/indian-express-bangla/media/media_files/2025/11/23/cats-2025-11-23-14-31-31.jpg)
শোকাহত অদা
Adah Sharma Grandmother Passes Away: রবিবাসরীয় সকালেই পরিবারে শোকের ছায়া। ২৩ নভেম্বর, রবিবার সকাল প্রায় ৫টা ৩০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অভিনেত্রী অদা শর্মার দিদা। দীর্ঘ এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন। আলসারেটিভ কোলাইটিস ও ডাইভার্টিকুলাইটিসে ভুগছিলেন দ্য কেরালা স্টোরি খ্যাত অভিনেত্রী। নাতনি ছিলেন দিদার অত্যন্ত স্নেহের পাত্রী। অদার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় তাঁদের বন্ডিং কতটা ভাল ছিল। একসঙ্গে রিলসও বানাতেন। কিন্তু, ২৩ নভেম্বর প্রিয় দিদিমাকে হারিয়ে শোকে পাথর অদা। নাতনিকে আদর করে দিদিমা পাট্টি বলে ডাকতেন। রবিবার সকালের পর আর কোনওদিন দিদিমার মুখে আদরের পাট্টি ডাক শুনতে পাবেন না অভিনেত্রী অর্দা শর্মা।
সোশ্যাল মিডিয়াতেও অদা প্রায়ই আনন্দময় মুহূর্তগুলি শেয়ার করতেন। বিশেষ করে ভাইরাল ‘Party with Paati’ ভিডিওগুলো। অদা এবং তাঁর মা কেরালায় একটি স্মরণসভার আয়োজন করবেন। দিদিমার মৃত্যুর বিষয়ে এখনও পর্যন্ত অদা কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। অদার এক ঘণিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, অদা তাঁর দিদিমার সবচেয়ে কাছের মানুষ। তিনি দিদিমার সঙ্গেই থাকতেন। গত এক মাস ধরে তিনি হাসপাতালে ছিলেন। অদা ও তাঁর মা তাঁদের কেরালার বাড়িতে একটি শোকসভার আয়োজন করবেন।
চলতি বছরে অদা দিদিমার জন্মদিন উদযাপন করে একটি হৃদয়ছোঁয়া পোস্ট শেয়ার করেছিলেন। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছিলেন, 'মাই নানী'স সুইট সিক্সটিন বার্থডে, পার্টি উইথ পাট্টি। আমার দিদিমার জন্মদিনের অনুষ্ঠানের সিনেমাটোগ্রাফার হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এখানে রইল তারই কিছু ঝলক। কোচা টিচার আর তাঁর ছাত্রী।'
আরও পড়ুন মাদক মামলায় ভাইয়ের নাম জড়ানোর মাঝেই দুর্ঘটনার কবলে শ্রদ্ধা, শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী
২০২১ সালে, অদা বলেছিলেন দিদিমা রোজ রাতে ঘুমানোর আগে তাঁর পোস্টের মন্তব্যগুলো পড়তে ভালোবাসতেন। ETimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কেউ তাঁকে ট্রোল করলে দিদিমা খুবই রেগে যেতেন এবং মেয়েকে রক্ষা করতে সবসময় প্রস্তুত থাকতেন। তখন অদা দিদিমাকে বোঝাতেন এসব সিরিয়াসলি না নিতে। দিদিমা ছিলেন অদার সহযোদ্ধা। ৩৩ বছর বয়সী আদাহ শর্মাকে শেষ দেখা গিয়েছিল তুমকো মেরি কসম ছবিতে।
আরও পড়ুন মেয়ের সঙ্গে সময় কাটানোর পরই সব শেষ! গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর পর ভাইরাল ভিডিও
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us