Humayun Kabir: সিপিএম–আইএসএফের সঙ্গে আলোচনা, জোটে মিমও? বড় ইঙ্গিত হুমায়ুন কবীরের

West Bengal Assembly Election 2026: মালদা থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘোষণা হুমায়ুন কবীরের। কংগ্রেস জোটে অনীহা, সিপিএম-আইএসএফের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক কটাক্ষে উত্তাল রাজ্য রাজনীতি।

West Bengal Assembly Election 2026: মালদা থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘোষণা হুমায়ুন কবীরের। কংগ্রেস জোটে অনীহা, সিপিএম-আইএসএফের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক কটাক্ষে উত্তাল রাজ্য রাজনীতি।

author-image
Madhumita Dey
New Update
Malda politics  ,Humayun Kabir statement,  Janata Unnayan Party,  West Bengal Assembly Election 2026  ,Malda assembly seats,  Congress alliance West Bengal,  CPI(M) ISF alliance  ,AIMIM alliance possibility,  Isha Khan Chowdhury reaction  ,BJP counter attack Bengal  ,Unemployment issue Malda Murshidabad,  English Bazar political news,মালদা রাজনীতি,  হুমায়ুন কবীর  ,জনতা উন্নয়ন পার্টি  ,২০২৬ বিধানসভা নির্বাচন  ,মালদা বিধানসভা আসন  ,কংগ্রেস জোট রাজনীতি  ,সিপিএম আইএসএফ জোট  ,মিম জোট সম্ভাবনা  ,ইশা খান চৌধুরী মন্তব্য  ,বিজেপির পাল্টা কটাক্ষ  ,মালদা মুর্শিদাবাদ বেকারত্ব , ইংলিশবাজার রাজনৈতিক খবর

Humayun Kabir statement: মালদার সভায় হুমায়ুন কবীর।

কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত ক্ষীণ বলে জানালেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, কংগ্রেসের রাজ্য নেতৃত্বের উপর কিছুই নির্ভর করে না এবং মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক একদিন আগে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে। এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আগ্রহ কম বলেই ইঙ্গিত দেন তিনি।

Advertisment

তবে সিপিআইএম ও আইএসএফের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান হুমায়ুন কবীর। একই সঙ্গে তিনি বলেন, মিম তাদের জোটে থাকতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে। মালদার ১২টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতে জোটগত সমঝোতায় না লড়ে, প্রয়োজনে অলআউট লড়াইয়ের পথেও তারা প্রস্তুত। পাশাপাশি রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনেই লড়াই করার প্রস্তুতি রয়েছে দলের।

আরও পড়ুন- Kolkata Fire: প্রজাতন্ত্র দিবসে বিধ্বংসী আগুন খাস কলকাতায়, ঝলসে মৃত ৩, এখনও নিখোঁজ একাধিক, তুমুল চাঞ্চল্য

হুমায়ুন কবীর জানান, নতুন দল ঘোষণার দিনই তিনি রাজ্যের ৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মালদার মাটি থেকেই প্রচার অভিযান শুরু করা হয়েছে। শনিবার মালদার ইংলিশবাজার ব্লকের যদুপুর গাবগাছি ও রতুয়া এলাকায় চারটি পার্টি অফিসের উদ্বোধন করেন তিনি।

কংগ্রেস প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, বরকত গণি খান চৌধুরীর মালদায় অবদান তিনি অস্বীকার করছেন না। তবে পরিবারের সদস্য মৌসম নূর কংগ্রেসে ফিরলেও খুব একটা লাভ হবে না বলেই তাঁর দাবি। তিনি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মালদায় কংগ্রেস কার্যত ধুয়ে মুছে গেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্র থেকে খান চৌধুরী পরিবারের সদস্য ইশা খান চৌধুরী প্রার্থী হলেও জেলার অন্যান্য অংশে কংগ্রেস বিশেষ ফল করতে পারেনি। তাঁর মতে, ইংলিশবাজারে কংগ্রেসের লড়াই বিজেপির সঙ্গে হবে, আর বাকি আসনগুলিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে।

আরও পড়ুন-Murshidabad News: প্রশাসনের নজরে কবে আসবেএই অভিশপ্ত ঠিকানা? জরাজীর্ণ ঘরে মৃত্যুর প্রহর গুনছেন অসহায় মা ও মেয়ে!

এদিকে হুমায়ুন কবীরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ইশা খান চৌধুরী। তিনি বলেন, মালদা ও মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ মানুষ কাজের অভাবে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন, বেকারত্ব ক্রমেই বাড়ছে। অথচ এই সমস্যাগুলি নিয়ে কথা না বলে হুমায়ুন কবীর ধর্মীয় রাজনীতিতে ব্যস্ত, এমনই অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন-Republic Day Parade 2026 LIVE Updates: খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘিঞ্জি আবাসনের ৩ তলায় লেলিহান শিখা, প্রাণভয়ে ঘর ছাড়লেন বাসিন্দারা

এ বিষয়ে বিজেপির পক্ষ থেকেও কটাক্ষ করা হয়েছে। বিজেপি নেতারা বলেন, বাবরের নাম নিয়ে যারা রাজনীতি করে, সেই হুমায়ুন কবীরের দলকে পশ্চিমবঙ্গ থেকে ধূলিসাৎ করে দেওয়া হবে।

West Bengal Assembly Election 2026 CONGRESS CPIM Humayun Kabir Humayun Kabir new party