৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন, শাসকের শক্ত ঘাঁটি, পাঁচ জেলাতেই রয়েছে ৫০ শতাংশ ভোটার

ভোটার তালিকায় বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শেষের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

ভোটার তালিকায় বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শেষের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal SIR, voter list revision, 60 lakh uncertain voters, Murshidabad voters, Malda voter list, Uttar Dinajpur voters, Trinamool Congress stronghold, Election Commission data, West Bengal Assembly Election 2026, voter list controversy

৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন, শাসকের শক্ত ঘাঁটি, পাঁচ জেলাতেই রয়েছে ৫০ শতাংশ ভোটার

ভোটার তালিকায় বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শেষের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন রয়েছে। এর মধ্যে প্রায় ২৪ লক্ষ ভোটার মাত্র তিনটি জেলার। মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের। এই তিনটি জেলাই সংখ্যালঘু অধ্যুষিত এবং দীর্ঘদিন ধরেই শাসক দল তৃণমূল কংগ্রেস-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

Advertisment

নির্বাচন কমিশনের প্রকাশিত জেলাভিত্তিক তথ্য বলছে, মুর্শিদাবাদে ১১ লক্ষ ১ হাজার ১৪৫ জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে। মালদায় এই সংখ্যা ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ এবং উত্তর দিনাজপুরে ৪ লক্ষ ৮০ হাজার ৩৪১। এই তিনটি জেলায় মোট বিচারাধীন ভোটারের সংখ্যা দাঁড়াচ্ছে ২৪ লক্ষ ৯ হাজার ৬১৩। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বিপুল সংখ্যক নাম যাচাইয়ের আওতায় রয়েছে। উত্তর ২৪ পরগনায় ৫ লক্ষ ৯১ হাজার ২৫২ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৫ লক্ষ ২২ হাজার ৪২ জন ভোটারের নাম বিচারাধীন। দুই জেলা মিলিয়ে এই সংখ্যা ১১ লক্ষেরও বেশি।

শুধু এই জেলাগুলিই নয়, নদিয়া, পূর্ব বর্ধমান ও কোচবিহারেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে। পূর্ব বর্ধমানে ৩ লক্ষ ৬৫ হাজার ৫৩৯, নদিয়ায় ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০ এবং কোচবিহারে ২ লক্ষ ৩৮ হাজার ১০৭ জন ভোটারের নাম বিচারাধীন। এছাড়াও জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতেও বড় সংখ্যায় নাম যাচাই চলছে। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, মাত্র পাঁচটি জেলাতেই রাজ্যের মোট বিচারাধীন ভোটারের ৫০ শতাংশের বেশি নাম রয়েছে যা ভোটের অঙ্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Advertisment

চূড়ান্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন ৭ কোটি ৮৮ লক্ষের বেশি। এর মধ্যে প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার নাম মুছে ফেলা হয়েছে। শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা থেকে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম বাদ পড়েছে।  ফর্ম ৬-এর মাধ্যমে যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজারের কিছু বেশি নাম এবং ফর্ম ৮-এর মাধ্যমে সংশোধিত হয়েছে ৬ হাজারেরও বেশি এন্ট্রি। সব মিলিয়ে চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ ছাড়া প্রায় সব জেলাতেই তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী। দক্ষিণ ২৪ পরগনা কার্যত পুরোপুরি শাসক দলের দখলে বলেই রাজনৈতিক মহলের মত। শাসক দলের একাংশের দাবি, বিচারাধীন তালিকায় থাকা ভোটারের বড় অংশই রয়েছে শাসকের শক্ত ঘাঁটি থেকে। তবে দলের শীর্ষ নেতৃত্ব এখনই চূড়ান্ত মন্তব্য করতে নারাজ। তাদের বক্তব্য, বিধানসভা ও বুথভিত্তিক তথ্য খুঁটিয়ে বিশ্লেষণ না করলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে না।

এদিকে নির্বাচন কমিশনও স্পষ্ট করেছে, বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ নামের সবকটিকে বাতিল বলে ধরে নেওয়া ঠিক নয়। যাচাই শেষে অনেক নাম পরবর্তী ধাপে তালিকায় যুক্ত হতে পারে। তবুও জেলা অনুযায়ী বাদ পড়া ও বিচারাধীন ভোটারের সংখ্যাগত প্রবণতা যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তা মানছেন সব পক্ষই। শাসক দল তৃণমূল কংগ্রেস এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও, দলের অন্দরমহলে এই পরিসংখ্যান নিয়ে উদ্বেগ যে বাড়ছে, তা স্পষ্ট।

আরও পড়ুন- নাগপুরে ভয়াবহ বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলছে আগুন, ঝলসে মৃত্যু কমপক্ষে ১৫ জনের, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১৮

আরও পড়ুন- ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ

আরও পড়ুন- গ্র্যান্ড ফিনালে-তে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’

আরও পড়ুন-খামেনিকে কীভাবে হত্যা করা হয়েছিল? মার্কিন-ইজরায়েলর পুরো পরিকল্পনা জানলে গায়ে কাঁটা দেবে

আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

আরও পড়ুন- মার্কিন–ইজরায়েল বিমান হামলায় নিহত আলি খামেনেই, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও জোরালো, বিশ্বজুড়ে তোলপাড়

আরও পড়ুন-ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ 

আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

West Bengal SIR 2025