Akshaye Khanna: অক্ষয়ের জন্য জোটেনি প্রেম! অভিনেতার ওপর বেজায় চটেছিলেন নওয়াজ?

এই প্রশংসার তালিকায়, এক সময় যুক্ত হয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকির নামও। কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে নওয়াজ মজার ছলে, অক্ষয় খান্নাকে নিয়ে এক স্মরণীয় অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন।

এই প্রশংসার তালিকায়, এক সময় যুক্ত হয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকির নামও। কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে নওয়াজ মজার ছলে, অক্ষয় খান্নাকে নিয়ে এক স্মরণীয় অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Akshaye-Khanna-and-Nawazuddin-Siddiqui

যা বলেছিলন নওয়াজ...

বক্স অফিসের সাফল্য হোক, কিংবা তা ঘিরে নানা বিতর্ক- বর্তমানে অভিনেতা অক্ষয় খান্না যেন ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রে। আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অভিনয়ের পর থেকেই সহকর্মী ও সমসাময়িকদের কাছ থেকে একের পর এক প্রশংসা কুড়োচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে কম কাজ করলেও, প্রতিবার পর্দায় ফিরেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা ছাপ রেখে যান অক্ষয়।

Advertisment

এই প্রশংসার তালিকায়, এক সময় যুক্ত হয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকির নামও। কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে নওয়াজ মজার ছলে, অক্ষয় খান্নাকে নিয়ে এক স্মরণীয় অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। ছবির প্রচারণার সময় শ্রীদেবী, অক্ষয় খান্না ও নওয়াজউদ্দিন একসঙ্গে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজ জানান, ব্যাচেলর জীবনে সঙ্গীর খোঁজ করতে গিয়ে তাঁকে নাকি একাধিকবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়েছিল। আর সেই প্রত্যাখ্যানের নেপথ্যে একটি বড় কারণ ছিল-অক্ষয় খান্না।

Dev-Subhashree: নতুন বছরেই ধুমকেতুর মত উড়ে এল সারপ্রাইজ, দেব-শুভশ্রী একসঙ্গে দিলেন বড় খবর

নওয়াজ বলেন, তিনি যখন মেয়েদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন, তখন বারবারই ‘না’ শুনতে হতো। কৌতূহলবশত তিনি প্রশ্ন করেছিলেন, তাঁরা আসলে কেমন পুরুষকে পছন্দ করেন। উত্তরে অনেকেই নাকি অক্ষয় খান্নার নাম বলতেন। কেউ তাঁর হাসির কথা উল্লেখ করতেন, কেউ আবার তাঁর চোখ কিংবা শান্ত-নীরব ব্যক্তিত্বের প্রশংসা করতেন। নওয়াজের কথায়, অক্ষয়ের মধ্যে এমন এক আকর্ষণ ছিল, যা মহিলাদের সহজেই টানত।

Javed Akhter: নাস্তিক জাভেদ আখতারের ‘ধর্মান্তর’? আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গীতিকারের

এই গল্প শোনার সময় অক্ষয় খান্নাকে বিনীতভাবে হাসিমুখে শুনতে দেখা যায়, আর শ্রীদেবী ও উপস্থিত দর্শকরা হেসে ওঠেন। মজার মুহূর্তে অক্ষয় হালকা বিস্ময়ে বলেছিলেন, “আমি?” তখন নওয়াজ দ্রুত যোগ করেন, আজও দর্শক ও ভক্তরা তাঁকে সমানভাবে ভালোবাসেন। শুধু সমস্যা একটাই- অক্ষয় খুব বেছে বেছে কাজ করেন এবং খুব কম ছবিতে দেখা যান। নওয়াজের ইচ্ছা, দর্শকদের খাতিরে অক্ষয় খান্না যেন আরও বেশি সিনেমায় ফিরে আসেন।

bollywood Entertainment News Today