Bankura News: ভোটের আগেই অগ্নিগর্ভ ওন্দা! BJP নেতার দোকানে লুটপাট, বাড়িতে পেট্রোল ঢেলে আগুন

BJP Worker Attacked: ওন্দায় বিজেপি নেতার বাড়ি ও দোকানে ভয়াবহ হামলা! গভীর রাতে নন্দনপুর গ্রামে বিজেপি কর্মী তাপস বারিকের ওষুধের দোকানে লুটপাট চালিয়ে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ। অল্পের জন্য রক্ষা পেল পরিবার।

BJP Worker Attacked: ওন্দায় বিজেপি নেতার বাড়ি ও দোকানে ভয়াবহ হামলা! গভীর রাতে নন্দনপুর গ্রামে বিজেপি কর্মী তাপস বারিকের ওষুধের দোকানে লুটপাট চালিয়ে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ। অল্পের জন্য রক্ষা পেল পরিবার।

author-image
IE Bangla Web Desk
New Update
Onda Bankura Political Tension  ,BJP Worker Tapas Barik Attacked,  Arson Attack Nandanpur Onda  ,Amarnath Shakha BJP MLA Allegations,  West Bengal Election Violence 2026  ,Nakajuri Gram Panchayat Arson,  Pharmacy Vandalism Bankura , Political Clash in Onda,ওন্দা রাজনৈতিক হিংসা,বিজেপি নেতা তাপস বারিক,বাঁকুড়া খবর ,অমরনাথ শাখা ওন্দা,বাড়িতে অগ্নিসংযোগ,  ওষুধের দোকানে লুটপাট , পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬,নন্দনপুর গ্রাম হামলা

Onda Police Station: ওন্দা থানা।

Onda Bankura Political Tension: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাঁকুড়ার ওন্দায়। এবার ওন্দার নাকাজুরি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে এক বিজেপি নেতার বাড়ি ও দোকানে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠল। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisment

স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত তাপস বারিক ওই এলাকায় বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব সামলান। বুধবার রাতে দলীয় সম্মেলন সেরে বাড়ি ফেরেন তিনি। অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী প্রথমে তাঁর বাড়ির পাশেই অবস্থিত ওষুধের দোকানে চড়াও হয়। সেখানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি লুটপাট চালানো হয়েছে বলে দাবি।

আরও পড়ুন- West Bengal News Live: অবসরের ৫ দিন আগে নাটকীয় মোড়! রাজ্যের পরবর্তী ডিজির তালিকায় ফের রাজীব কুমার?

এরপর দুষ্কৃতীরা তাপস বাবুর বাড়িতে হামলা চালায়। সদর দরজার তালা ভেঙে বাড়ির বাইরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত পরিবার গ্রামবাসীদের সহায়তায় কোনোমতে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়।

আরও পড়ুন- Saraswati Puja 2026: বাবার নাম মহাদেব, ঠিকানা কৈলাস! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা সরস্বতীর ‘আধার কার্ড’

এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর দাবি, "তাপস বারিক ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তৃণমূল হার নিশ্চিত জেনে এখন হিংসার পথ বেছে নিচ্ছে।"

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল অথবা রাজনৈতিক ফায়দা তোলার জন্য সাজানো ঘটনা।

আরও পড়ুন- মুর্শিদাবাদে বাবরি তো শান্তিপুরে রাম! ভোটের আগে ৯০ কিলোমিটারের মধ্যে শুরু হলো হাইভোল্টেজ 'ধর্মযুদ্ধ'?

ঘটনার পর থেকে নন্দনপুর গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় ওন্দা থানার পুলিশ। অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। নির্বাচনের আগে এই ধরনের সহিংসতা সাধারণ ভোটারদের মনেও আশঙ্কার সৃষ্টি করেছে।

Bankura Bengali News Today Onda Bankura Political Tension BJP Worker Tapas Barik Attacked