/indian-express-bangla/media/media_files/2026/02/03/amir-khan-2026-02-03-18-02-07.jpg)
পান নিয়ে অরিজিতের বাড়িতে হাজির আমির
লাল কাপড়ে মোড়া এক গুচ্ছ পান। বলিউডের ঝলমলে দুনিয়ায় এমন উপহার খুব একটা দেখা যায় না। কিন্তু বাঙালি বাড়িতে এই পানই হয়ে ওঠে সম্মান, আন্তরিকতা আর সম্পর্কের নীরব ভাষা। সেই ভাষাতেই যেন কথা বললেন আমির খান। জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) বাড়িতে উপহার হিসেবে পান নিয়ে হাজির হন আমির খান, আর এই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা। বাঙালি আতিথেয়তায় পান মানে শুধু মুখশুদ্ধি নয়, তা সম্মান, সৌহার্দ্য আর আন্তরিকতার প্রতীক। বিশেষ অতিথিকে পান খাওয়ানো বা পান উপহার দেওয়া মানে সম্পর্কের উষ্ণতা আরও এক ধাপ এগিয়ে নেওয়া।
অরিজিৎ যে পান খেতে ভালোবাসেন, সে কথা তাঁর ঘনিষ্ঠ মহলে নতুন নয়। তাই আমির খানের (Amir khan) এই উপহারকে অনেকেই দেখছেন নিছক সৌজন্যমূলক-এর থেকেও বেশি কিছু হিসেবে। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ যে বাঙালি সংস্কৃতির সূক্ষ্ম দিকগুলি বোঝেন এবং সম্মান করেন, এই ঘটনাই তারই প্রমাণ।
আরও পড়ুন: রাশিয়ান মেয়েরা আজও মিঠুন চক্রবর্তীকে বিয়ে করতে চান! কি বললেন পুত্র নমোশি?
এই সৌজন্য সাক্ষাতের নেপথ্যে অবশ্য রয়েছে কাজের জল্পনাও। সূত্রের খবর, বলিউডের একাধিক তাবড় প্রযোজকের সঙ্গে ছবিতে গান গাওয়ার আগাম চুক্তি ছিল অরিজিতের। আচমকা প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় ফাঁপরে পড়েছেন তাঁরা। সেই তালিকায় সম্ভবত আমির খানও রয়েছেন বলেই মনে করা হচ্ছে। অরিজিৎ সিংয়ের অবসরের খবরে সঙ্গীতজগতে যে আলোড়ন উঠেছে, তার মধ্যেই আমিরের এই সফর নতুন করে কৌতূহল বাড়িয়েছে।
আরও পড়ুন: চার বছরের বিরতি! কৃষকের অবজ্ঞা দৃষ্টিতে বদলে গেল মাধবনের জীবন
অনেকে মনে করছেন, কোনও বড় মিউজিক্যাল প্রোজেক্ট বা ছবির কাজ নিয়েই হয়তো এই বৈঠক। যদিও আমির বা অরিজিৎ, কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি। তবে বৈঠক যে শুধুই গম্ভীর আলোচনায় আটকে ছিল না, তার প্রমাণ মিলেছে সোমবার। অরিজিতের বাড়ির ছাদে আমির খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়—একেবারে ঘরোয়া, প্রাণখোলা মুহূর্ত। পান খাওয়া, ঘুড়ি ওড়ানো আর নির্ভেজাল আড্ডা, সব মিলিয়ে এই সফর যেন বাঙালি আতিথেয়তা আর সম্পর্কের উষ্ণতার এক সুন্দর ছবি তুলে ধরল।
আরও পড়ুন: ‘আমি জানি কেন আরিজিৎ সিং প্লেব্যাক ছাড়ছেন’, পলাশ সেনের বিস্ফোরক দাবি!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us