/indian-express-bangla/media/media_files/2026/02/01/aamir-khan-amitabh-bachchan-2026-02-01-12-27-40.jpg)
অমিতাভ বচ্চনের ফোন পেয়ে কথা হারিয়েছিলেন আমির খান!
বলিউডের খ্যাতনামা অভিনেতা আমির খান (Aamir Khan) সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ারের এক স্মরণীয় মুহূর্তের কথা প্রকাশ করেছেন। তিনি জানালেন, “সে সময় যখন মোবাইল ফোন থাকত না। আমি সন্ধ্যায় শুটিং থেকে হোটেলে ফিরলাম। তখন রিসেপশন থেকে জানাল, আপনার জন্য অভিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ফোন এসেছিল। প্রথমে মনে হয়েছিল, কেউ মজা করছে। আমি তখন হাসতে শুরু করি, এবং বিষয়টি গুরুত্ব দেইনি।”
তিনি আরও বলেন, “তারপর আবার ফোন বেজে ওঠে। আমাকে বলা হয়, অমিতাভ বচ্চন আপনাকে ফোন করেছেন। আমার তখনও বিশ্বাস হচ্ছিল না। কিন্তু যেই স্যারের গলা শুনলাম, ‘হ্যালো আমির!’- তখন আমি বসে ছিলাম, কিন্তু গলা শুনেই দাঁড়িয়ে পড়ি। আর তখন আমার মুখ থেকে কথা বেরচ্ছিল না, আমি শুধু ‘হ্যাঁ সার, হ্যাঁ সার’ বলি।’
আরও পড়ুন: আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায়
অমিতাভ বচ্চন, ভারতীয় সিনেমার ‘শাহেনশাহ’ হিসেবে পরিচিত, অনেক সময়ই নতুন প্রজন্মের অভিনেতাদের উৎসাহ দেন। আর আমির খান, যিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে খ্যাত, তাঁর সততা ও কঠোর পরিশ্রমের জন্য পরিচিত, তিনি নিজেই এমন ফোন পাওয়ার মুহূর্তকে তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ স্মৃতি হিসেবে মনে রেখেছেন।
আরও পড়ুন: আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায়
এই দুই প্রজন্মের তারকা প্রথম ও সবচেয়ে বিখ্যাতভাবে একসঙ্গে কাজ করেন ‘থাগস অফ হিন্দুস্তান’ (২০১৮) ছবিতে। যশরাজ ফিল্মস প্রযোজিত এই বড় বাজেটের ছবিতে অমিতাভ বচ্চন ছিলেন খুদাবক্স আজাদ চরিত্রে এবং আমীর খান অভিনয় করেন ফিরাঙ্গি মল্লার ভূমিকায়। মুক্তির আগে ছবিটি নিয়ে বিপুল প্রত্যাশা থাকলেও বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পায়। তবুও অমিতাভ–আমীরের একসঙ্গে পর্দায় উপস্থিতি দর্শকদের জন্য ছিল বিশেষ আকর্ষণ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us