/indian-express-bangla/media/media_files/2025/06/23/govinda-2025-06-23-12-42-54.jpg)
হঠাৎ কী এমন হল তাঁর?
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা, বুধবার অজ্ঞান হয়ে যাওয়ার পর, মুম্বইয়ের জুহুর ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইন উপদেষ্টা ললিত বিন্দাল এক জাতীয় সংবাদ-মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
বিন্দাল জানিয়েছেন, "গোবিন্দা প্রথমে অসুস্থ বোধ করলে, একজন চিকিৎসকের সঙ্গে টেলিফোনে পরামর্শ করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় রাত প্রায় ১টার সময় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।" হাসপাতালে ভর্তি হওয়ার পর অভিনেতার একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে। তবে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা থেকে বিরত থেকেছেন বিন্দাল।
Vicky Kaushal: 'ভাল যৌনতা-ই বেশি', সন্তান সুখ মিলতেই এ কী বললেন ভিকি?
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসেও গোবিন্দা একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেসময় তিনি দুর্ঘটনাক্রমে নিজের লাইসেন্সধারী রিভলভার দিয়ে নিজের পায়ে গুলি করেছিলেন। ঘটনায় তাঁর হাঁটুর নীচে গুরুতর ক্ষত তৈরি হয় এবং এক ঘণ্টার অস্ত্রোপচারের পর সফলভাবে বুলেটটি সরানো হয়। তদন্তে জানা যায়, ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত।
তৎকালীন এক সাক্ষাৎকারে গোবিন্দা জানান, তিনি কলকাতায় একটি অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আলমারিতে রিভলভার রাখতে গিয়ে তা পড়ে গিয়ে গুলি বেড়িয়ে যায়। কেন তাঁর কাছে আগ্নেয়াস্ত্র ছিল, সে প্রসঙ্গে অভিনেতা বলেন, "খ্যাতি এক ধরনের শিখা। এটি যেমন আলো দেয়, তেমনি বিপদও ডেকে আনে। যখন মানুষ আপনাকে ভালোবাসে, তখন কেউ কেউ ঈর্ষাও করে। তাই সাবধানতা অবলম্বন করতেই আমি আগ্নেয়াস্ত্র রাখতাম।"
'আমি আর আগের মতো নই', সিদ্ধার্থের শোকে এতদিনে চোখ ভিজল শেহনাজের?
বর্তমানে গোবিন্দার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে, তবে হাসপাতাল সূত্রে তাঁর সম্পূর্ণ রিপোর্ট আসার অপেক্ষা চলছে। ভক্ত ও সহকর্মীরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাঁর ম্যানেজার সুত্রে জানা গিয়েছে, "ওঁনার একটু মাথা ঘোরা এবং ভার লাগার অনুভূতি হয়েছিল, তাই সুরক্ষার জন্য আমরা তাঁকে নিউরোলজিস্টের পরামর্শে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন, ডাক্তার এখনো আসেননি। স্যার এখন অনেকটা ভালো আছেন, বিশ্রাম নিচ্ছেন—উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম কেন তাঁর মাথা ঘুরেছিল। যেহেতু বিষয়টি স্নায়বিক, তাই ডাক্তার তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তাঁর মেয়ে টিনা এখন তাঁর সঙ্গে রয়েছেন, অন্যরা বাইরে আছেন।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us