/indian-express-bangla/media/media_files/2026/01/30/amit-2026-01-30-14-15-13.jpg)
WB Assembly Election 2026: অমিত শাহকে তীব্র আক্রমণ ফিরহাদ হাকিমের।
West Bengal Assembly Election 2026: বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে দরজায়। ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে আজ, শুক্রবার রাতেই ফের রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাহের এই সফরকে কেন্দ্র করেই রাজনৈতিক তরজা উঠল তুঙ্গে। অমিত শাহের আগমনকে তীব্র কটাক্ষ করে তাঁকে সিনেমার খলনায়ক ‘গব্বর সিং’-এর সঙ্গে তুলনা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
শুক্রবার অমিত শাহের সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারান ফিরহাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "ভাবখানা এমন, যেন গব্বর সিং আসছেন! কে এই অমিত শাহ? ওঁকে এত ভয়ের কী আছে? বাঙালি ভয় পেতে পারে না, মাথা নিচু করতেও জানে না। যত অত্যাচার হোক, বাঙালি লড়াই করে যাবে।"
আরও পড়ুন- Arijit Singh: ‘রফি-কিশোর-শানু সব একগ্লাসে গুললে অরিজিৎ হয়!’ গায়ককে নিয়ে বিরাট দাবি মদনের
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন ‘বাঘিনী’ বলে সম্বোধন করেন ফিরহাদ। তিনি স্পষ্ট জানান, অন্য রাজ্যের সমীকরণ বাংলায় খাটবে না। ফিরহাদের কথায়, "অমিত শাহ রাজ্যে আসবেন, তাতে কিছু যায় আসে না। ওদের ফন্দি মহারাষ্ট্র, দিল্লি বা বিহারে টিকলেও বাংলায় টিকবে না। কারণ বাংলায় এক বাঘিনী আছেন, যাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।"
আরও পড়ুন-Dilip Ghosh: "তৃণমূলই লেলিয়ে দিয়েছে সিপিএমকে!", সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে দিলীপের বিস্ফোরক থিওরি!
প্রসঙ্গত, আজ শুক্রবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামছেন অমিত শাহ। ৩০ ও ৩১ জানুয়ারি—অর্থাৎ শুক্র ও শনিবার তিনি রাজ্যেই থাকবেন। দলীয় সূত্রে খবর, এই দু'দিনের সফরে তিনি কলকাতায় রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেবেন। পাশাপাশি, ব্যারাকপুরে একটি প্রকাশ্য জনসভায় ভাষণ দেওয়ার কথাও রয়েছে তাঁর। বিধানসভা ভোটের ঠিক আগে দলীয় নেতাদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং রণকৌশল নির্ধারণ করতেই শাহের এই ঝটিকা সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-Mimi Chakraborty: "আমি মিমিকে ছাড়ব না!", গ্রেফতারির পরেও দম্ভ তনয়ের, পাল্টা কী বললেন অভিনেত্রী?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us