Alia Bhatt: সময় ছুঁয়ে আলিয়ার নিজের সঙ্গেই কথোপকথন! নিজের জীবনের ভেতরের দরজা খুললেন অভিনেত্রী

“প্রিয় ছোট্ট আমি, আমি জানি তুমি সব সময় স্বপ্ন দেখতে ভালোবাসো। দয়া করে কখনও স্বপ্ন দেখা বন্ধ কোরো না। তোমার ভেতরের সেই স্বপ্নদেখার মানুষটাই তোমার সুপারপাওয়ার। তাকে আগলে রেখো, যেকোনো মূল্যে।”

“প্রিয় ছোট্ট আমি, আমি জানি তুমি সব সময় স্বপ্ন দেখতে ভালোবাসো। দয়া করে কখনও স্বপ্ন দেখা বন্ধ কোরো না। তোমার ভেতরের সেই স্বপ্নদেখার মানুষটাই তোমার সুপারপাওয়ার। তাকে আগলে রেখো, যেকোনো মূল্যে।”

author-image
IE Bangla Entertainment Desk
New Update
alia-ranbir

আলিয়ার নিজের সঙ্গেই কথোপকথন!

আলিয়া ভাট নিজের জীবনের একেবারে ভেতরের দরজাটা খুলে ধরেছেন। Esquire India-র জন্য তৈরি একটি ভিডিওতে আলিয়া যেন সময়ের সীমানা পেরিয়ে কথা বলেছেন সেই ছোট্ট মেয়েটির সঙ্গে, যে একদিন বড় হয়ে আজকের আলিয়া ভাট (Alia Bhatt) হয়েছে। সেখানে উঠে এসেছে স্বপ্ন, আত্মবিশ্বাস, ভালোবাসা, অভিজ্ঞতা আর নিজেকে আবিষ্কারের গল্প। 

Advertisment

চিঠির শুরুতেই আলিয়া তাঁর ছোটবেলার নিজেকে আশ্বস্ত করেন—স্বপ্ন দেখা কোনো দুর্বলতা নয়, বরং সেটাই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি লেখেন, “প্রিয় ছোট্ট আমি, আমি জানি তুমি সব সময় স্বপ্ন দেখতে ভালোবাসো। দয়া করে কখনও স্বপ্ন দেখা বন্ধ কোরো না। তোমার ভেতরের সেই স্বপ্নবাজ মানুষটাই তোমার সুপারপাওয়ার। তাকে আগলে রেখো, যেকোনো মূল্যে।” এই কথাগুলোর মধ্যেই ধরা পড়ে আজকের আলিয়ার আত্মবিশ্বাসী মানসিকতা, যা তৈরি হয়েছে দীর্ঘ পথচলার অভিজ্ঞতায়।

আরও পড়ুন: অলি পাব বিতর্কে গ্রেপ্তার ওয়েটার, পথে নামল এপিডিআর

তিনি ছোটবেলার আলিয়াকে আরও বলেন, মায়ের কথা না শুনে হলেও ব্যালে ডান্সের ক্লাসে ভর্তি হতে। “ওটা খুব দূরে নয়”-এই সহজ কথার মধ্যেই লুকিয়ে আছে নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার বার্তা। আলিয়া মনে করেন, সেই ব্যালে ক্লাস তাঁর নাচ ও শরীরী ভঙ্গিমায় আরও আত্মবিশ্বাস এনে দিত।

আরও পড়ুন: গীতা গোবিন্দম থেকে গাঁটছড়া? রাশ্মিকা–বিজয়ের প্রেমকাহিনি কি এবার পরিণয়ের পথে!

চিঠির এক অংশে আলিয়া বলেন ভালোবাসা ও নিরাপত্তা নিয়ে। তিনি জানান, একদিন সে তার ‘সিক্রেট ক্রাশ’ ও ‘বেস্ট বয়’-কে বিয়ে করবে-রণবীর কাপুরকে। আলিয়ার ভাষায়, “সে হবে তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয়।” 

আরও পড়ুন: শৈশবের চাপা কথাগুলোই কি তৈরি করে ‘ওসিডি’? জয়া আহসান অভিনীত সৌকর্য ঘোষালের নতুন ছবি কবে মুক্তি পাচ্ছে জেনে নিন

এছাড়াও আলিয়া ভবিষ্যতের আরেকটি সুন্দর অধ্যায়ের ইঙ্গিত দেন, মা হওয়ার অভিজ্ঞতা। তিনি মজা করে বলেন, তাঁর কন্যা রাহা হবে একদিন ‘লিটল লইয়ার’।

bollywood actress bollywood Entertainment News Today Entertainment News entertainment alia bhatt