Agnidev Chattopadhyay: কেক, গান আর আবেগ! অগ্নিদেবের জন্মদিনে টলিউডে আনন্দমেলা!

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিনে টলিউডে যেন ছোট্ট এক আনন্দঘন মিলনমেলার আবহ তৈরি হয়। বিশেষ এই দিনে তাঁকে ঘিরে আবেগ আর ভালবাসায় ভরিয়ে দেন ইন্ডাস্ট্রির একঝাঁক পরিচিত মুখ।

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিনে টলিউডে যেন ছোট্ট এক আনন্দঘন মিলনমেলার আবহ তৈরি হয়। বিশেষ এই দিনে তাঁকে ঘিরে আবেগ আর ভালবাসায় ভরিয়ে দেন ইন্ডাস্ট্রির একঝাঁক পরিচিত মুখ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Agnidev Chattopadhyay Birthday

অগ্নিদেবের জন্মদিনে টলিউডে আনন্দমেলা!

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিনে টলিউডে যেন ছোট্ট এক আনন্দঘন মিলনমেলার আবহ তৈরি হয়। বিশেষ এই দিনে তাঁকে ঘিরে আবেগ আর ভালবাসায় ভরিয়ে দেন ইন্ডাস্ট্রির একঝাঁক পরিচিত মুখ। রোহিত, ঋতুপর্ণা এবং জিতুসহ ঘনিষ্ঠ সহকর্মীরা একসঙ্গে কেক কেটে গেয়ে ওঠেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ’। মুহূর্তটি ছিল আন্তরিকতা, শ্রদ্ধা ও বন্ধুত্বের এক সুন্দর প্রকাশ, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

Advertisment

অগ্নিদেব চট্টোপাধ্যায় টলিউডে তাঁর স্বতন্ত্র নির্মাণশৈলীর জন্য বরাবরই আলাদা করে নজর কাড়েন। ‘গহিন হৃদয়’, ‘তিন কন্যা’, ‘চারুলতা ২০১১’, ‘এ পলিটিক্যাল মার্ডার’ একাধিক ভিন্ন স্বাদের ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন বিষয় নির্বাচন ও গল্প বলার ক্ষেত্রে তাঁর মুন্সিয়ানা। সাহিত্যনির্ভর ভাবনা, মনস্তাত্ত্বিক স্তর এবং সমাজবাস্তবতার মিশেলে তাঁর কাজ দর্শক ও সমালোচক উভয় মহলেই প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: অভিষেকের ৫০তম জন্মদিনে প্রেমে ভরিয়ে দিলেন ঐশ্বর্য!

তবে সৃজনশীল এই যাত্রাপথে একটা সময় তিনি নিজেকে খানিকটা আড়ালে সরিয়ে নিয়েছিলেন। ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে কয়েক বছর শুটিং ফ্লোর থেকে দূরে ছিলেন পরিচালক। সেই বিরতি তাঁর অনুরাগীদের কাছে যেমন আক্ষেপের ছিল, তেমনই ইন্ডাস্ট্রিতেও অনুভূত হয়েছিল শূন্যতা।

Advertisment

আরও পড়ুন: এপস্টিন ফাইলসে অনুরাগ কাশ্যপের নাম! কী বললেন পরিচালক?

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন ছবি ‘চোর’-এর হাত ধরে আবারও পরিচালকের চেনা জগতে ফেরা। ছবিটির নাম থেকেই রহস্য ও কৌতূহলের ইঙ্গিত মেলে। জানা যাচ্ছে, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠবে গল্পের মূল স্রোত। এক চোর যখন একটি বাড়িতে চুরি করতে প্রবেশ করে, তখন সেখানে ঘটতে থাকা অপ্রত্যাশিত ও নাটকীয় ঘটনাপ্রবাহই ছবির কেন্দ্রবিন্দু। ঘটনাটি শুধুমাত্র চুরির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মানবিক সম্পর্ক, ভয়, লোভ, মনস্তত্ত্ব নানা স্তর উন্মোচিত হতে পারে গল্পে।

আরও পড়ুন: ১৫০ কোটিতে ‘ধুরন্ধর ২’ ডিজিটাল ডিল! মুক্তির আগেই রেকর্ড চর্চা

এই কামব্যাক প্রজেক্ট ঘিরে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে কৌতূহল তৈরি হয়েছে। জন্মদিনের আনন্দের মাঝেই নতুন কাজের প্রস্তুতি যেন অগ্নিদেবের কাছে আরও বড় উপহার। সহকর্মীদের শুভেচ্ছা, গান আর ভালবাসায় ভরা এই দিন তাঁর আগামী সৃজনযাত্রার জন্য বাড়তি প্রেরণা জোগাবে বলেই মনে করছেন অনুরাগীরা।

Agnidev Chattopadhyay entertainment Entertainment News Entertainment News Today tollywood tollywood news