/indian-express-bangla/media/media_files/2026/01/21/hiron-chatterjee-second-marriage-bjp-kharagpur-sadar-assembly-election-2026-2026-01-21-18-09-15.jpg)
দ্বিতীয় বিয়ে ঘিরে বিতর্কের মাঝেই টিকিট জল্পনা
Hiran Chatterjee: ২০২৬ বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় বিজেপি বিধায়ক অভিনেতার দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে জোর চর্চা চলছে। খড়্গপুর সদর কেন্দ্রের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ( hiran-chatterjee) বেনারসে বিয়ে করেছেন ২১ বছরের হৃতিকা গিরিকে। ২০২১ সালের ১২ মার্চ মনোনয়ন জমার দিন হিরণ তাঁর বয়স উল্লেখ করেছিলেন ৪৫ বছর। তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, "ডিভোর্স না করেই বিয়ে করছেন হিরণ।" এদিকে রাজনৈতিক মহলে ফের জল্পনা এবারও কি খড়্গপুর সদরে বিধানসভার প্রার্থী পদের টিকিট পাবেন হিরণ? কিছু দিন আগেই এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ পরোক্ষভাবে নিজের পুরনো কেন্দ্রে দাঁড়ানো নিয়ে মত ব্যক্ত করেছিলেন। বিগত নির্বাচনে তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিলেন হিরণ।
আরও পড়ুন- উত্তাল সন্দেশখালি, বিডিও অফিসে তুলকালাম, যথেচ্ছ ভাংচুর, তৃণমূলকে নিশানা বিজেপির
খড়্গপুর সদরে ১০ বারের বিধায়ক
১৯৮২ থেকে ২০১১, টানা বিধায়ক ছিলেন কংগ্রেসের জ্ঞান সিং সোহানপাল। খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের মিথ বলা যেতেই পারে তাঁকে। তারও আগে তিনবার বিধায়ক ছিলেন। মোট ১০ বার বিধায়ক ছিলেন জ্ঞান সিং। কিন্তু ২০১৬ সালে এই মিথ ভেঙে দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (dilip ghosh)। ২০১৬ বিধানসভা নির্বাচনে সারা রাজ্য থেকে মাত্র ৩ জন বিজেপি বিধায়ক নির্বাচিত হয়ছিলেন। কিন্তু খড়্গপুর সদর কেন্দ্রে জ্ঞান সিং সোহানপালকে পরাজিত করে রাজ্য রাজনীতিতে হুলস্থুল ফেলে দেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ পেয়েছিলেন ৩৯.২৯ শতাংশ ভোট। জ্ঞান সিং সোহানপালের ভোট প্রাপ্তি ছিল ৩৫.২৫ শতাংশ। ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১.৭৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল।
মিথ ভেঙে দেয় বিজেপি
২০১১ বাংলায় পরিবর্তনের নির্বাচনেও ৫৫.৫৪ শতাংশ ভোট পেয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন জ্ঞান সিং সোহানপাল। তখন তৃণমূলের সঙ্গে জোট হয়েছিল কংগ্রেসের। রেলশহর খড়্গপুরে মিশ্র জনবসতির বাস। একেবারেই মিনি ভারতবর্ষ বলা যেতে পারে। দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর এই কেন্দ্রে ২০১৯ সালে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে প্রথমবারে মতো জয়ের স্বাদ পায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ৪৭.৬৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। বিজেপি প্রার্থী পায় ৩৪.০২ শতাংশ ভোট।
আরও পড়ুন- রণক্ষেত্র কলকাতা! "বর্বর সরকার, ইতর পুলিশ", আশাকর্মীদের উপর পুলিশি নির্যাতনে গর্জে উঠলেন শুভেন্দু
২০২১ নির্বাচনে কাকে পরাজিত করেন হিরণ?
গত ভোটে টলিউডের একাধিক তারকাকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। ২০২১ বিধানসভা নির্বাচনে কপাল খুলে যায় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের। বিজেপি হিরণকে প্রার্থী করে খড়্গপুর সদর কেন্দ্রে। তিনি ভোট পান ৪৬.৪৫ শতাংশ। ২০১৯ উপনির্বাচনের তুলনায় প্রায় সাড়ে ১২ শতাংশ ভোট বেশি পান হিরণ। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার পায় ৪৪.২৫ শতাংশ ভোট। যদিও পরবর্তী ক্ষেত্রে ২০২৪ লোকসভা নির্বাচনে পরাজিত হন হিরণ। এবার খড়্গপুর কেন্দ্রে বিজেপির কে প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা শুরু হলেও হিরণ সরে যেতে রাজি নন তা প্রকাশ্যেই জানিয়েছেন। তারই মধ্যে জীবনের দ্বিতীয় বিয়েটা সেরে নিলেন বিধায়ক হিরণ। যা নিয়ে এখন চলছে চরম বিতর্ক।
আরও পড়ুন- পুরুলিয়া থেকে বিজেপিকে নিশানা, ভোটের আগে 'লক্ষ্মীর ভান্ডার' নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের
২০২৬ বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী কে?
২০২৬ বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যে বঙ্গ রাজনীতি তোলপাড়। বিজেপির পোস্টারবয় নরেন্দ্র মোদী পালা করে বাংলায় আসছেন, জনসভা করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিকে কে কোন কেন্দ্রে প্রার্থী হবে, তা নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করার পর্যায়ে বিজেপি। দ্বিতীয় বিয়ে করায় তাঁর প্রথম স্ত্রী অভিযোগ করেছেন, ডিভোর্স না করে কি করে বিয়ে করেছেন হিরণ। হিন্দু শাস্ত্র মতে এই বিয়ে সম্ভব নয় বলে তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। খড়্গপুরে ফের কি হিরণকেই দল প্রার্থী করবে? দিলীপ ঘোষের শিকে ছিঁড়বে? এই দুজনের বাইরে অন্য কাউকে নিয়ে ভাবছে পদ্মশিবির? তা নিয়ে জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us