‘বেলডাঙ্গা ব্রিগেডে' শক্তি প্রদর্শন হুমায়ুনের, তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন শ'য়ে শ'য়ে মানুষ

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ধারা অব্যাহত থাকলে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ধারা অব্যাহত থাকলে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

author-image
Gopal Thakur
New Update
Malda politics  ,Humayun Kabir statement,  Janata Unnayan Party,  West Bengal Assembly Election 2026  ,Malda assembly seats,  Congress alliance West Bengal,  CPI(M) ISF alliance  ,AIMIM alliance possibility,  Isha Khan Chowdhury reaction  ,BJP counter attack Bengal  ,Unemployment issue Malda Murshidabad,  English Bazar political news,মালদা রাজনীতি,  হুমায়ুন কবীর  ,জনতা উন্নয়ন পার্টি  ,২০২৬ বিধানসভা নির্বাচন  ,মালদা বিধানসভা আসন  ,কংগ্রেস জোট রাজনীতি  ,সিপিএম আইএসএফ জোট  ,মিম জোট সম্ভাবনা  ,ইশা খান চৌধুরী মন্তব্য  ,বিজেপির পাল্টা কটাক্ষ  ,মালদা মুর্শিদাবাদ বেকারত্ব , ইংলিশবাজার রাজনৈতিক খবর

Humayun Kabir statement: মালদার সভায় হুমায়ুন কবীর।

মুর্শিদাবাদের রাজনৈতিক ময়দানে মহাসংগ্রামের আগে শক্তি সঞ্চয়ে ব্যস্ত জনতা উন্নয়ন পার্টি (JUP)। ৩১ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত মরাদিঘি পীর সাহেবের মোড়ে (NH-12 সংলগ্ন) অনুষ্ঠিত হতে চলেছে জনতা উন্নয়ন পার্টির বহুল প্রতীক্ষিত ‘বেলডাঙ্গা ব্রিগেড’ মহাসমাবেশ। সেই সমাবেশকে ঘিরে আজ থেকেই জেলার রাজনীতিতে তীব্র উত্তাপ ছড়িয়েছে।

Advertisment

আরও পড়ুন- ১০ লক্ষ জমায়েত! আজই মিমের সঙ্গে জোট? মমতার 'মৃত্যুঘন্টা' বাজানোর বিস্ফোরক হুঁশিয়ারি হুমায়ুনের

মহাসমাবেশের আগের দিন, ডোমকল ব্লক ও টাউন জনতা উন্নয়ন পার্টির ডাকে ডোমকল পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আমিনাবাদ এলাকায় অনুষ্ঠিত হয় এক বিশাল প্রস্তুতি সভা। সভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। এলাকাজুড়ে স্পষ্টভাবে ধরা পড়ে রাজনৈতিক হাওয়ার পরিবর্তন। এই প্রস্তুতি সভাকেই ঘিরে ঘটে যায় এক বড়সড় রাজনৈতিক ঘটনা।

দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ডোমকল পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে ভাঙন ধরে। আমিনাবাদ এলাকা থেকে শতাধিক তৃণমূল কর্মী এদিন আনুষ্ঠানিকভাবে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দেন। নবাগতদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের লাগাতার বঞ্চনা, ওয়াকফ বিল ঘিরে চক্রান্ত, দুর্নীতি এবং সাধারণ মানুষের অধিকার হরণে তাঁরা ক্ষুব্ধ। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কথা বলছে না, আর সেই শূন্যস্থান পূরণ করছে জনতা উন্নয়ন পার্টি। ফলে মানুষের আস্থা ধীরে ধীরে JUP-এর দিকেই ঝুঁকছে।

আরও পড়ুন- বিজেপি কর্মীকে না পেয়ে মাঝ রাস্তায় দাদাকে এলোপাথাড়ি মারধর! ভোটের আগেই বাংলায় রাজনৈতিক হিংসার বলি? 

প্রস্তুতি সভায় জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ব স্পষ্ট বার্তা দেন “বেলডাঙ্গা ব্রিগেড শুধু একটি রাজনৈতিক সভা নয়, এটি বাংলার বঞ্চিত মানুষের গর্জন।” সেই আহ্বানেই এদিন ডোমকলে উপচে পড়ে ভিড়। দলের দাবি, শুধু ডোমকল নয়, রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক থেকেও লাগাতার জনতা উন্নয়ন পার্টিতে যোগদানের খবর আসছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ধারা অব্যাহত থাকলে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সব মিলিয়ে, ডোমকলের প্রস্তুতি সভা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আগামীকাল মরাদিঘি পীর সাহেবের মোড়ে অনুষ্ঠিত জনতা উন্নয়ন পার্টির মহাসমাবেশে বিপুল জনস্রোত নামতে পারে। এখন নজর আগামী দিনের দিকেই ‘বেলডাঙ্গা ব্রিগেড’ কি সত্যিই মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ বদলে দেবে?

আরও পড়ুন- SIR-এর ধাক্কায় বাংলা জুড়ে আলোড়ন, মুখ্যমন্ত্রীর খাসতালুকে বাদ ৪৫ হাজার নাম, তড়িঘড়ি বৈঠকে মমতা   

Humayun Kabir