/indian-express-bangla/media/media_files/2025/11/10/cats-2025-11-10-17-29-10.jpg)
আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু?
Model Khushboo Ahirwar Death: মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ২৭ বছর বয়সি মডেলের রহস্য মৃত্যু। সন্দেহজনক অবস্থায় উদ্ধার খুশবু আহিরওয়ারের মৃতদেহ। মিডিয়া রিপোর্ট মোতাবেক, খুশবুর প্রেমিক ভোরবেলায় ভৈনসাখেড়ি এলাকার ইন্দোর রোডের একটি হাসপাতালে তাঁকে রেখে পালিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করার পর পুলিশকে খবর দেওয়া হয়। জানা যাচ্ছে, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। গান্ধী মেডিকেল কলেজে পরিবারের সদস্য ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হচ্ছে মৃতদেহের ময়নাতদন্ত।
খুশবু আহিরওয়ার যিনি খুশি বর্মা নামেও পরিচিত ছিলেন। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। তাঁদের অভিযোগ, খুশবুর মুখ, কাঁধ এবং গোপন অঙ্গে আঘাতের চিহ্ন ছিল। খুশবু সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন। ‘ডায়মন্ড গার্ল’ নামে তাঁর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল যেখানে প্রায় ১২ হাজার ফলোয়ার্স ছিল। কলেজের প্রথম বর্ষের পর তিনি পড়াশোনা ছেড়ে দেন এবং গত তিন বছর ভোপালই ছিল তাঁর স্থায়ী ঠিকানা। মডেলিং করতেন এবং পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য পার্ট-টাইম কাজও করতেন।
আরও পড়ুন ভেন্টিলেটর সাপোর্টে ধর্মেন্দ্র, অত্যন্ত সংকটজনক কিংবদন্তি অভিনেতা! উদ্বিগ্ন ভক্তরা
হেড কনস্টেবল প্রতীক কুমার জানিয়েছেন, খুশবু কাসিম নামের এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। খুশবুর শারীরিক অবস্থার অবনতি হলে প্রেমিকই তাঁকে হাসপাতালে নিয়ে যান এবং তারপর সেখান থেকে পলাতক। এই ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্তও শুরু হয়েছে। খুশবুর মা লক্ষ্মী আহিরওয়ার অভিযোগ, তাঁর মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, 'খুশবুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, মুখে ফোলাভাব এবং ব্যক্তিগত অঙ্গেও আঘাত ছিল। আমরা ন্যায়বিচার চাই এবং দোষীর কঠোর শাস্তি দাবি করছি।' লক্ষ্মী দেবী আরও জানান, খুশবু একবার ফোনে বোনের সঙ্গে কথা বলার সময় কাসিম নামের এক ব্যক্তির কথা বলেছিলেন। তবে বিশদে কিছু বলেননি। গত তিন দিন ধরে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। কাসিমের ফোনে ফোন করলেও তিনি ধরেননি।
আরও পড়ুন 'আমার কাছে বাবা রক্তের সম্পর্কের কেউ হয়েই ফিরে আসবে', ঈশ্বরের প্রতি আস্থা পিতৃহারা সুদীপ্তার
পুলিশ নিশ্চিত করেছে যে অভিযুক্ত কাসিম আহমেদকে গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ও খুশবু উজ্জয়িন থেকে ভোপাল যাচ্ছিলেন। পথে ব্যারাগড়ের কাছে খুশবুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত চিরায়ু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন লিভারের জটিল অসুখের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান, মাত্র ৪৪-এ থামল পথচলা! প্রয়াত ধনুশের সহ অভিনেতা
তদন্তকারীরা জানিয়েছেন, কাসিমের এক ভয়ংকর অতীত রয়েছে। আগে অবৈধ মদ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে জেলেও গিয়েছিলেন। সূত্রের দাবি, তিনি খুশবুর মোবাইল ফোন ব্যবহার করে আর্থিক লেনদেনও করতেন এবং পুলিশ এই সম্পর্কিত প্রমাণও পেয়েছে। পুলিশ জানিয়েছে খুশবুর মৃত্যুর ঘটনাটি সব দিক থেকে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর পরিস্থিতি এবং কাসিম আহমেদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us