Dhurandhar-R Madhvan: অক্ষয়ের প্রশংসার মাঝেই উপেক্ষিত আর মাধবন! ম্যাডির ইঙ্গিতপূর্ণ মিমে চর্চা তুঙ্গে...

ধুরন্ধরে অক্ষয় খান্নার দাপট, মাধবনের মিমে উঠল উপেক্ষিত অভিনয়ের কথা, ধুরন্ধর বক্স অফিসে ৫৫০ কোটির মাইলফলক, অক্ষয় খান্নার অভিনয়ে মুগ্ধ আমিশা প্যাটেল, ধুরন্ধরে সহ-অভিনেতাদের অভিনয় নিয়ে দর্শকদের আলোচনা...

ধুরন্ধরে অক্ষয় খান্নার দাপট, মাধবনের মিমে উঠল উপেক্ষিত অভিনয়ের কথা, ধুরন্ধর বক্স অফিসে ৫৫০ কোটির মাইলফলক, অক্ষয় খান্নার অভিনয়ে মুগ্ধ আমিশা প্যাটেল, ধুরন্ধরে সহ-অভিনেতাদের অভিনয় নিয়ে দর্শকদের আলোচনা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
maddy

সত্যিই উপেক্ষিত মাধবন?

Dhurandhar-Madhavan: অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’ ছবিতে, রহমত ডাকাইতের চরিত্রে তাঁর রূপান্তর, দর্শকদের গভীরভাবে মুগ্ধ করেছে। তীক্ষ্ণ দৃষ্টি, সংযত অথচ বিস্ফোরক অভিব্যক্তি, এবং চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতা- সব মিলিয়ে অক্ষয়ের অভিনয় নিয়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশংসার ঢেউ। ভক্তরা বলছেন, বহুদিন পর এমন একটি চরিত্রে তাঁকে দেখা গেল, যা দীর্ঘ সময় মনে গেঁথে থাকবে।

Advertisment

এই আবহেই, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা আর মাধবন, একটি মজার, কিন্তু তাৎপর্যপূর্ণ মিম শেয়ার করেছেন। মিমটি নেওয়া হয়েছে 'Ford v Ferrari'- ছবির একটি দৃশ্য থেকে। সেখানে দেখা যাচ্ছে, অক্ষয় খান্না  সমস্ত প্রশংসা ও ভালোবাসা নিংড়ে গ্রহণ করছেন, আর পাশে দাঁড়িয়ে আছেন মাধবন- যেন নীরবে তাকিয়ে দেখছেন। দৃশ্যের এক মুহূর্তে, এক চরিত্র মাধবনের দিকে তাকিয়ে টুপি ছুঁয়ে সম্মান জানায়। স্ক্রিনে ভেসে ওঠে লেখা-‘True cinephile’ এবং ‘Outstanding transformation on screen’। ইঙ্গিতটা স্পষ্ট, অক্ষয়ের প্রবল প্রশংসার ভিড়ে, মাধবনের সূক্ষ্ম কিন্তু শক্তিশালী অভিনয়, যেন আড়ালে পড়ে যাচ্ছে।

শেফ এপ্রনে ছোট্ট ধীর, মা রিধিমার সঙ্গে ঐতিহ্যের মিষ্টি মুহূর্ত

মিমটি শেয়ার হতেই কমেন্ট বক্স ভরে যায় দর্শকদের ভালোবাসায়। একজন লিখেছেন, "উনি এতটাই চরিত্রে ঢুকে গিয়েছেন, যে অনেকে বুঝতেই পারেননি তিনি আর মাধবন।" আরেকজনের বক্তব্য, "দ্বিতীয় ক্ষেত্রে, তিনি তাঁর প্রাপ্য স্বীকৃতি পাবেন। রাকেশ বেদীর ক্ষেত্রেও তাই হোক।"

অন্যদিকে, অক্ষয় খান্নার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন, আমিশা প্যাটেল। ২০০৬ সালের, 'মেরে জীবন সাথী'- ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করেন আমিশা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে চাইলে, অক্ষয় খান্নার নামই যথেষ্ট। তাঁর কথায়, "ব্র্যান্ড অক্ষয় বহু বছর পর, অবশেষে সবার চোখ খুলে দিয়েছে। এটা পিআর নয়- এটা নিখাদ অভিনয়ের জয়।”

Rakul Preet: জালিয়াতির অভিযোগ! চেহারা নিয়ে কটাক্ষের কড়া জবাব রাকুল প্রীতের

বক্স অফিসেও ‘ধুরন্ধর’ দুর্দান্ত সাফল্য পেয়েছে। রণবীর সিং অভিনীত এই ছবিটি, ভিকি কৌশলের ছাভা-র পর বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবিতে পরিণত হয়েছে, বিশ্বজুড়ে সংগ্রহ ছাড়িয়েছে ৫৫০ কোটি টাকা। ছবিতে আরও রয়েছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদী।

bollywood R Madhavan Entertainment News Today