Arijit Singh-Aamir Khan: মেগাস্টার আমির খানের হঠাৎ সফর, জিয়াগঞ্জে বাড়ল কৌতূহল, ঘিরে ধরলেন ভক্তরা

সোমবার অরিজিতের বাড়ির ছাদে আমির খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়। এই দৃশ্য, উপস্থিত ভক্তদের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত ও মনকাড়া। অনেকের মনেই এই মুহূর্ত ফিরিয়ে এনেছে ২০০৯ সালের স্মৃতি...

সোমবার অরিজিতের বাড়ির ছাদে আমির খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়। এই দৃশ্য, উপস্থিত ভক্তদের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত ও মনকাড়া। অনেকের মনেই এই মুহূর্ত ফিরিয়ে এনেছে ২০০৯ সালের স্মৃতি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arijit1

যা হল আমিরকে ঘিরে...

গত কয়েকদিন ধরেই গায়ক অরিজিৎ সিংকে ঘিরে আলোচনার পারদ তুঙ্গে। গত সপ্তাহের মঙ্গলবার হঠাৎ করেই তিনি ঘোষণা করেন, আপাতত আর প্লে-ব্যাক গানে কণ্ঠ দেবেন না। এই খবরে মন ভেঙেছে অগণিত ভক্তের। কারণ, সিনেমায় অরিজিতের গান মানেই দর্শকের কানে এক আলাদা আরাম, এক অন্যরকম আবেশ। তবে গায়ক নিজেই জানিয়েছেন, ভবিষ্যতে তিনি ধ্রুপদী সংগীত ও লাইভ পারফরম্যান্সে আরও বেশি মনোযোগ দিতে চান।

Advertisment

এই ঘোষণার মাঝেই দিন তিনেক আগে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মন্তব্য করেন, “অরিজিৎ আমার ভাইয়ের মতো। ওকে মানিয়েই আমি গান গাওয়াব।” কিন্তু সেই কথার রেশ কাটতে না কাটতেই একেবারে ভিন্ন ছবি সামনে আনলেন বলিউডের মেগাস্টার আমির খান। আচমকাই তিনি পৌঁছে গেলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, অরিজিৎ সিংয়ের বাড়িতে। জানা যাচ্ছে, আমির খান কলকাতা থেকে বাই-রোডে জিয়াগঞ্জে যান। তাঁর পরনে ছিল একেবারেই সাধারণ পোশাক, কোনও আড়ম্বর চোখে পড়েনি।

Arijit Singh: 'অরিজিৎ-কে নিলে ভাল হয় না?' জিয়াগঞ্জের ছেলেকে ভুলে কার ওপর বেশি ভরসা করেছিলেন অমল?

সোমবার অরিজিতের বাড়ির ছাদে আমির খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়। এই দৃশ্য, উপস্থিত ভক্তদের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত ও মনকাড়া। অনেকের মনেই এই মুহূর্ত ফিরিয়ে এনেছে ২০০৯ সালের স্মৃতি, যখন আমির খান কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সময় কাটিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়।

এদিকে, আমির খানের মুর্শিদাবাদ সফর ঘিরে জেলা জুড়ে উৎসাহের ঢেউ। বহরমপুরের লালদিঘির পাড়ে অবস্থিত এক অভিজাত হোটেলের সামনে, সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। জানা যায়, বুধবার পর্যন্ত মুর্শিদাবাদে থাকার পরিকল্পনা রয়েছে আমির খানের। এই সময়ের মধ্যেই তিনি নতুন ছবির পরিকল্পনা নিয়ে একাধিক বৈঠক সারতে পারেন বলে ইন্ডাস্ট্রির অন্দরের খবর।

Rajeev Khandelwal: বান্দ্রা কোর্টে আইনজীবীর পোশাকে রাজীব খান্ডেলওয়াল, অভিনয় ছেড়ে পেশা বদলের ইঙ্গিত?

মঙ্গলবার বিকেল ৩টা ৫৭ মিনিট নাগাদ আমির খান ওই হোটেল থেকে বেরিয়ে যান। এরপর তিনি আবারও, অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে উঠবেন বলে জল্পনা। পাশাপাশি, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অবস্থিত অরিজিতের একটি ফার্মহাউসও তিনি দেখতে যেতে পারেন-এমন খবরও ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে, অরিজিৎ–আমির এই অপ্রত্যাশিত সাক্ষাৎ এখন টলিপাড়া থেকে বলিউড-সব জায়গাতেই চর্চার কেন্দ্রে।

aamir khan Arijit Singh