West Bengal assembly election 2026:নন্দীগ্রাম: ক্ষমতার পালাবদলের এপিসেন্টার! ২০২৬-এ কার ভবিষ্যৎ লিখবে, মমতা না শুভেন্দুর?

West Bengal assembly election 2026:২০২১ নির্বাচনে মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছিলেন নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে ডিসেম্বর ২০২০-তে যোগ দিয়েছিলেন পদ্মশিবিরে। তাঁকে ভোট ময়দানে চ্যালেঞ্জ জানাতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়ে যান। লড়াই জোরদার হয়ে ওঠে বিজেপি ও তৃণমূলের মধ্যে।

West Bengal assembly election 2026:২০২১ নির্বাচনে মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছিলেন নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে ডিসেম্বর ২০২০-তে যোগ দিয়েছিলেন পদ্মশিবিরে। তাঁকে ভোট ময়দানে চ্যালেঞ্জ জানাতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়ে যান। লড়াই জোরদার হয়ে ওঠে বিজেপি ও তৃণমূলের মধ্যে।

author-image
Joyprakash Das
New Update
Nandigram assembly constituency, Nandigram political history, Mamata Banerjee Nandigram, Suvendu Adhikari Nandigram, Nandigram land movement, West Bengal assembly election 2021, Nandigram election result, TMC vs BJP Nandigram, CPI(M) Nandigram, Minakshi Mukherjee Nandigram, Nandigram 2026 election, Abhishek Banerjee Nandigram, high voltage assembly seat Bengal, Purba Medinipur politics

বাংলার ভোট যুদ্ধের কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম

West Bengal assembly election 2026: বাংলার হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা এলাকার জমি আন্দোলন নাড়িয়ে দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচাৰ্যর নেতৃত্বে বামফ্রন্ট সরকারকে। রাজ্যে ক্ষমতা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রাজ্যের নজরকাড়া বিধানসভা কেন্দ্র। ২০২১ বিধানসভা নির্বাচনে এখানে প্রার্থী হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। মাত্র ১৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারী। পরবর্তীতে এই জয়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

আরও পড়ুন- ফিরল খোকন দাস হত্যার স্মৃতি, বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হল চঞ্চলকে, ফের প্রশ্নে হিন্দু সুরক্ষা  

২০২১ নির্বাচনে মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছিলেন নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে ডিসেম্বর ২০২০-তে যোগ দিয়েছিলেন পদ্মশিবিরে। তাঁকে ভোট ময়দানে চ্যালেঞ্জ জানাতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়ে যান। লড়াই জোরদার হয়ে ওঠে বিজেপি ও তৃণমূলের মধ্যে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান সহকারী ছিলেন শুভেন্দু। কিন্তু ২০২১-এ নন্দীগ্রামে ভোটের লড়াই জমে ওঠে। প্রচারের অভিমুখ হয়ে ওঠে নন্দীগ্রাম। সিপিএম এখানে প্রার্থী করে দলের অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়কে। কিন্তু মমতা ও শুভেন্দুর লড়াইয়ে কোনও দাগ কাটতে পারেননি মীনাক্ষী। 

নন্দীগ্রামের জমি আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল বাম সরকারকে। তখন মমতা ও শুভেন্দু একযোগে লড়াই করেছিলেন। সেই নন্দীগ্রামেই মুখোমুখি লড়াইয়ে নেমে পড়েন মমতা ও শুভেন্দু। মাত্র ১৯৫৬ ভোটের ব্যবধানে পরাজিত হন মমতা। তখন তৃণমূল অভিযোগ করেছিল গণনার সময় লোডেশেডিং করে জিতেছেন শুভেন্দু। যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ উড়িয়ে দেয়। 

এই নন্দীগ্রামে বাম আমলে ২০০৯ সালে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী। দুর্নীতির অভিযোগে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন সিপিআইয়ের শেখ মহম্মদ ইলিয়াস। তারপর পরিবর্তনের বছরে তৃণমূল প্রার্থী ফিরোজা বিবি ৬১.২১% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। সিপিআই প্রার্থী পরমানন্দ ভারতী ৩৫.৩৫% ভোটে পেয়েছিলেন। ওই নির্বাচনে বিজেপি প্রার্থী বিজন কুমার দাস মাত্র ১.৭২শতাংশ ভোট পেয়েছিলেন। 

আরও পড়ুন- নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস   

২০১৬ বিধানসভা নির্বাচনে এখানে প্রার্থী পরিবর্তন করে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে তৃণমূল। তিনি ওই নির্বাচনে ৬৭.২০ শতাংশ ভোট পেয়ে বিধায়ক হন। ২৬.৭০ শতাংশ ভোটে পান সিপিআই প্রার্থী আব্দুল কবীর শেখ। এই নির্বাচনে বিজেপি প্রার্থী বিজন কুমার দাসের ভোট প্রাপ্তি বেড়ে হয় ৫.৪০%।  

২০২১ বিধানসভা নির্বাচনে রাজনৈতিক মহলের নজর চলে যায় নন্দীগ্রামে। সেখানে ছিল মমতা ও শুভেন্দুর লড়াই। শেষমেশ শুভেন্দু অধিকারী ৪৮.৪৯ শতাংশ ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। মমতা বন্দ্যোপাধ্যায় পান ৪৭.৬৩ শতাংশ ভোট। সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের ভোট শতাংশ তিন শতাংশেও পৌঁছায়নি। মাত্র ২.৭৪ শতাংশ ভোট পান মীনাক্ষী। নজরকাড়া কেন্দ্রে প্রার্থী করে সিপিএম মীনাক্ষীকে প্রচারের আলোয় আনার চেষ্টা করেছিল। সেই চেষ্টা তখন বৃথা গিয়েছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এটাও ঠিক নির্বাচনের মুখে পুরো বাইনারি পরিস্থিতির সৃষ্টির করা হয় নন্দীগ্রামে। হিন্দু-মুসলিম বিভাজনে ভোট হয়েছিল নন্দীগ্রামে।

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন?   

ডায়মন্ডহারবার লোকসভা এলাকার পর এবার নন্দীগ্রামে সেবাশ্রয় শিবিরের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে শুভেন্দু হাঁশিয়ারি দিয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হলে তাঁকে ২০হাজার ভোটে পরাজিত করবেন। দেখার বিষয় ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করে। এবার কতটা গুরুত্ব পায় নন্দীগ্রাম? সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

২০২১ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হলে নন্দীগ্রাম মুখ্যমন্ত্রী পেত। আবার বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারী বড় দায়িত্ব পেত। এই দুটোর কোনওটাই হয়নি বিগত বিধানসভা ভোটে। এবার কি তেমন কোনও সম্ভাবনা তৈরি হতে পারে? সম্প্রতি সেখানে সেবাশ্রয় কর্মসূচি চালু করেছে অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় এবার এখনও ঘোষণা করেননি কে তৃণমূলের প্রার্থী হচ্ছেন নন্দীগ্রামে। তবে এই কেন্দ্র যে হাইভোল্টেজ থাকবে তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- আরজি কর মামলার দায়িত্বে থাকা সিবিআই আধিকারিককে বিরাট সম্মান, 'পুলিশ মেডেল' দিচ্ছে মোদী সরকার

nandigram Suvendu Adhikari mamata Battle Field Nandigram