Akon Harassment Viral Video: লাইভ পারফরম্যান্সের মাঝেই গায়কের প্যান্ট ধরে টানাটানি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Akon Concert: শুক্রবার আমেরিকান গায়ক একনের বেঙ্গালুরু কনসার্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে তিনি যখন সামনের সারির দর্শকের দিকে এগিয়ে যান তখন কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক তাঁর প্যান্ট টানেন।

Akon Concert: শুক্রবার আমেরিকান গায়ক একনের বেঙ্গালুরু কনসার্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে তিনি যখন সামনের সারির দর্শকের দিকে এগিয়ে যান তখন কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক তাঁর প্যান্ট টানেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

একেনের প্যান্ট ধরে টান!

Akon Bengaluru Concert Video: সেলিব্রিটিদের কনসার্ট ঘিরে ঘটে যায় কত ঘটনা। কখনও অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তো কখনও আবার তারকাদের দেরিতে উপস্থিতি ঘিরে শোরগোল। বিপরীত চিত্রটাও আবার উঠে আসে পেজ ৩-এর খবরে। প্রিয় তারকাকে কাছে পেয়ে তাঁর সঙ্গে একবার হাত মেলানোর আপ্রাণ চেষ্টা বা অটোগ্রাফের লোভে যেভাবেই হোক তাঁর কাছে পৌঁছানো। এসেবের মাঝে অজান্তেই এমন পরিস্থিতি তৈরি হয় যা একেবারেই অনভিপ্রেত। সেইরকমই একটি ঘটনা ঘটল আমেরিকান গায়ক একনের বেঙ্গালুরু কনসার্টে। 

Advertisment

২০২৫ সালের ভারতের ট্যুর উপলক্ষে দেশে রয়েছেন ২০২৫ সালের ভারতের ট্যুর উপলক্ষে দেশে রয়েছেন। ১৬ নভেম্বর মুম্বইতে হবে অনুষ্ঠিত হবে একনের শেষ শো। ৯ নভেম্বর দিল্লি থেকে শুরু হয়ে ১৪ নভেম্বর বেঙ্গালুরুতে পৌঁছায় একনের ট্যুর। শুক্রবার বেঙ্গালুরু কনসার্টের পর একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। যা দেখে রীতিমতো ক্ষোভ ফুঁসছে একনের অনুরাগীর একাংশ। ভারতীয় ভক্তদের উপর তাঁরা রেগে কাঁই। নেটভুবনে শুরু হয়েছে চর্চা। 

Advertisment

প্রসঙ্গত, এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, ভিআইপি সেকশনের সামনে একন তাঁর ফেমাস গান “Sexy Bitch” পরিবেশন করছেন । তিনি যখন সামনের সারির দর্শকের দিকে এগিয়ে যান তখন কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক তাঁর প্যান্ট টানেন। যার ফলে বেশ অস্বস্তিতে পড়েছিলেন একন এবং তাঁকে বারবার প্যান্ট ঠিক করতে হয়। তবুও মেজাজ না হারিয়ে শান্তভাবে পারফর্ম করেছেন। ভিডিওটি শেয়ার করে ওই ইনস্টা ইউজার লেখেন, 'এমন ঘটনা একন অনেক দিন মনে রাখবেন।'

আরও পড়ুন কটকে কেলেঙ্কারি! শ্রেয়া মঞ্চে উঠতেই ধেয়ে এল জনস্রোত! কনসার্টের মাঝে অজ্ঞান দু'জন-আহত ১

ভিডিওটি দ্রুত বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই এহেন আচরণকে হেনস্তামূলক বলে দাগিয়ে দিয়েছেন নেটনাগরিকের একাংশ। কমেন্ট বক্সেও নিন্দার ঝড়। একজন ব্যবহারকারী লিখেছেন, 'ভারতে সবাই সবার প্যান্ট টেনে নামায়।' আরেকজন বলেছেন, 'খুবই দুঃখজনক। মঞ্চের উপর হেনস্তা করা হচ্ছে। একজন আন্তর্জাতিক শিল্পী যাঁদের জন্য পারফর্ম করছেন তাঁরাই তাঁকে হেনস্তা করছে।' অনেকেই ভারতের সংস্কৃতির দিকে আঙুল তুলেছে। 

আরও পড়ুন ICU-তে সংকটজনক প্রখ্যাত গায়ক, শিল্পীকে সুস্থ করতে উল্লেখযোগ্য পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

এক ইনস্টা ব্যাবহারকারী উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, 'অনেকে হাসছে এবং বলছে এটা নাকি ভালবাসা। এ কারণেই ভারতের ইমেজ নষ্ট হয়। এটি অত্যন্ত লজ্জার।' ক্ষোভ উগরে দিয়ে এক ব্যক্তির দাবি, 'একটুও মজার নয়। অতিথিদের সঙ্গে এভাবে আচরণ কেউ করে? এরা ভক্ত?' ভারতের সমালোচনা করে এক নেটিজেন লিখেছেন, 'পিআর টিম জানে ভারত অদ্ভুত। ওকে ভিড় থেকে দূরে রাখা উচিত ছিল। ভারতে কোনও শিল্পীর সম্মান নেই। আরও খারাপ কিছু ঘটতে পারতো।'

আরও পড়ুন শট দিতে গিয়ে বড়সড় অঘটন ঘটালেন তিয়াসা, শুটিং সেটে রক্তারক্তি কাণ্ড! কেমন আছেন পর্দার 'পরমা'?

Viral Video