/indian-express-bangla/media/media_files/2024/12/28/IvyxiUKwW35RDShyDI3F.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পদমর্যাদায় মুখ্যমন্ত্রী। তিনি আইনজীবীও। তবে সুপ্রিম কোর্টের নথিভুক্ত নন। আজ, বুধবার একেবারে সাধারণ মানুষ হয়ে সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় সওয়াল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত কোনও মুখ্যমন্ত্রী এভাবে সুপ্রিম কোর্টে প্রথম দাঁড়াবেন। তৃণমূল কংগ্রেস বলছে, People's Advocate Vs Devil's Advocate অর্থাৎ সাধারণের উকিল বলান শয়তানের উকিল।
অনেক আগেই ঘোষণা করেছিলেন প্রয়োজনে সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জেট ক্যাটাগরির নিরাপত্তা প্রাপক হিসাবে আদালতে থাকার অনুমতিও মিলিছে। এবার কোর্টে দাঁড়িয়ে বক্তব্য পেশের পালা।
আরও পড়ুন- Malda News: কাঁটাতারের ওপার থেকে উড়ে এল টাকার প্যাকেট! কালিয়াচকে হাড়হিম করা অপারেশন পুলিশের
রাজনৈতিক মহলের মতে, রাজনীতির পাঠ কোন পর্যায়ে পৌঁছালে এমন ঘটনা ঘটতে পারে। বাংলায় লাগাতার এসআইআর বিরোধী আন্দোলন, তারপর সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক, সেখান থেকে বেরিয়ে হুঙ্কার, মঙ্গলবার ঘন্টাধিক কালের বেশি সাংবাদিক বৈঠক, শেষে আজ আদালতে সওয়াল। শুধু বাংলার নির্বাচনে শেষ কামড় দেওয়া নয়, তিনিই যে দেশে প্রধান বিজেপি বিরোধী নেত্রী তা প্রমান করতেও তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। তৃণমূলের বক্তব্য়, সেই মামলায় বাংলার মানুষের হয়ে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি তালিকার ২১ নম্বরে রয়েছে এই এসআইআর মামলা। রাজধানী দিল্লিতে রাজনৈতিক মহলে এই মামলা নিয়ে জোর চর্চা চলছে। একজন মুখ্যমন্ত্রীর এভাবে সুপ্রিম কোর্টে সওয়াল প্রথম ঘটনা হতে চলেছে। তৃণমূলের দাবি, বুধবার ইতিহাস তৈরি হবে সুপ্রিম কোর্টে। তিনি কি বলবেন আদালতে, সেদিকে নজর রয়েছে সকলের।
এসআইআর ঘোষণার পর থেকে তীব্র বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস। বিহার বিধানসভা নির্বাচনের আগে ওই রাজ্যে এসআইআর হয়েছে। ওই নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি ও নীতীশ জোট। তারপর বাংলাসহ একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। সব থেকে বেশি বিরোধিতা হয়েছে বাংলায়।
এসআইআর শুরু হতে পারে এই ঘোষণার পর থেকেই রাস্তায় নেমে আন্দোলন শুরু করে তৃণমূল। এমনকী রাজ্যে কয়েকটি বিডিও অফিসে হামলার ঘটনাও ঘটেছে। এবার সব ঘটনা ছাড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাসহ দিল্লির রাজনৈতিক মহলেরও নজর আজ সুপ্রিম কোর্টের মামলার দিকে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us