Suvendu Adhikari: শাসকদলের হুকুমেই কি চুপ পুলিশ? বিডিও অফিসের ‘আসল ছবি’ দেখালেন বিরোধী দলনেতা!

SIR Hearing Chaos: এসআইআর হিয়ারিং সেন্টার নাকি মাছের বাজার?" বিডিও অফিসের ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুনানিতে বাধার অভিযোগে কাঠগড়ায় পুলিশ ও তৃণমূল। জানুন বিস্তারিত।

SIR Hearing Chaos: এসআইআর হিয়ারিং সেন্টার নাকি মাছের বাজার?" বিডিও অফিসের ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শুনানিতে বাধার অভিযোগে কাঠগড়ায় পুলিশ ও তৃণমূল। জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari  ,West Bengal Politics  ,SIR Hearing Chaos  ,Tarakeswar BDO Office,  TMC vs BJP,  Voter List Revision West Bengal,  West Bengal Police Inaction,  Election Commission of India,  Monirul Islam Farakka,  Fish Market Remark,শুভেন্দু অধিকারী ,এসআইআর শুনানি,  তৃণমূল কংগ্রেস ,ভোটার তালিকা সংশোধন, বিডিও অফিস,তারকেশ্বর, রাজ্য পুলিশ,নির্বাচন কমিশন,মাছের বাজার,ফারাক্কা

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন বিডিও অফিসগুলিতে ‘অরাজকতা’র অভিযোগ তুলে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তারকেশ্বর বিডিও অফিসের একটি ভিডিও পোস্ট করে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য পুলিশকে রীতিমতো তুলোধোনা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাঁর কটাক্ষ, শুনানি কেন্দ্রগুলি এখন কার্যত "মাছের বাজারে" পরিণত হয়েছে।

Advertisment

কী অভিযোগ শুভেন্দুর?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তারকেশ্বরের বিডিও অফিসে এসআইআর শুনানির একটি ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যাচ্ছে, শুনানির সময় শাসকদলের নেতারা অনধিকার প্রবেশ করছেন। এই ভিডিও পোস্ট করে শুভেন্দু লিখেছেন, "এসআইআর হিয়ারিং সেন্টার নাকি মাছের বাজার???"

বিরোধী দলনেতার অভিযোগ, "পশ্চিমবঙ্গের এসআইআর হিয়ারিং সেন্টারগুলো জুড়ে অরাজকতাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যা টিএমসি নেতারা সংগঠিত করছেন।" তিনি আরও দাবি করেন, শাসকদলের নেতারা হিয়ারিং রুমে ঢুকে নির্বাচনী কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছেন। গেটের সামনে এবং কেন্দ্রের ভেতরে উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হচ্ছে। মহিলা এইআরও-দের (AERO) ওপর হামলা ও হয়রানি করা হচ্ছে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহিলাদের নিরাপত্তার অভাবকে তুলে ধরছে।

আরও পড়ুন- West Bengal Weather: লেপ-কম্বল কি এবার সত্যিই আলমারিতে? রবিবার থেকেই আবহাওয়ায় বড় চমক!

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

শুভেন্দু অধিকারী শুধু তৃণমূল নয়, রাজ্য পুলিশকেও কাঠগড়ায় তুলেছেন। তাঁর কথায়, চোখের সামনে আসবাবপত্র ভাঙচুর, নথি নষ্ট এবং সরকারি কর্মীদের ওপর হামলা চললেও পুলিশ "মেরুদণ্ডহীন দর্শকের" মতো দাঁড়িয়ে থাকছে। সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন (@ECISVEEP) আর কতদিন এই অরাজকতা সহ্য করবে?

ফারাক্কা প্রসঙ্গ ও কমিশনের পদক্ষেপ

ভোটার তালিকার এই বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়েছে। গত ১৪ই জানুয়ারি ফারাক্কার বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন বড়সড় গন্ডগোল হয়। অভিযোগ, তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তাঁর অনুগামীদের নিয়ে বিডিও অফিসে চড়াও হয়ে রীতিমতো তাণ্ডব চালান। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- "দিদি-মোদী দু’জনেই নির্বাচিত স্বৈরাচারী শাসক”, মনিরুল কাণ্ডে কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল, গর্জে উঠলেন অধীর

রাজ্যজুড়ে নির্বাচন কমিশন নিযুক্ত সরকারি কর্মীরা যখন ভোটার তালিকার কাজ করছেন, তখন বারবার এই ধরনের বাধার ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দুর এই সাম্প্রতিক পোস্ট সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল।

আরও পড়ুন- বিশ্বখ্যাত মৃৎশিল্পের আঁতুড়ঘর ঘূর্ণিতে উন্নয়নের ছোঁয়া, ‘পথশ্রী’ প্রকল্পে ৭৮ লক্ষ টাকার রাস্তার উদ্বোধন

SIR tmc Suvendu Adhikari WB Assembly Election 2026 West Bengal Assembly Election 2026