একাধিক উদাহরণ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের এক বর্তমান মন্ত্রীর বক্তব্য যেখানে তিনি নির্বাচন কমিশনের “পা ভেঙে দেবেন”; এক বিধায়কের মন্তব্য, SIR চলাকালীন নাম বাদ দেওয়া হলে তা “আগুন নিয়ে খেলা”! BLO-দের প্রকাশ্য হুমকি; এবং মুখ্যমন্ত্রীর SIR নিয়ে প্রকাশ্য উস্কানিমূলক ঘোষণা, যেখানে তিনি জনসাধারণকে সরাসরি কমিশনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বলে অভিযোগ।
আরও পড়ুন- মায়ের সঙ্গে বহুতলের ছাদে গিয়ে নিখোঁজ শিশু, কিছুক্ষণেই উদ্ধার নিথর দেহ, চূড়ান্ত চাঞ্চল্য খাস কলকাতায়
সনাতনী সংসদ-এর করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করলে কমিশন আদালতে এই হলফনামা জমা করে। ওই আবেদনে SIR প্রক্রিয়ায় কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকারি কর্মীদের নির্বাচন কমিশনের সার্বিক নিয়ন্ত্রণে রাখার আর্জি জানানো হয়েছিল। এর জবাবে কমিশন জানায়, রাজ্য সরকারের সহযোগিতার প্রকাশ্য আশ্বাসের বিপরীতে মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে এমন সব উসকানিমূলক ভাষণ দিচ্ছেন, যা ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা আধিকারিকদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে।
নির্বাচন কমিশন বিশেষভাবে উল্লেখ করেছে ১৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীর একটি সাংবাদিক সম্মেলনের কথা। কমিশনের অভিযোগ, ওই সম্মেলনে তিনি SIR প্রক্রিয়া সম্পর্কে “ভীতি সৃষ্টিকারী”, “ভ্রান্ত ও বিভ্রান্তিকর” তথ্য ছড়িয়েছেন, নির্বাচন আধিকারিকদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন।কমিশনের দাবি, দেশের অন্যান্য রাজ্যে যেখানে SIR-পর্ব নির্বিঘ্নে এগোচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে হিংসা, হুমকি ও বাধার একাধিক ঘটনা নথিভুক্ত হয়েছে।
হলফনামায় আরও বলা হয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যে BLO-দের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করতে “ব্যাপক অনীহা” লক্ষ্য করা গেছে। কিছু ক্ষেত্রে জেলা নির্বাচন আধিকারিক (DEO)-এর হস্তক্ষেপের পরেই FIR দায়ের হয়েছে এবং গ্রেফতারও হয়েছে বিলম্বে।
আরও পড়ুন- ভিআইপি রোডে ৭০ ফুটের মেসি মূর্তি, নির্মাণ নিয়ে প্রশ্ন তুলল খোদ হাইকোর্ট
কমিশনের অভিযোগ, SIR কাজের পথে বাধা দেওয়ার ঘটনায় FIR দায়ের ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাজ্য সরকার “ইচ্ছাকৃতভাবে উপেক্ষা” করেছে।
নির্বাচন কমিশন একাধিক ঘটনার উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে জোর করে ঢোকার চেষ্টা, পুলিশ ব্যারিকেড ভেঙে দফতরে ভাঙচুর, সরকারি আধিকারিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া, বাইরে থেকে CEO-র দফতর তালাবন্ধ করে রাখা এবং অফিস চত্বরে আধিকারিকদের প্রবেশ ও প্রস্থান রোধ করা। এসবের ফলে দায়িত্ব পালনে গুরুতর ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছে কমিশন।
কমিশনের দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর SIR পর্বে এখন নথি যাচাইয়ের কাজ চলছে। যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই পর্যায়ে রাজ্য সরকারের সহযোগিতা “অত্যন্ত জরুরি ও অপরিহার্য” বলে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে।
আরও পড়ুন- করাচির শপিং মলে বিধ্বংসী অগ্নিকান্ড, ঝলসে মৃত্যু কমপক্ষে ৫০, স্বজন হারিয়ে শোকের পাথর পরিবার


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us