/indian-express-bangla/media/media_files/2025/11/10/cats-2025-11-10-15-23-01.jpg)
Prince Once Upon a Time in Dhaka: অমিতাভ বচ্চন, নামটাই যথেষ্ট। তাঁর আশীর্বাদ পেলে নিজেকে ধন্য মনে করেন ভক্তরা। চলচ্চিত্র জগৎয়ের মানুষজনও তাঁকে সম্মান করেন। বয়স যেন তাঁর কাছে সংখ্যা মাত্র। ৮০ পেরিয়েও বড় পর্দা কাঁপাচ্ছেন বিগ বি। সেই সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতি-র মতো পপুলার শোয়ের সঞ্চালকও। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেতা। নিজের ভ্লগে সর্বদা আপডেট দেন অমিতাভ বচ্চন। কোনও নতুন ছবি মুক্তি পেলেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানায় অভিনেতা। শুধু বলিইডের ছবিই নয়, বাংলা ছবির প্রতিও ভালবাসা প্রদর্শন করেন অমিতাভ। পুজোর বাংলা ছবি দেবী চৌধুরানী, তার আগে অনিরুদ্ধ রায় চৌধুরীর ডিয়ার মা-কে শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি। এবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের আপকামিং ছবির জন্যও অগ্রিম শুভকামনা জানিয়েছেন।
আগামী ঈদে মুক্তি পাচ্ছে বাংলাদেশের তারকা-অভিনেতার ছবি প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনার দায়িত্বে শিরিন সুলতানা। বর্তমানে ছবির পরিচালক ও প্রযোজক রয়েছেন মুম্বইয়ে। আর সেখান থেকে ছবিও পোস্ট করেছেন। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন-এর থেকে প্রিন্সের জন্য শুভেচ্ছা ও আশীর্বাদ পেয়ে ধন্য প্রিন্সের টিম।
রবিবার সোশ্যাল মিডিয়ায় পরিচালক আবু হায়াত মাহমুদ দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় প্রিন্সের পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহক অমিতাভের সঙ্গে ফ্রেমবন্দি। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'এটি একটি সম্মানের মুহূর্ত! অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল। আমাদের নতুন সিনেমার জন্য আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ, বিগ বি! বিশেষ কৃতজ্ঞতা অমিত দাকে।'
আরও পড়ুন ৯ বছর পর ফিরল 'পিঙ্ক'-র নস্ট্যালজিয়া! অনিরুদ্ধর 'ডিয়ার মা'-এর জন্য শুভেচ্ছা অমিতাভের
ওপার বাংলার সংবাদমাধ্যম দেশকাল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আবু হায়াত মাহমুদ বলেন, 'বলিউডের সিনেমাটোগ্রাফার অমিত রায় ‘প্রিন্স’-এ কাজ করছেন। তাঁর সঙ্গে মিটিংয়ের জন্য আমরা মুম্বই এসেছিলাম। গতকাল তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তখন তিনি আমাদের সেটে আমন্ত্রণ জানান। সেখানেই আমাদের অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আমাদের সিনেমার বিষয়বস্তু শুনে শুভকামনা জানিয়েছেন।'
আরও পড়ুন অজান্তেই ইনজেকশন! থাইরয়েড বৃদ্ধি-হু হু করে কমেছে ওজন, কেমন আছেন শেহনাজ?
এক ঝলকে ফিরে দেখা দেবী চৌধুরানীর ভবানী পাঠক প্রসেনজিৎ-কে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, 'বুম্বা তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা !!' সালটা ছিল ২০১৬। সেই বছর মুক্তি পেয়েছিল অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত হিন্দি থ্রিলার মুভি 'পিঙ্ক'। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। চলতি বছরে ডিয়ার মা মুক্তির আগে সিনেমার ট্রেলার শেয়ার করে শুভেচ্ছাবার্তায় লিখেছিলেন, 'টনি দা, আপনার সঙ্গে সবসময় আমার শুভকামনা রয়েছে।'
আরও পড়ুন 'দেবী চৌধুরানী'-কে শুভেচ্ছা অমিতাভের, উচ্ছ্বাসের সঙ্গে শুভ্রজিৎ বললেন 'বুম্বাদার জন্যই...'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us