Ahan Shetty: আহানের ব্যর্থতার লড়াইয়ে চোখ ভিজল বাবার, ক্ষুব্ধ সুনীল বললেন, 'সব উড়িয়ে দেব'

মঞ্চে বক্তব্য রাখার সময় প্রযোজক ভূষণ কুমারকে আলতো-ভাবে সান্ত্বনা দিতে দেখা যায় সুনীলকে। তিনি বলেন, “এটি আহানের দ্বিতীয় ছবি এবং এমন বড় একটি প্রজেক্ট পাওয়া সত্যিই বিশাল ব্যাপার। এই চলচ্চিত্র শুধুই..."

মঞ্চে বক্তব্য রাখার সময় প্রযোজক ভূষণ কুমারকে আলতো-ভাবে সান্ত্বনা দিতে দেখা যায় সুনীলকে। তিনি বলেন, “এটি আহানের দ্বিতীয় ছবি এবং এমন বড় একটি প্রজেক্ট পাওয়া সত্যিই বিশাল ব্যাপার। এই চলচ্চিত্র শুধুই..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Suniel

কী বলছেন সুনীল?

অভিনেতা সুনীল শেঠি সম্প্রতি তাঁর ছেলে আহান শেঠিকে নিয়ে আবেগপ্রবণ মন্তব্য করে শিরোনামে এসেছেন। ‘বর্ডার ২’-এর অডিও লঞ্চে উপস্থিত থেকে তিনি মঞ্চে উঠে ছেলের সংগ্রামের কথা বলতে গিয়ে চোখের জল আটকাতে পারেননি। ২০২১ সালে মিলন লুথরিয়ার তড়প দিয়ে বলিউডে আত্মপ্রকাশের পর থেকে, আহান যে কঠিন সময় পার করেছেন, সেই অভিজ্ঞতাই সুনীলকে আবেগতাড়িত করেছে।

Advertisment

মঞ্চে বক্তব্য রাখার সময় প্রযোজক ভূষণ কুমারকে আলতো-ভাবে সান্ত্বনা দিতে দেখা যায় সুনীলকে। তিনি বলেন, “এটি আহানের দ্বিতীয় ছবি এবং এমন বড় একটি প্রজেক্ট পাওয়া সত্যিই বিশাল ব্যাপার। এই চলচ্চিত্র শুধুই একটি ইউনিফর্ম পরার গল্প নয়, এটি দায়িত্ব এবং সম্মানের প্রতীক। শুটিংয়ের সময় আমি তাকে বলেছিলাম-‘যা করবে মন থেকে করবে, দায়িত্ব বুঝে করবে।’ একজন বাবা হিসেবে আমি নির্মাতাদের প্রতি কৃতজ্ঞ, যারা আমার ছেলের প্রতি এত বড় আস্থা দেখিয়েছেন।”

Prashant Tamang Last Rites: স্ত্রী-কন্যার কান্নায় ভারী বাতাস, প্রশান্তের শেষ বিদায়ে দার্জিলিং-এ মানবসাগর

সুনীল স্বীকার করেন, তড়প মুক্তির পর আহান কিছুটা সময় কাজ থেকে দূরে ছিলেন, আর সেই বিরতিই তাঁর জন্য মানসিকভাবে কঠিন হয়ে দাঁড়ায়। “মানুষ ভাবে সুনীল শেঠির ছেলে মানেই কাজের অভাব হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে আহান অনেক চাপ, অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে,” এমনটাই বলেন তিনি। তবে সুনীলের মতে, ‘বর্ডার ২’ আহানের ক্যারিয়ারের জন্য এক বড় সুযোগ- তাঁর কথায়, “এর চেয়ে ভালো সিনেমা, সে এই সময়ে পেতে পারত না। আমার কেবল আশা, সে কাজের প্রতি সুবিচার করতে পেরেছে।”

Toxic Teaser: টক্সিক টিজারে অশ্লীলতা! মহিলাদের অবমাননা? নিষেধাজ্ঞার দাবি এএপি মহিলা শাখার

প্রথম বর্ডার ছবিতে নিজের চরিত্রের প্রসঙ্গ টেনে সুনীল আরও বলেন, “সানি দেওল ছাড়া প্রথম সিনেমাটি সম্ভব ছিল না। আমার চরিত্রটি যেভাবে শহীদ হয়েছিল, তা নিয়ে আমি গর্বিত ছিলাম, তবে যদি চরিত্রটি বেঁচে থাকত, নিশ্চয়ই আমিও ‘বর্ডার ২’-এ অংশ নিতে পারতাম।”

Entertainment Latest Highlights: কীভাবে প্রশান্ত গোর্খাদের গর্ব হয়ে উঠলেন?

এর আগে সুনীল তাঁর ছেলের বিরুদ্ধে চালানো নেতিবাচক প্রচারণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। অভিযোগ উঠেছিল, আহানের সম্পর্কে ইচ্ছাকৃতভাবে নেতিবাচক সংবাদ ছড়ানো হচ্ছে। এ প্রসঙ্গে সুনীল বলেন, “লোকেরা বলেছিল আহানের নিজস্ব দশজনের টিম আছে যারা নাকি নেতিবাচক খবর ছড়ায়! এই মিথ্যা প্রচারের পেছনে ছিল ঈর্ষা, কারণ সে ‘বর্ডার ২’ করতে চলেছে। এভাবে চলতে থাকলে আমি সংবাদ সম্মেলন করে সব নাম প্রকাশ করব।” সুনীলের মতে, “যারা ক্ষতি করতে চায়, তাদের দাজ্জিয়াঁ উড়িয়ে দেব”—এ এক বাবার সোজা সতর্কবার্তা।

Suniel Shetty Entertainment News Today