/indian-express-bangla/media/media_files/2025/11/29/actor-couple-assaulted-for-feeding-stray-dogs-kolkata-2025-11-29-16-18-46.jpg)
রাতের অন্ধকারে খাস কলকাতায় এলোপাথাড়ি মার খেল তারকা দম্পতি! কী হয়েছিল জানেন?
Tollywood Celebrity: কিছুদিন আগে নিজের বাড়ির সমস্যায় পড়তে হয়েছিল শ্রীলেখা মিত্রকে। অভিযোগ ছিল পথকুকুরদের দেখভাল এবং খাওয়ানোর জন্যই খাওয়ানোর জন্যই হেনস্থার শিকার হতে হয় অভিনেত্রীকে। এই নিয়ে বিস্তর লেখালেখি হয়েছিল সংবাদমাধ্যমেও। এবার একই ঘটনা থেকে বাদ গেলেন না অভিনেতা দম্পতিরা। পথ কুকুরকে খাওয়ানো নিয়ে ফের একবার মুখোমুখি হতে হয় এই দম্পতিকে। তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
কি এমন ঘটল স্মৃতির জন্য মাঝপথে খেলা ছাড়তে হল জেমাইমাকে? প্রশংসায় পঞ্চমুখ সুনীল শেট্টি
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। কলকাতার কসবা রাজডাঙা এলাকায় পথকুকুরদের খাওয়ানোর কারণে আক্রমণের শিকার হতে অভিনেতা দম্পতি ইন্দ্রনীল মল্লিক ও সায়ন্তনী মল্লিককে। তারা অভিযোগ করেছেন, শুক্রবার রাতের ঘটনায় স্থানীয় কিছু ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান। শুধু তাদেরই নয়, সঙ্গে থাকা অন্যান্য সঙ্গীরাও আক্রমণের শিকার হন।
অভিনেত্রী সায়ন্তনী মল্লিক নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে একজন ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিতে দেখা যাচ্ছে। দম্পতির দাবি, তারা রাজডাঙার গোল্ডপার্ক এলাকায় পথকুকুরদের খাওয়ানোর জন্য গিয়েছিলেন। তখনই স্থানীয় একটি ক্লাব থেকে কয়েকজন এসে তাদের বাধা দিতে শুরু করেন। কথাকাটাকাটি ও উত্তেজনা বাড়ার পর হামলা শুরু হয়। অভিযোগ, হামলাকারীদের মধ্যে কিছু প্রভাবশালীও ছিলেন। বারবার তারা বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। তারপর একটা সময় পুরো বিষয় চরম পর্যায়ে গিয়ে পৌছায়।
৩০ বছর পর ধর্মেন্দ্রর বাড়িতে এষা! সৎমা প্রকাশ কৌরকে প্রণাম করার পর সানি কি করেছিল জানেন?
ঘটনার পর কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিনেতা দম্পতিকে MR বাঙুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গিয়েছে এবং তদন্ত চলছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। পুলিশ এই ঘটনা তদন্ত করছে বলে জানা গিয়েছে।
এর আগে একাধিকবার পথকুকুরদের খাওয়ানো ও দেখভাল করার জন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রও হেনস্থার শিকার হয়েছেন। শ্রীলেখার অভিযোগ, তাঁর আবাসনে সারমেয়দের যত্ন নেওয়া ও খাওয়ানো অনেকের কাছে পছন্দ হয়নি। তিনি বিভিন্ন সময় হুমকির শিকার হয়েছেন এবং সেই প্রসঙ্গে ফেসবুক লাইভে কথাও বলেছেন।
ইন্দ্রনীল ও সায়ন্তনী মল্লিকও পথকুকুরদের জন্য নিয়মিত কাজ ও সচেতনতা প্রচারে যুক্ত থাকেন। তারা নিজেদের বাড়িতেও পোষ্য রাখেন এবং পথকুকুরদের স্বার্থে প্রতিবাদ মিছিলেও অংশ নেন। তবে কলকাতার রাস্তায় এমন হামলার মুখোমুখি হওয়া তাদের জন্য মানসিকভাবে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। এই ঘটনা আবারও তুলে ধরছে শহরে পথকুকুরদের প্রতি সমর্থন এবং বিরোধের মধ্যকার সংবেদনশীল পরিস্থিতি।
Ranbir-Deepika: দশ বছর পর রণবীর–দীপিকা জুটি ফিরছে! অয়ন মুখার্জির নতুন ছবিতে বড় চমক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us