Ahaan Pandey: 'সাইয়ারা' তারকাদের রসায়ন কি শুধু পর্দায়? করণের মন্তব্যে চটলেন অহন!

অনিতের সঙ্গে প্রথম দেখা নিয়ে আহানের স্মৃতি বেশ মজার। তিনি জানান, "মোহিত স্যারের অফিসে প্রথম দেখা। অনিত একটু দেরিতে আসছিল, আর মোহিত স্যার দেরি পছন্দ করেন না।"

অনিতের সঙ্গে প্রথম দেখা নিয়ে আহানের স্মৃতি বেশ মজার। তিনি জানান, "মোহিত স্যারের অফিসে প্রথম দেখা। অনিত একটু দেরিতে আসছিল, আর মোহিত স্যার দেরি পছন্দ করেন না।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saaiyara

করণের মন্তব্যে কি রেগে গেলেন অহন?

Ahaan Pandey-Karan Johar: রোমান্টিক ড্রামা “সাইয়ারা” এই বছরের অন্যতম বড় হিট। এই ছবিই রাতারাতি খ্যাতির আলোয় নিয়ে আসে নবাগত অভিনেতা অহন পান্ডে ও অনিত পাদ্দাকে। অনস্ক্রিন রসায়ন এতটাই আলোচনায় ছিল যে ভক্তদের এক বড় অংশ মনে করতে শুরু করেন- এ যুগল বাস্তব জীবনেও সম্ভবত প্রেমে পড়েছেন। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে  অহন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গুজবের কোনও ভিত্তি নেই এবং তিনি বর্তমানে সম্পূর্ণভাবে সিঙ্গেল। 

Advertisment

করণ জোহরের মন্তব্য

সম্প্রতি সানিয়া মির্জার পডকাস্টে করণ জোহর, ইঙ্গিত দিয়েছিলেন যে অনিত ও অহন বাস্তব জীবনেও ডেট করছেন। তাঁরা বলিউডের পরবর্তী ‘ইট কাপল’ হতে পারেন বলেও মত দেন। তবে করণ যোগ করেন, “তারা এখনও অফিসিয়াল নয়।” ফলে গুজব আরও ছড়ালেও আহান সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেন।

OTT Release this week: এই সপ্তাহে OTT-তে ঝড়—নতুন ওয়েব সিরিজ আর থ্রিলারে ছড়াছড়ি

Advertisment

ডেটিংয়ের গুজব নিয়ে আহানের প্রতিক্রিয়া

জিকিউ-কে দেওয়া সাক্ষাৎকারে আহান জানান, অনিত তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হলেও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। তাঁর ভাষায়, "অনিত আমার সেরা বন্ধু। পুরো নেটপাড়া ভাবে আমরা প্রেম করছি, বা একসঙ্গে আছি, কিন্তু সত্যি বলতে- না। রসায়ন শুধু রোমান্টিক নয়; এটা আরাম, নিরাপত্তা এবং একে অপরকে অনুভব করার বিষয়। অনিতের সঙ্গে আমার যে বন্ধন, তা আর কারও সঙ্গে আসা সম্ভব নয়, কিন্তু সে আমার প্রেমিকা নয়।”

নিজের সম্পর্কের অবস্থা জানাতে গিয়ে আহান বলেন, “আমি সিঙ্গল। আমার কাছে ভালোবাসার অর্থ- সেবামূলক কাজ চিন্তাশীল অঙ্গভঙ্গি, এসব।” তাঁর মতে, অতীতের সম্পর্ক থেকেই তিনি শিখেছেন, কীভাবে আবেগ প্রকাশে তিনি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করেন।

The Academy of Fine Arts: 'নির্দ্বিধায় গালাগালি করুন', ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে ইতি! মুক্তি পাচ্ছে দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস?

প্রথম পরিচয়ের স্মৃতি

অনিতের সঙ্গে প্রথম দেখা নিয়ে আহানের স্মৃতি বেশ মজার। তিনি জানান, "মোহিত স্যারের অফিসে প্রথম দেখা। অনিত একটু দেরিতে আসছিল, আর মোহিত স্যার দেরি পছন্দ করেন না। আমি পরিস্থিতি সামাল দিতে গিটার তুলে ভয়ানকভাবে গান গাইতে শুরু করি! ঠিক তখনই অনিত হলুদ পোশাকে ঢুকল- ওর উপস্থিতি ছিল অসাধারণ । পরিষ্কারভাষী, বুদ্ধিমান।" 

হার্টব্রেক ও অভিনয়

হৃদয় ভাঙার অভিজ্ঞতা সম্পর্কেও অকপট আহান। তাঁর মতে, জীবনে হার্টব্রেক খুবই স্বাভাবিক এবং একজন অভিনেতা হিসেবে সেই অনুভূতিই তাঁকে কিছু দৃশ্যে গভীরতা এনে দিতে সাহায্য করে।  

bollywood karan johar Entertainment News Today