/indian-express-bangla/media/media_files/2025/12/28/why-akshaye-khanna-left-drishyam-3-2025-12-28-21-02-00.jpg)
বিতর্কে অক্ষয় খান্না?
মোহনলাল ও জিতু জোসেফের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’–এর হিন্দি সংস্করণ ঘিরে, নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই ছবির দ্বিতীয় ভাগে, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেতা অক্ষয় খান্নার হঠাৎ প্রজেক্ট ছেড়ে দেওয়াই এই বিতর্কের মূল কারণ। প্রথমে বিষয়টি গুজব বলে মনে হলেও, এবার আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেছেন প্যানোরামা স্টুডিওজের প্রযোজক কুমার মঙ্গত পাঠক। যিনি একইসঙ্গে অক্ষয় খান্নার আচরণকে “অপেশাদার” বলে তীব্র সমালোচনা করেছেন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কুমার মঙ্গত জানান, পরিচালক আদিত্য ধরের স্পাই-অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’ মুক্তির ঠিক একদিন আগে, অক্ষয় খান্না ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ান। উল্লেখ্য, ৫ ডিসেম্বর মুক্তি পায় ‘ধুরন্ধর’, যেখানে অক্ষয়ের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। অন্যদিকে, ‘দৃশ্যম ৩’-এর ঘোষণার ভিডিও প্রকাশিত হয় ২২ ডিসেম্বর।
Jeet Bankura Incident: জিৎ মঞ্চ ছাড়ার পরই অশান্তি? বিষ্ণুপুর মেলার ঘটনার নেপথ্যের কাহিনী কী?
প্রযোজকের দাবি, অক্ষয় খান্নার এই সিদ্ধান্তের সঙ্গে পারিশ্রমিকের কোনও সম্পর্ক ছিল না। তিনি জানান, ‘ধুরন্ধর’-এর সাফল্য নিয়ে অক্ষয় আগেই আত্মবিশ্বাসী ছিলেন ঠিকই, কিন্তু সেই কারণে পারিশ্রমিক বাড়ানোর কোনও দাবি তিনি করেননি। বরং স্ক্রিপ্টে মুগ্ধ হয়েছিলেন তিনি। অভিনেতাকে আগাম পারিশ্রমিকও দেওয়া হয়েছিল।
কুমার মঙ্গত আরও জানান, স্ক্রিপ্ট শোনার পর অক্ষয় খান্না, পরিচালক অভিষেক পাঠককে জড়িয়ে ধরে বলেছিলেন যে, এই ছবি অনায়াসেই ৫০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলবে। তবে শুটিং শুরুর দু’সপ্তাহও বাকি না থাকতেই প্রযোজকের কাছে একটি বার্তা আসে, যেখানে অক্ষয় জানান তিনি আর এই ছবির অংশ থাকছেন না।
IMPAA: ‘চ্যারিটি ঘর থেকেই শুরু হয়’, প্রাইম টাইম ছাড়ার ইঙ্গিত দেবকে? কমিটির সিদ্ধান্তে ফাটল স্পষ্ট
এরপর অভিনেতার সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন কুমার মঙ্গত। তাঁর কথায়, অক্ষয়ের “যখন খুশি উধাও হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে” এবং এই আচরণ সম্পূর্ণ অপেশাদার। অন্তত ভদ্রতার সঙ্গে প্রজেক্ট ছাড়া উচিত ছিল। ফোন বা মেসেজের কোনও উত্তর না দেওয়া গ্রহণযোগ্য নয়।”
অক্ষয় খান্নার পরিবর্তে, এবার ছবিতে যুক্ত হয়েছেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত। নতুন কাস্টিংয়ের ফলে ‘দৃশ্যম ৩’ আবারও সঠিক পথে ফিরেছে এবং আগামী ২ অক্টোবর, ২০২৬ ছবিটি মুক্তি পাওয়ার কথা। এদিকে, ‘দৃশ্যম ৩’-এর মূল মালয়ালম সংস্করণের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে ছবিটি পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us