Aishwarya Rai Bachchan: নরেন্দ্র মোদীর সামনে বড় কথা ঐশ্বর্যর! নমোকে ইঙ্গিত করে কী বললেন তিনি?

অভিনেত্রী আরও বলেন যে সত্য সাই বাবার দেওয়া পাঁচটি মূল্যবোধ তিনি জীবনের অংশ হিসেবে মানেন- শৃঙ্খলা, নিষ্ঠা, সততা, দৃঢ় সংকল্প এবং সঠিক-ভুল বিচার করার ক্ষমতা। এগুলোই আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ ও উদ্দেশ্যমূলক জীবনযাপনের মূল চাবিকাঠি।

অভিনেত্রী আরও বলেন যে সত্য সাই বাবার দেওয়া পাঁচটি মূল্যবোধ তিনি জীবনের অংশ হিসেবে মানেন- শৃঙ্খলা, নিষ্ঠা, সততা, দৃঢ় সংকল্প এবং সঠিক-ভুল বিচার করার ক্ষমতা। এগুলোই আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ ও উদ্দেশ্যমূলক জীবনযাপনের মূল চাবিকাঠি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aish

যা বললেন ঐশ্বর্য...

 ধর্মীয় নেতা সত্য সাই বাবার শতজন্মবার্ষিকী উপলক্ষে অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থীতে আয়োজিত মহাধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলেন তাঁর অগণিত ভক্ত ও অনুসারী। বিশাল এই উদযাপনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঐশ্বর্য, যেখানে তিনি মানবতা এবং ভালোবাসার বার্তা তুলে ধরেন।

Advertisment

ঐশ্বর্য রাই বলেন, "একটাই জাতি-মানবতার জাতি। একটাই ধর্ম-ভালোবাসার ধর্ম। একটাই ভাষা-হৃদয়ের ভাষা। আর একটাই ঈশ্বর-যিনি সর্বত্র বিরাজমান।" তিনি স্বীকার করেন, যে সত্য সাই বাবার শিক্ষার প্রভাব, আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের মনে অটুটভাবে রয়েছে। তিনি আবেগভরে বলেন, "ভগবান শ্রী সত্য সাই বাবার জন্মের শত বছর পরেও তাঁর নীতি, আদর্শ এবং করুণার প্রতিধ্বনি আজও আমাদের হৃদয়ে অম্লান। এই ঐতিহাসিক মুহূর্তে আমার হৃদয় গভীর ভক্তি ও কৃতজ্ঞতায় পূর্ণ।" 

Alia Bhatt-‘Dining With The Kapoors’: ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ নেই আলিয়া ভাট! বাড়ির বউকে নিয়ে জোরাল জল্পনা

Advertisment

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের মিস ওয়ার্ল্ড। তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই পবিত্র অনুষ্ঠানে যোগদানের জন্য।  সত্যিই আপনার অনুপ্রেরণামূলক বক্তব্য শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনার উপস্থিতি এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। স্বামীজি বলতেন- সত্যিকারের নেতৃত্ব মানে সেবা, আর মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা।”

Ram Charan-Upasana: 'ডিম্বাণু সংরক্ষণ মেয়েদের কাছে বীমা', রাম চরণের স্ত্রী উপাসনার মন্তব্যে জোরাল বিতর্ক!

অভিনেত্রী আরও বলেন যে সত্য সাই বাবার দেওয়া পাঁচটি মূল্যবোধ তিনি জীবনের অংশ হিসেবে মানেন- শৃঙ্খলা, নিষ্ঠা, সততা, দৃঢ় সংকল্প এবং সঠিক-ভুল বিচার করার ক্ষমতা। এগুলোই আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ ও উদ্দেশ্যমূলক জীবনযাপনের মূল চাবিকাঠি। উল্লেখ্য, সত্য সাই বাবা নিজেকে শিরডি সাই বাবার পুনর্জন্ম বলে দাবি করেছিলেন এবং মাত্র ১৪ বছর বয়সে গৃহত্যাগ করেন। ২০১১ সালে তাঁর মৃত্যু হলেও তাঁর ভাবধারা আজও কোটি ভক্তের জীবনে গভীরভাবে প্রভাব ফেলছে।

bollywood Aishwarya Rai Bachchan narendra modi Entertainment News Today