Agastya Nanda: 'আমি কারও উত্তরাধিকারের চাপ নিই না', অমিতাভের নাতি পরিচয় ঝেড়ে ফেলে কী বললেন অগস্ত্য নন্দা?

এই পরিচয় নিয়েই এবার স্পষ্ট অবস্থান নিলেন অগস্ত্য। সম্প্রতি IMDb-র একটি ইন্টার‌্যাক্টিভ সেশনে পরিচালক শ্রীরাম রাঘবন এবং সহ-অভিনেত্রী সিমার ভাটিয়ার সঙ্গে আড্ডায়, নিজের ‘লিগ্যাসি’ নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।

এই পরিচয় নিয়েই এবার স্পষ্ট অবস্থান নিলেন অগস্ত্য। সম্প্রতি IMDb-র একটি ইন্টার‌্যাক্টিভ সেশনে পরিচালক শ্রীরাম রাঘবন এবং সহ-অভিনেত্রী সিমার ভাটিয়ার সঙ্গে আড্ডায়, নিজের ‘লিগ্যাসি’ নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
agastya

কী বলছেন অগস্ত্য...

‘দ্য আর্চিস’-এর পর বড় পর্দায় থিয়েট্রিক্যাল অভিষেক ঘটল অগস্ত্য নন্দার। শ্রীরাম রাঘবন পরিচালিত যুদ্ধনির্ভর ছবি ‘ইক্কিস’-এ সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির পর থেকেই অগস্ত্যকে ঘিরে আলোচনা তুঙ্গে। তবে এই আলোচনার কেন্দ্রে শুধু তাঁর অভিনয় নয়, বরাবরের মতোই উঠে এসেছে তাঁর পারিবারিক পরিচয়- তিনি অমিতাভ বচ্চনের নাতি এবং কাপুর পরিবারের উত্তরসূরি।

Advertisment

এই পরিচয় নিয়েই এবার স্পষ্ট অবস্থান নিলেন অগস্ত্য। সম্প্রতি IMDb-র একটি ইন্টার‌্যাক্টিভ সেশনে পরিচালক শ্রীরাম রাঘবন এবং সহ-অভিনেত্রী সিমার ভাটিয়ার সঙ্গে আড্ডায়, নিজের ‘লিগ্যাসি’ নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। শ্রীরাম রাঘবন প্রশ্ন করেন, এত বড় সিনেমা পরিবারের সদস্য হওয়ার চাপ কি তাঁকে প্রভাবিত করে? উত্তরে অগস্ত্য একেবারেই সেই ধারণা নাকচ করে দেন।

Joyjit Banerjee: গুজব নয় বাস্তব, শ্রেয়ার সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করলেন জয়জিৎ

অগস্ত্য বলেন, “আমি এই চাপ একদমই নিই না, কারণ এটা আমার উত্তরাধিকার নয়। আমার পদবি নন্দ। আমি প্রথমে আমার বাবার ছেলে। আমার লক্ষ্য একটাই- আমার বাবাকে গর্বিত করা। সেটাই আমার কাছে সবচেয়ে বড় উত্তরাধিকার।” তিনি আরও জানান, পরিবারের অন্য অভিনেতাদের কাজ তিনি শ্রদ্ধার চোখে দেখেন ঠিকই, কিন্তু তাঁদের মতো হওয়ার চাপ তিনি নিজের কাঁধে নেন না। “আমি কখনও তাঁদের মতো হতে পারব না, তাই সেটা নিয়ে ভাবার কোনও মানে নেই,” সোজাসাপ্টা বলেন অগস্ত্য।

উল্লেখ্য, অগস্ত্য নন্দার মা শ্বেতা নন্দা হলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের কন্যা। অন্যদিকে, তাঁর বাবা নিখিল নন্দা হলেন রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দার সন্তান- ফলে দুই প্রভাবশালী চলচ্চিত্র পরিবারের সঙ্গেই তাঁর যোগসূত্র।

Debolina Nandy: 'মেয়েদেরই কেন সব...?' দিনের পর দিন ভয়ঙ্কর মানসিক নির্যাতন! নিজেকে শেষ করার সিদ্ধান্ত দেবলীনার?

এই সেশনেই অগস্ত্য ও সিমার ভাটিয়ার মধ্যে দেখা যায় মজার খুনসুটি। সিমার তাঁকে মজা করে ‘অভিযোগের বাক্স’ ও ‘মিথ্যাবাদী’ বললে, অগস্ত্য পাল্টা বলেন সিমার নাকি স্কুলের ফার্স্ট বেঞ্চারদের মতো, অতিরিক্ত প্রস্তুত থাকত। হাসি-ঠাট্টার মধ্যেই তাঁদের কাজের রসায়ন ধরা পড়ে। 

১ জানুয়ারি মুক্তি পাওয়া ‘ইক্কিস’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ধর্মেন্দ্র ও জয়দীপ আহলাওয়াত। মুক্তির পাঁচ দিনের মধ্যেই ছবিটি ঘরোয়া বক্স অফিসে ২০.৭২ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে, ‘ধুরন্ধর’ এখনও বক্স অফিসে দুর্দান্ত দৌড় বজায় রেখে বিশ্বব্যাপী ১,২০০ কোটি টাকার গণ্ডি ছুঁয়েছে। 

bollywood amitabh bachchan Entertainment News Today agastya nanda