Aamir Khan-Rajkumar Hirani: দাদাসাহেব ফালকের বায়োপিক স্থগিত, ‘৩ ইডিয়টস ২’-এ ফিরছেন আমির–হিরানি?

সিক্যুয়েলটি প্রথম ছবির, প্রায় ১৫ বছর পরের প্রেক্ষাপটে নির্মিত হবে। ৩ ইডিয়টস-এর শেষ দৃশ্যে দেখা যায়- পিয়া, ফারহান ও রাজু, রাঞ্চো- ফুনশুখ ওয়াংডুকে লেহ-তে খুঁজে পায় এবং করিনা-আমিরের চরিত্রের মিল হয়েই গল্পটি শেষ হয়। নতুন ছবিতে তাঁরা...

সিক্যুয়েলটি প্রথম ছবির, প্রায় ১৫ বছর পরের প্রেক্ষাপটে নির্মিত হবে। ৩ ইডিয়টস-এর শেষ দৃশ্যে দেখা যায়- পিয়া, ফারহান ও রাজু, রাঞ্চো- ফুনশুখ ওয়াংডুকে লেহ-তে খুঁজে পায় এবং করিনা-আমিরের চরিত্রের মিল হয়েই গল্পটি শেষ হয়। নতুন ছবিতে তাঁরা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
MixCollage-09-Dec-2025-08-55-AM-1338

আবার ফিরছে এই ছবির সিকুয়াল?

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি এবং অভিনেতা আমির খান, দাদাসাহেব ফালকের বায়োপিক নির্মাণের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন। বছরের শুরুতে এই প্রকল্প শুরু করার কথা থাকলেও, হিরানি ও অভিজাত যোশীর সহ-লেখায় তৈরি চিত্রনাট্য নিয়ে আমির পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। ফলে এই উচ্চাকাঙ্ক্ষী বায়োপিক আপাতত ‘হোল্ড’-এ রাখা হয়েছে।

Advertisment

এদিকে, জানা গেছে হিরানি ও আমির আবার তাদের বহুদিনের পরীক্ষিত দিক- কমেডি-ড্রামার দিকে ফিরে গিয়েছেন। তাঁদের ২০০৯ সালের আইকনিক ব্লকবাস্টার ৩ ইডিয়টস-এর সিক্যুয়েলের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলছে। প্রথম ছবিতে আমির খান, কারিনা কাপুর, আর. মাধবন এবং শরমন জোশী অভিনয় করেছিলেন, এবং রিপোর্ট অনুযায়ী চারজনই নতুন সিনেমায় তাদের চরিত্রে ফিরে আসছেন।

Dhurandhar box office collection: ৪র্থ দিনেও বক্স অফিসে 'ধুরন্ধর' ঝড়! দুরন্ত গতিতে ছুটছে রণবীরের ছবি..

সিক্যুয়েলটি প্রথম ছবির, প্রায় ১৫ বছর পরের প্রেক্ষাপটে নির্মিত হবে। ৩ ইডিয়টস-এর শেষ দৃশ্যে দেখা যায়- পিয়া, ফারহান ও রাজু,  রাঞ্চো- ফুনশুখ ওয়াংডুকে লেহ-তে খুঁজে পায় এবং করিনা-আমিরের চরিত্রের মিল হয়েই গল্পটি শেষ হয়। নতুন ছবিতে তাঁরা নিজেদের আলাদা জীবনের পথ থেকে, আবার একত্রিত হবেন বলে শোনা যাচ্ছে। তবে ওমি বৈদ্য অর্থাৎ চতুর, বোমান ইরানি ( ভাইরাস ), মোনা সিং বা জাভেদ জাফরির রণচো—এই জনপ্রিয় চরিত্ররা ফিরবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। পূর্বের মতোই হিরানি ও যোশী স্ক্রিপ্ট লিখেছেন এবং প্রযোজনার দায়িত্বে থাকবে বিধু বিনোদ চোপড়ার ব্যানার।

ইনসাইড সূত্রের দাবি- সিক্যুয়েলের গল্প ‘৩ ইডিয়টস’-এর মতোই মজার, আবেগঘন এবং অর্থপূর্ণ। হিরানি দীর্ঘদিন ধরেই এই সিক্যুয়েল তৈরির ধারণা মাথায় রেখেছিলেন, তবে প্রথম ছবির বিশাল জনপ্রিয়তার সঙ্গে তাল মেলাতে যথেষ্ট সময় নিয়ে গল্প চূড়ান্ত করেছেন। প্রথম ছবিটি চেতন ভগতের ফাইভ পয়েন্ট সামওয়ান উপন্যাস দ্বারা, আংশিক অনুপ্রাণিত ছিল।

Rhea Chakraborty: বিতর্ক থেকে বিজয়, রিয়া চক্রবর্তীর পোশাক ব্র্যান্ডের টার্ন ওভার কত জানেন?

এদিকে হিরানি, যোশী ও বিধু বিনোদ চোপড়া মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি, দুজনেই আগেই ইঙ্গিত দিয়েছিলেন- মুন্না ভাই ৩ এখন সত্যিই এগোচ্ছে। হিরানি গত বছরও বলেছিলেন, নতুন গল্প আগের দুই ছবির চেয়েও ভালো হওয়া অত্যন্ত জরুরি এবং তাঁর হাতে এখন একটি অনন্য ধারণা রয়েছে- যা তিনি গুরুত্ব সহকারে বিকশিত করছেন।

rajkumar hirani aamir khan Kareena Kapoor Entertainment News Today