Aamir Khan: প্রতিশ্রুতি অটুট, গৌরিকে বিয়ে করছেন কবে? বড় সিদ্ধান্ত আমির খানের

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, এই সময়টা তাঁর জীবনের জন্য বেশ ব্যস্ত ও চ্যালেঞ্জিং। তাঁর প্রযোজনায় নির্মিত ছবি ‘হ্যাপি প্যাটেল’-এর কাজের মাঝেই এই বাড়ি বদলের পরিকল্পনা চলছে।

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, এই সময়টা তাঁর জীবনের জন্য বেশ ব্যস্ত ও চ্যালেঞ্জিং। তাঁর প্রযোজনায় নির্মিত ছবি ‘হ্যাপি প্যাটেল’-এর কাজের মাঝেই এই বাড়ি বদলের পরিকল্পনা চলছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aamir khan with his gf in china

কী বলছেন আমির? Photograph: (ফাইল চিত্র)

 বলিউড সুপারস্টার আমির খান এবং গৌরী স্প্র্যাটের সম্পর্ক, এখন আর গোপন নয়। বেশ কিছুদিন ধরেই তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং গত বছর নিজেই এই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির। এবার সেই সম্পর্ক আরও এক ধাপ এগোতে চলেছে। দু’জনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব শীঘ্রই মুম্বইয়ের একটি নতুন বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, নতুন ঠিকানাটি এমন জায়গাতেই হবে, যেখানে আমিরের পরিবারের অন্যান্য সদস্যরাও কাছাকাছি থাকবেন।

Advertisment

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, এই সময়টা তাঁর জীবনের জন্য বেশ ব্যস্ত ও চ্যালেঞ্জিং। তাঁর প্রযোজনায় নির্মিত ছবি ‘হ্যাপি প্যাটেল’-এর কাজের মাঝেই এই বাড়ি বদলের পরিকল্পনা চলছে। অভিনেতার কথায়, “সবকিছু একসঙ্গে ঘটছে, তাই একটু পাগলামির মতো লাগছে।” তবে সম্পর্ক নিয়ে তিনি স্পষ্ট করে দেন, আপাতত বিয়ের কোনও তাড়া নেই। আমির বলেন, “গৌরী এবং আমি আমাদের সম্পর্ক নিয়ে ভীষণ সিরিয়াস। আমরা একে অপরের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমার হৃদয়ে, আমি নিজেকে এমনিতেই তার সঙ্গে বিবাহিত মনে করি। আনুষ্ঠানিক বিয়ের সিদ্ধান্ত ভবিষ্যতেই নেব।”

Niyasa-Hiran Chatterjee: বাবার দ্বিতীয় বিয়ে, মানসিক অবসাদে মা অনিন্দিতা, বড় ইঙ্গিত হিরণ কন্যা নিয়াসার

ব্যক্তিগত জীবনে আমিরের আগেও দু’টি বিয়ে হয়েছে। ১৯৮৬ সালে মাত্র ২১ বছর বয়সে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে জন্ম নেয় দুই সন্তান- মেয়ে ইরা খান ও ছেলে জুনায়েদ খান। তবে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যের পর ২০০২ সালে, আলাদা হয়ে যান তাঁরা। এরপর ২০০৫ সালে, পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে-আজাদ রাও খান, যিনি সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন। যদিও সেই সম্পর্কও টেকেনি এবং ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। তবুও, রীনা ও কিরণ- দু’জনের সঙ্গেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। 

Dev: দেশু৭- প্রথম দিনের প্রথম শো সোল্ড আউট, প্রশ্ন তুলল প্রযোজনা সংস্থা, দেবকে আটকাতে সেন্সর বোর্ডকে ধমক!

২০২৫ সালের শুরুতে, নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে, আমির প্রথমবার গৌরীর সঙ্গে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন। তিনি জানান, প্রায় ২৫ বছর আগে গৌরীর সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল তাঁর এবং পরে পারিবারিক সূত্রে আবার যোগাযোগ তৈরি হয়। আমিরের কথায়, “আমি ভাগ্যবান যে জীবনে গভীর ও বেশ শক্তিশালী সম্পর্কের অভিজ্ঞতা হয়েছে আমার। গৌরীর সঙ্গে আমি স্থির হয়েছি অনেকটা ও শান্তি অনুভব করি।”

এর আগেও এক টক শোতে আমির জানিয়েছিলেন, সম্পর্কের আসল অর্থ কাগজে সই নয়, বরং মানসিক সংযোগ ও প্রতিশ্রুতি। তাঁর মতে, সেখানেই গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ক পূর্ণতা পেয়েছে। 

aamir khan Entertainment News Today