/indian-express-bangla/media/media_files/2026/01/31/alia-bhatt-and-daughter-2026-01-31-12-07-17.jpg)
'সত্যিই অনেক কিছু বদলে গিয়েছে...'
এক সময় গ্ল্যামার, ক্যামেরার ঝলকানি আর সোশ্যাল মিডিয়ার উপস্থিতিই ছিল আলিয়া ভাটের (Alia Bhatt) দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ২০২২ সালে কন্যা রাহার জন্মের পর সেই পরিচিত আলিয়াকেই যেন আর খুঁজে পাওয়া যায় না। মাতৃত্ব তাঁর জীবনকে এমনভাবে বদলে দিয়েছে যে, অভিনেত্রী নিজেই বলছেন, আগের আলিয়ায় ফিরে যাওয়া এখন প্রায় অসম্ভব।
রাহার জন্মের পর থেকেই আলিয়া ভাটের জীবন ও মানসিকতায় এসেছে আমূল পরিবর্তন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মা হওয়ার পর তিনি নিজের পুরনো সত্তাকেই আর পুরোপুরি মনে করতে পারেন না। Esquire India-কে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেন, “সত্যিই অনেক কিছু বদলে গিয়েছে। মাঝে মাঝে মনে হয়, আমি আগে যেমন ছিলাম, তার একটু ঝলক পাই। কিন্তু মা হওয়ার আগে আমার আসল ‘কোর’টা কী ছিল, সেটা আর পুরোপুরি মনে পড়ে না।”
অভিনেত্রী জানিয়েছেন, রাহার জন্মের পর তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়া মুছে দেওয়ার কথাও ভেবেছেন। এখন তিনি আগের তুলনায় অনেক বেশি সংযত এবং ব্যক্তিগত জীবন কঠোরভাবে আগলে রাখতেই বেশি সচেতন।
- Jan 31, 2026 19:51 IST
Sayak Chakraborty: 'মুসলমানকে শুয়োরের মাংস খাওয়ানো হলে?' সায়কের পাশে রুদ্র, রেগে কাঁই রাহুল
প্রসঙ্গে এই ঘটনা চাউর হতেই সমাজ মাধ্যমে নানা পোস্ট। চোটে লাল একদল। আবার কেউ কেউ সায়কের পক্ষেও বার্তা দিয়েছেন। হিন্দু হয়ে গো-মাংস ভক্ষণের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে সর্বত্র। তারকাদের মধ্যেও কেউ কেউ তাঁকে কটাক্ষ করেছেন। আবার কেউ কেউ তাঁর হয়েই কথা বলেছেন। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় বলছেন, "চুপ করেই থেকেছি কারণ চিরকাল ভেবেছি অন্যের কাজ নিয়ে আমি বলার কেউ নই। তবু আজ থাকাও সহজ চুপ থেকেও কিংবা আর সহজ নয়। সমাজ এখানে যেটা ঘটছে সেটাকে গ্রহণ করছে, সেটাও ঠিক নয়। আমার, আপনাদের হাত জোর করে অনুরোধ, এদের কে নিজের অ্যালগোরিদম থেকে ছুঁড়ে ফেলে দেবেন।"
- Jan 31, 2026 19:21 IST
Sayak Chakraborty: রেস্তরাঁর ভুল না কি ধর্মীয় আঘাত? সায়ক চক্রবর্তীর ঘটনায় গ্রেপ্তার এক কর্মী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ধারায় কোনও নির্দিষ্ট শ্রেণির ধর্মীয় বিশ্বাসে, ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং রেস্তরাঁ কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
- Jan 31, 2026 18:06 IST
Hiran Chatterjee: হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায়
হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) চেন্নাই থেকে ফিরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেছেন । আদালত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠেছে এই মামলা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- Jan 31, 2026 17:35 IST
A R Rahman: ‘মিউজিক ডিরেক্টর না অভিনেতা?’ এ আর রহমানকে কপিলের রসিকতা
প্রোমোর শুরুতেই দেখা যায়, কপিল শর্মা কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের একটি সিডি হাতে নিয়ে এ আর রহমানকে শপথ করাচ্ছেন। এরপর রহমানের সংক্ষিপ্ত উত্তর দেওয়ার স্বভাব নিয়ে মজার খোঁচা দিতে ছাড়েননি কপিল। হাসতে হাসতে তিনি বলেন,“রহমান সাহেবকে চার লাইন প্রশ্ন করলেও, উনার উত্তর আসে এক শব্দে, বেশি কথা উনি বলেন না। হ্যাঁ, না, খুব ভালো। ব্যাস!” এই মন্তব্যে স্টুডিওজুড়ে হাসির রোল ওঠে, আর রহমানও মুচকি হেসে পরিস্থিতি উপভোগ করেন।
- Jan 31, 2026 16:33 IST
Gandhi Talks Movie: নীরবতার ভাষা ভাঙতে চেয়েও থমকে গেল ‘গান্ধী টকস’!
নীরব চলচ্চিত্র মানেই ভাবনা, আকর্ষণীয় দৃশ্য, অভিব্যক্তি আর প্রতীকের মাধ্যমে গল্প বলা। সেই সূত্র ধরেই গান্ধী টকস (Gandhi Talks Movie) ঘিরে প্রত্যাশা ছিল যথেষ্ট। তার উপর মুখ্য ভূমিকায় বিজয় সেতুপতি যিনি সংলাপ থাকুক বা না থাকুক, পর্দা জুড়ে নিজের উপস্থিতি টের পাইয়ে দিতে পারেন। কিন্তু সব মিলিয়ে এই ছবি উচ্চাকাঙ্ক্ষী হলেও পরিপাটি ও গভীর নির্মাণের অভাবে মাঝপথেই হোঁচট খায়।
- Jan 31, 2026 15:27 IST
Catherine O’Hara dies: এমি জয়ী অভিনেত্রী ক্যাথরিন ও’হারার মৃত্যু, শোকস্তব্ধ হলিউড
কানাডিয়ান বংশোদ্ভূত কিংবদন্তি কমিক অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্ষিপ্ত অসুস্থতার পর তার মৃত্যু হয়। তবে অসুস্থতার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
- Jan 31, 2026 14:50 IST
Shah Rukh-Priyanka: শাহরুখ–প্রিয়াঙ্কা জুটি নিয়ে নতুন আলোচনা
বলিউডে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া এই জুটি অনেকের কাছেই আজও ‘আন্ডারইউটিলাইজড’। ‘ডন’ ও ‘ডন ২’ সিনেমা ছাড়া বড় পরিসরে তাঁদের একসঙ্গে খুব বেশি দেখা যায়নি। এরপর দু’জনের কেরিয়ারও আলাদা পথে এগিয়েছে। শাহরুখ খান (Shah Rukh Khan) বলিউডেই রাজ করছেন, আর প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka chopra) পা রেখেছেন হলিউডে। প্রযোজক শৈলেন্দ্র সিংয়ের মতে, কেরিয়ারের গতিপথ আলাদা হলেও ব্যক্তিত্ব ও মানসিকতায় শাহরুখ ও প্রিয়াঙ্কা আশ্চর্য রকমের মিল রয়েছে।
- Jan 31, 2026 13:11 IST
Rani Mukerji: রহমানের মন্তব্যে ভিন্নমত রানি মুখার্জির, ‘বলিউডে ধর্ম নয়, মেধাই শেষ কথা’
বলিউডের সাম্প্রতিক বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী রানি মুখার্জি (Rani Mukerji)। সংগীত পরিচালক এ আর রহমানের এক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে তীব্র আলোচনা শুরু হয়েছে, সেই প্রসঙ্গে রানি জানালেন, তিনি রহমানের মূল্যায়নের সঙ্গে একমত নন। তাঁর দাবি, বলিউড আদৌ কোনও সাম্প্রদায়িক জায়গা নয়, বরং এই ইন্ডাস্ট্রি ভারতের অন্যতম ধর্মনিরপেক্ষ কর্মক্ষেত্র, যেখানে শুধুমাত্র প্রতিভা ও মেধারই কদর করা হয়।
- Jan 31, 2026 12:41 IST
Ananya Panday: ঝলক নয়, মাটির কাছাকাছি অনন্যা পান্ডে!
বৃহস্পতিবার অনন্যা পান্ডে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, “ওঁ নমঃ পার্বতীপতয়ে, হর হর মহাদেব”। সেই ছবিগুলিতে কখনও তাঁকে দেখা যায় মন্দিরে চোখ বন্ধ করে প্রার্থনায় মগ্ন, আবার কখনও গরুকে খাবার খাওয়াতে। চেনা গ্ল্যামারাস অনন্যার থেকে একেবারেই আলাদা এই রূপ যেন অনেক বেশি শান্ত, সংযত ও মাটির কাছাকাছি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us