Akshay Kumar: মুম্বইয়ে মাঝরাতে গাড়ি দুর্ঘটনা, নাম জড়াল অক্ষয় কুমারের!

পুলিশ জানায়, বিদেশ সফর শেষে অক্ষয় কুমার তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে, বিমানবন্দর থেকে বাড়ির দিকে ফিরছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি দ্রুতগতির মার্সিডিজ গাড়ি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা মারে।

পুলিশ জানায়, বিদেশ সফর শেষে অক্ষয় কুমার তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে, বিমানবন্দর থেকে বাড়ির দিকে ফিরছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি দ্রুতগতির মার্সিডিজ গাড়ি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা মারে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
চরম অর্থকষ্টে চড়া দামে একের পর এক সম্পত্তি বিক্রি!

আবারও বিপাকে অক্ষয়...

সোমবার গভীর রাতে মুম্বইয়ের জুহুর মুক্তেশ্বর রোড সংলগ্ন এলাকায়, একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তা বহরের একটি গাড়ি জড়িয়ে পড়লেও, খবর এমনই- অক্ষয় কুমার বা তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না, কেউই আহত হননি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক আহত হয়েছেন এবং তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

পুলিশ জানায়, বিদেশ সফর শেষে অক্ষয় কুমার তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে, বিমানবন্দর থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তাঁদের ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবে অক্ষয়ের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে থাকা একটি গাড়ি, ঘটনাস্থলের কাছে থাকায় সেটি দুর্ঘটনার শিকার হয়।

Mrunal Thakur: ম্রুনাল ঠাকুর–ধনুশের বিয়ের গুঞ্জন বাড়ালেন নায়িকা! রহস্যময় ভিডিওতে নতুন জল্পনা

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি দ্রুতগতির মার্সিডিজ গাড়ি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সোজা গিয়ে ধাক্কা দেয় অক্ষয় কুমারের নিরাপত্তা বাহিনীর গাড়িতে। ফলে ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় আহত অটোরিকশা চালককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখা হচ্ছে। 

Rani Mukerji: 'ও উল্টে আমাকে চড় মারবে..', মেয়েকে যমের থেকে বেশি ভয় পান রাণী?

ঘটনার পর জুহু থানার পুলিশ, মার্সিডিজ গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি, গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক নিয়ম ভঙ্গ হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় অক্ষয় কুমার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

bollywood Akshay Kumar Entertainment News Today