WB Assembly Election 2026: জোড়াসাঁকোর ‘মুকুট’ কি টলমল? প্রথম দফায় বাদ ৭২ হাজার ভোটার, অশনি সংকেত দেখছে তৃণমূল

Jorasanko Assembly Election 2026: জোড়াসাঁকোর তৃণমূল দুর্গে এবার বড় ফাটল? ভোটার তালিকা থেকে প্রায় ৭৩ হাজার নাম বাদ এবং বিজেপির ক্রমবর্ধমান প্রভাব ২০২৬-এর লড়াইকে কঠিন করে তুলেছে। গত দুই দশকের ইতিহাস কি বদলে যাবে? পড়ুন বিশেষ প্রতিবেদন।

Jorasanko Assembly Election 2026: জোড়াসাঁকোর তৃণমূল দুর্গে এবার বড় ফাটল? ভোটার তালিকা থেকে প্রায় ৭৩ হাজার নাম বাদ এবং বিজেপির ক্রমবর্ধমান প্রভাব ২০২৬-এর লড়াইকে কঠিন করে তুলেছে। গত দুই দশকের ইতিহাস কি বদলে যাবে? পড়ুন বিশেষ প্রতিবেদন।

author-image
Joyprakash Das
New Update
Jorasanko Assembly Election 2026, Jorasanko Voter List revision, Vivek Gupta TMC, BJP in Jorasanko,72000 voters removed Jorasanko, Smita Bakshi vs Vivek Gupta, North Kolkata non-Bengali vote bank, Jorasanko election history,West Bengal assembly election 2026, wb assembly election 2026, জোড়াসাঁকো বিধানসভা ২০২৬, জোড়াসাঁকো ভোটার তালিকা আপডেট, বিবেক গুপ্তা তৃণমূল, জোড়াসাঁকোয় বিজেপি, ৭২ হাজার ভোটার বাদ জোড়াসাঁকো, স্মিতা বক্সী বনাম বিবেক গুপ্তা, বড়বাজার বিধানসভা ভোট, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জোড়াসাঁকো

West Bengal assembly election 2026: প্রতীকী ছবি।

West Bengal Assembly Election 2026: তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে প্রতিবারই জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। একেবারে প্রথম নির্বাচন ১০৫২-তে ফরোয়ার্ড ব্লক ও ১৯৭৭-এ জনতা পার্টির ঝড় ছাড়া এই আসনে প্রতিবারই জয় পেয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস ও তৃণমূল। ২০০১ থেকে টানা এই কেন্দ্র তৃণমূলের দখলে আছে। তবে এবার কি হাড্ডাহাড্ডি লড়াই না তৃণমূলের জয় পাওয়া কঠিন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই অবাঙালি অধ্যুষিত বিধানসভা আসনে। 

Advertisment

গতবারই এই কেন্দ্রে স্মিতা বক্সীকে সরিয়ে বিবেক গুপ্তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। ওয়ার্ডগুলিতে নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে দলের অভ্যন্তরে। তাছাড়া এই বিধানসভা কেন্দ্রের দুটি ওয়ার্ড বিজেপির দখলে রয়েছে। পাশাপাশি এবার SIR-এর প্রথম দফাতেই ৭২,৮৯৯  হাজার নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। খসরা তালিকা প্রকাশের ফের আরও ভোটার বাদ যায় কিনা তাও দেখার। সেক্ষেত্রে এবার খুব সহজে তৃণমূলের জয় জুটবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুন- West Bengal interim budget 2026 Live: ভোটের মুখে মাস্টারস্ট্রোক মমতার, বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বেকার ভাতার ঘোষণা রাজ্যের

তৃণমূল গঠিত হওয়ার পর ২০০১ সালে জোড়াসাঁকো কেন্দ্র থেকে বিধায়ক হন সত্যনারায়ণ বাজাজ। ২০০৬ সালে দীনেশ বাজাজ, তারপর ২০১১ ও ২০১৬ বিধানসভা কেন্দ্রে এখান থেকে তৃণমূল প্রার্থী স্মিতা বক্সী বিধায়ক হয়েছেন। কিন্তু ২০২১ নির্বাচনে ফের প্রার্থী পরিবর্তন করে বিবেক গুপ্তাকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। ২০১৬ নির্বাচনের আগে পোস্তা ব্রিজ ভেঙে বেশ কয়েকজন প্রাণ হারান, বহু মানুষ জখম হন। তবু এই আসনে বাজিতমাত করতে পারেনি বিজেপি। তবে তৃণমূলের ভোটপ্রাপ্তি কমে যায় ৮ শতাংশের বেশি। 

আরও পড়ুন-Lakshmir Bhandar: ভোটের মুখে ‘লক্ষ্মীলাভ’! ৫০০ টাকা বাড়ছে ভাণ্ডারে, এপ্রিল থেকেই অ্যাকাউন্টে ১৭০০ পর্যন্ত

২০১১ সালে স্মিতা বক্সী পেয়েছিলেন ৫১.১১ শতাংশ ভোট। ২০১৬-তে ভোট পান ৪২.৭৯ শতাংশ। বিজেপি প্রার্থী রাহুল সিনহার ভারারে জোটে ৩৬.৭৭ শতাংশ ভোট। ২০২১ বিধানসভা নির্বাচনে জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তার প্রাপ্ত ভোট ছিল ৫২.৬৭ শতাংশ। বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত পান ৩৯.৮০ শতাংশ ভোট। এবার এই কেন্দ্রে গতবারের জয়ী প্রার্থীকে তৃণমূল পরিবর্তন করবে না রেখে দেবে, তা নিয়ে এলাকায় কানাঘুষো চলছে। তবে ২০২৬ বিধানসভা ভোটে জোড়াসাঁকো কেন্দ্রে লড়াই যে বেশ জোরদার হবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন-'শূন্যে নেমে আসবে বিজেপি', লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়েই গর্জন মমতার

WB Assembly Election 2026 West Bengal Assembly Election 2026 Jorasanko Assembly Election 2026