Prem Chopra: আবারও এক উদ্বেগের খবর, হাসপাতালে ভর্তি অভিনেতা প্রেম চোপড়া!

তাঁর স্মরণীয় ছবির মধ্যে রয়েছে উপকার (১৯৬৭), ববি (১৯৭৩), দো আনজানে (১৯৭৬) এবং ক্রান্তি (১৯৮১)। তাঁর অনবদ্য সংলাপ, তীক্ষ্ণ চোখের অভিব্যক্তি এবং স্বতন্ত্র স্টাইল তাঁকে বলিউডের আইকনিক নেগেটিভ চরিত্রগুলির মধ্যে স্থায়ী আসন এনে দিয়েছে।

তাঁর স্মরণীয় ছবির মধ্যে রয়েছে উপকার (১৯৬৭), ববি (১৯৭৩), দো আনজানে (১৯৭৬) এবং ক্রান্তি (১৯৮১)। তাঁর অনবদ্য সংলাপ, তীক্ষ্ণ চোখের অভিব্যক্তি এবং স্বতন্ত্র স্টাইল তাঁকে বলিউডের আইকনিক নেগেটিভ চরিত্রগুলির মধ্যে স্থায়ী আসন এনে দিয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
prem-chopra-hospitalised-1600

কী হয়েছে তাঁর...

 ফের এক উদ্বেগের খবর। ধীরে ধীরে যেন ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত বয়স্ক মানুষরা-ই হাসপাতালে। বেলা গড়াতেই খবর ছিল ধর্মেন্দ্র নাকি ভেন্টিলেশনে। যদিও পরে জানানো হয় তিনি এখন অনেকটাই ভাল আছেন। তবে, বলিউডের এঁকে এঁকে তাঁকে দেখতে যাচ্ছেন। সলমন খান-ও পৌঁছন হাসপাতালে। তবে, বর্তমানে জানা যাচ্ছে আরেক তারকা তিনিও নাকি হাসপাতালে।

Advertisment

বয়স হয়েছে অনেকটাই। এবার খবর, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। বর্তমানে তাঁর বয়স ৯০ বছর। কিন্তু হঠাৎ কী হল? সত্যিই কি শরীর খারাপ তাঁর? কী জানা যাচ্ছে? 

 নেহা কক্করের ভুয়ো বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য, ওরলি পুলিশের তদন্ত শুরু 

অভিনেতার পরিবারের তরফে জানা যাচ্ছে, তবে চিন্তার কিছু নেই। অভিনেতার জামাতা ও জনপ্রিয় অভিনেতা বিকাশ ভাল্লা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি রুটিন স্বাস্থ্য পরীক্ষা। বিকাশ বলেন, “তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এটা কেবল নিয়মিত চেকআপের অংশ।”

Advertisment

প্রেম চোপড়া বলিউডের ইতিহাসে অন্যতম খ্যাতনামা ভিলেন হিসেবে পরিচিত। দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে তিনি প্রায় ৪০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর স্মরণীয় ছবির মধ্যে রয়েছে উপকার (১৯৬৭), ববি (১৯৭৩), দো আনজানে (১৯৭৬) এবং ক্রান্তি (১৯৮১)।

Lucky Ali: 'একই সঙ্গীর সঙ্গে জীবন শেষ করা জরুরি নয়', একাধিক বিয়ে তাও বিচ্ছেদ! লাকি আলির প্রেমময় জীবন... 

তাঁর অনবদ্য সংলাপ, তীক্ষ্ণ চোখের অভিব্যক্তি এবং স্বতন্ত্র স্টাইল তাঁকে বলিউডের আইকনিক নেগেটিভ চরিত্রগুলির মধ্যে স্থায়ী আসন এনে দিয়েছে।

Entertainment News Entertainment News Today