/indian-express-bangla/media/media_files/2026/02/02/arijit3-2026-02-02-16-51-55.jpg)
তার বাড়িতে আমির...
শেষ কিছুদিন ধরে অরিজিৎ সিং বেজায় আলোচনায়। গত সপ্তাহে মঙ্গলবার সকলের প্রিয় অরিজিৎ সিং জানান, তিনি আর প্লে-ব্যক করবেন না। তার সঙ্গে সঙ্গেই ভক্তরা বেশ শোকে। সিনেমায় অরিজিতের গান মানেই দর্শকের কানে এক আলাদা আরাম। সেই আরাম আর হবে না। আর গায়ক জানিয়েছিলেন, তিনি ধ্রুপদী বা সক্রিয় মিউজিক বেশি করে করবেন।
আচমকাই প্লে-ব্যাক থেকে তার বিরতি যেন অদ্ভুত ঠেকেছে সকলের কাছে। গায়ক গায়িকাদের অনেকেই তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ প্রশ্ন ছুঁড়েছেন। তবে, নানা কথা শোনা যাচ্ছে। অনুরাগ বসু জানিয়েছিলেন, অরিজিৎ নাকি পরিচালনায় বেশি আগ্রহ। এমনকি, ফেম গুরুকুলের আসল মানুষ, ইলা অরুন তিনিও বলেছেন, অরিজিৎ নাকি পরবর্তী সঞ্জয় লীলা বন্সালি হয়ে উঠবেন।
Arijit Singh-Ila Arun: ‘ও ইঁদুর দৌড়ে বিশ্বাসী নয়’, অরিজিৎ সিংকে কেন লম্বা রেসের ঘোড়া বললেন ইলা?
দিন তিনেক আগে অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অরিজিৎ আমার ভাইয়ের মত। ওকে মানিয়ে, আমি গান গাওয়াবই। এদিকে, তার মুখের কথা মুখে রয়ে গেল, আর বলিউডের মেগাস্টার আমির খান, জিয়াগঞ্জ পৌঁছে গেলেন। তার সঙ্গে সঙ্গে, গায়কের জন্য বিশেষ কিছু নিয়েও গেলেন। আমিরের পরনে সাধারণ পোশাক। তিনি নাকি কলকাতা থেকে বাই-রোডে জিয়াগঞ্জ গিয়েছেন। অরিজিতের বাড়ি-ই তার গন্তব্য।
এবং যাওয়ার পথে তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছেন পান। পান ভারতীয় কালচারে সৌজন্য হিসেবে ব্যবহৃত হয়। সেই বিষয়টাই যেন মাথায় রাখলেন আমির। যেটুকু সময় পেলেন, হাসিমুখেই সাক্ষাৎ করলেন তিনি। এই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us