Zarine Khan Dies: কাছের মানুষকে হারালেন জায়েদ-সুজান, জারিন খানের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

জারিন খানের মৃত্যুর পর গোটা বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্বামী সঞ্জয় খান এবং তাঁদের সন্তানরা- সুজান খান, সিমোন অরোরা, ফারাহ আলী খান ও জায়েদ খান।

জারিন খানের মৃত্যুর পর গোটা বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্বামী সঞ্জয় খান এবং তাঁদের সন্তানরা- সুজান খান, সিমোন অরোরা, ফারাহ আলী খান ও জায়েদ খান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zayed

চলে গেলেন বলি-নায়িকা...

Zarine Khan Dies: বলিউডের প্রযোজক ও অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী এবং ইন্টেরিয়র ডিজাইনার সুজান খানের মা, প্রবীণ অভিনেত্রী জারিন খান ৮১ বছর বয়সে পরলোকগমন করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

Advertisment

জারিন খানের মৃত্যুর পর গোটা বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্বামী সঞ্জয় খান এবং তাঁদের সন্তানরা- সুজান খান, সিমোন অরোরা, ফারাহ আলী খান ও জায়েদ খান। জানা যায়, সঞ্জয় ও জারিনের প্রথম দেখা হয়েছিল একটি বাসস্টপে, সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেমের গল্প। পরবর্তীতে ১৯৬৬ সালে দু’জনে বিয়ে করেন। জারিন অভিনয় করেছিলেন ‘তেরে ঘর কে সামনে’ এবং ‘এক ফুল দো মালি’-র মতো জনপ্রিয় ছবিতে।

Katrika-Vicky welcomes baby: ৪২ বছর বয়সে মাতৃত্বের স্বাদ, সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা

Advertisment

গত জুলাই মাসেই মেয়ে সুজান তার মায়ের ৮১তম জন্মদিন বড় করে উদযাপন করেছিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, "আমার মা-মিয়া... তুমি একজন অসাধারণ মানুষ। আমি যা কিছু অর্জন করেছি, তা তোমার ভালোবাসা, দৃঢ়তা আর প্রেরণার ফল। তোমার ছোট মেয়ে হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ।"  তাঁদের ছেলে জায়েদ খান নিজেও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। কিছুদিন আগেই এই অভিনেতার বাড়িতে যান ফারহা খান। সেদিন তাঁর বাড়িতে অভিনেতার মা-ই দায়িত্ব নিয়ে খাবার খাওয়ান বাকিদের। 

সুজান খান আগে অভিনেতা হৃতিক রোশনকে বিয়ে করেছিলেন। চার বছর সম্পর্ক থাকার পর ২০০০ সালে তাঁরা বিয়ে করেন এবং ২০১৪ সালে বিচ্ছেদ ঘটে। প্রাক্তন দম্পতি এখনও তাঁদের দুই পুত্র হৃহান ও হৃদানকে একসঙ্গে বড় করছেন।

bollywood actress Entertainment News Today actor death news