Ajay Devgn: ২৬ বছরেরও বেশি সময় বিবাহিত অজয় দেবগন এবং কাজল। আর পাঁচজন দম্পতির মতোই তাদেরও জীবনে উত্থান-পতন এসেছে তবুও এক ছাদের নীচেই থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় বলেন, বর্তমান প্রজন্ম ভালবাসাকে খুব হালকাভাবে নেয়, বিশেষ গুরুত্ব দেয় না। ভালবাসা শব্দটি এত বেশি ব্যবহৃত হয়েছে যে এর আসল অর্থটাই নষ্ট হয়ে গিয়েছে। অজয় আর মাধবন একসঙ্গে বুক মাই শো' র ইউটিউব চ্যানেলে তাঁদের আসন্ন ছবি 'দে দে প্যার দে ২'–এর প্রচারে আসেন। যখন তাঁদের কাছে প্রশ্ন করা হয় আজকের প্রজন্মের নজরে ভালবাসা কী?
অজয় বলেন, 'আমার মনে হয় এখন এই ভালবাসা বিষয়টা অনেক বেশি গুরুত্বহীন হয়ে গিয়েছে। 'লাভ' শব্দটা এত অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার হয়েছে যে এর প্রকৃত অর্থটাই যেন হারিয়ে গিয়েছে। আমাদের সময়ে 'আই লাভ ইউ' বলাটাই ছিল একটা বড় ব্যাপার। তার আগে সেটা ছিল 'আই লাইক ইউ' বা অন্য কিছু। কিন্তু এখনকার প্রজন্ম ওই শব্দটার গভীরতা বোঝে না। তাই এটা অতিরিক্ত ব্যবহারে মূল্য হারিয়েছে।'
আরও পড়ুন মণ্ডপে মা দুর্গা তবুও মন খারাপ কাজলের, মুখোপাধ্যায় বাড়ির পুজোয় আর কী হল?
মাধবন অজয়ের সুরে সুর মিলিয়ে বলেন, 'আমাদের সময়ে যখন কার্ডে 'লাভ' লিখে সাইন করতে হতো তখনও আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে করতাম।' অজয় পালটা বলেন, 'এখন তো প্রতিটা মেসেজেই একটা হার্ট ইমোজি থাকে। প্রায় সব মেসেজই ‘লাভ’ দিয়ে শেষ হয়।' মাধবনের বক্তব্য, এখন ভালোবাসা 'খুবই সাধারণ' হয়ে গিয়েছে এবং আজকের দিনে মানুষকে ভালবাসার অনুভূতিটাকে অনেকটা পোষ্যের প্রতি ভালোবাসার সঙ্গে তুলনা করা যায়।
তিনি বলেন, 'আগে ভালবাসা পাওয়ার মধ্যে একটা গভীর তৃপ্তি ছিল। আমি চাই নতুন প্রজন্মও যেন সেই আরামটা অনুভব করতে পারে। যেটা আমরা করেছিলাম আমাদের প্রিয়জনের সঙ্গে থাকার সময়। আজকের দিনে তুমি যেভাবে তোমার পোষ্যকে ভালবাসো সেটাই একমাত্র নিঃস্বার্থ ভালবাসা বলা যায়। আমি চাই মানুষও যেন সেই ভালবাসাটা পরস্পরের প্রতি অনুভব করতে পারে।'
আরও পড়ুন সিঁদুরখেলার সময় সিঁড়ি দিয়ে নামতেই এক পুরুষালি হাত কাজলকে...! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর প্রতিক্রিয়া
অজয় তখন হেসে বলেন, 'ওটা সম্ভব নয় কারণ পোষা প্রাণী তোমার কাছ থেকে কিছুই প্রত্যাশা করে না।' ব্যাখ্যা করে বলেন, 'সমস্যা হল তুমি তোমার পোষ্যকে ভালবাসো কারণ তুমি জানো তারা তোমার কাছ থেকে কিছুই চায় না।' অন্যদিকে, কাজল তাঁর শো টু মাচ-এর লেটেস্ট পর্বে বলেছেন, বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত, যাতে কাউকে বাধ্যতামূলকভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে না হয়। তিনি বলেন, 'কে বলতে পারে তুমি ঠিক সময়ে ঠিক মানুষটাকেই বিয়ে করবে? তাই একটা 'রিনিউয়াল' অপশন থাকা উচিত। আর যদি মেয়াদ শেষের তারিখ থাকে, তাহলে কাউকেই দীর্ঘ সময় ধরে কষ্ট পেতে হবে না।'

Ajay Devgn-Kajol: 'ভালবাসা এখন গুরুত্বহীন হয়ে গিয়েছে...', বিয়ের 'রিনিউয়াল' অপশন মন্তব্য কাজলকে পালটা অজয়ের
Ajay Devgn-Kajol Love: বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত যাতে কাউকে বাধ্যতামূলকভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে না হয়। কাজলের বক্তব্যের পালটা বাক্যবাণে অজয় বললেন...

অজয়ের বাক্যবাণ