Govinda-Amitabh Bachchan: 'কেউ ঘুরেও তাকায় না', গোবিন্দা-র উপস্থিতি এক নিমেষে চারতলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে দেয় অমিতাভকে!

ঠিক সেই সময়েই বলিউডে নতুন সূর্যোদয় ঘটেছিল - গোবিন্দার রূপে। অসাধারণ কমিক টাইমিং, প্রাণবন্ত নাচের কৌশল ও জন-আকর্ষণীয় উপস্থিতি দিয়ে গোবিন্দা ’৯০-এর দশকের সবচেয়ে জনপ্রিয় তারকা হয়ে উঠেছিলেন।

ঠিক সেই সময়েই বলিউডে নতুন সূর্যোদয় ঘটেছিল - গোবিন্দার রূপে। অসাধারণ কমিক টাইমিং, প্রাণবন্ত নাচের কৌশল ও জন-আকর্ষণীয় উপস্থিতি দিয়ে গোবিন্দা ’৯০-এর দশকের সবচেয়ে জনপ্রিয় তারকা হয়ে উঠেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amitabh-bachchan-govinda

কী এমন জানিয়েছিলেম অমিতাভ?

Amitabh Bachchan - Govinda: অমিতাভ বচ্চন- নামটি বলিউড ইতিহাসে এক অবিনশ্বর অধ্যায়। একসময় তিনি ছিলেন প্রজন্মের শ্রেসঠ্ অভিনেতা, ভারতীয় সিনেমার “অ্যাংরি ইয়াং ম্যান” ইমেজে কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। কিন্তু জীবনের প্রতিটি উজ্জ্বল অধ্যায়ের মতোই তাঁরও কিছু কঠিন সময় এসেছিল। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে, ক্যারিয়ারের এক অদ্ভুত বাঁকে এসে অমিতাভ প্রায় সিনেমা থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর রাজনৈতিক যাত্রা বিতর্ক তৈরি করেছিল, এবং বক্স অফিসেও একাধিক ব্যর্থতা তাঁকে প্রশ্নের মুখে ফেলেছিল। সেই সময়ে অনেকেই মনে করেছিলেন, হয়তো তাঁর তারকা-খ্যাতি ম্লান হয়ে যাচ্ছে।

Advertisment

Abhishek Bachchan: অমিতাভের ছেলে নয়, ‘নিজের যোগ্যতায় অভিনেতা’ প্রমাণে দৃঢ় অভিষেক

অন্যদিকে, ঠিক সেই সময়েই বলিউডে নতুন সূর্যোদয় ঘটেছিল - গোবিন্দার রূপে। অসাধারণ কমিক টাইমিং, প্রাণবন্ত নাচের কৌশল ও জন-আকর্ষণীয় উপস্থিতি দিয়ে গোবিন্দা ’৯০-এর দশকের সবচেয়ে জনপ্রিয় তারকা হয়ে উঠেছিলেন। একদিকে যেখানে অমিতাভের ক্যারিয়ার মন্দার মুখে, সেখানে গোবিন্দা তখন তাঁর শীর্ষে।

Advertisment

 ছেলের জন্য ভয় পাচ্ছেন! মর্ফড ছবিতে ক্ষোভ উগরে দিলেন গিরজা ওক 

১৯৯৮ সালে, অমিতাভ সিদ্ধান্ত নেন আবার পর্দায় ফিরবেন। তিনি গোবিন্দার সঙ্গে ডেভিড ধাওয়ান পরিচালিত ব্লকবাস্টার বড় মিয়া ছোট মিয়া ছবিতে অভিনয় করেন। সিনেমাটি সুপারহিট হলেও, অভিজ্ঞতাটি বচ্চনের কাছে এক গভীর উপলব্ধি এনে দেয়- সময় বদলে গেছে। ভক্তদের উন্মাদনা, যেটা একসময় তাঁর চারপাশে ঘুরত, এখন সরে গেছে নতুন প্রজন্মের নায়কদের দিকে।

২০১৬ সালে সাংবাদিক রাজীব মাসান্দকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিতাভ নিজেই বলেন, “একটা সময় ছিল, আমি যখন কোনো রেস্টুরেন্টে ঢুকতাম, তখন বিশৃঙ্খলা তৈরি হতো। এখন আমি ঢুকি, কেউ তাকায় না। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় শিক্ষা।”

Naseeruddin Shah: 'জাভেদের চেয়ে অনেক বেশি ওঁর সঙ্গে কাটিয়েছি' , নাসিরুদ্দিনকে নিয়ে সিক্রেট ফাঁস শাবানার

তিনি আরও একটি মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন- “হাম ছবির শুটিংয়ের সময় একদল বাচ্চা আমার কাছে অটোগ্রাফ চাইতে আসে। আমার পাশে দাঁড়িয়ে ছিল গোবিন্দা। তখন এক মেয়ে ছেলেটিকে থাপ্পর মেরে বলে, ‘ও না, উনি! গোবিন্দার অটোগ্রাফ নিন।’ তখন বুঝেছিলাম, সময় সত্যিই বদলে গেছে।”

অমিতাভ সেই পরিবর্তনকে মেনে নিয়েছিলেন বিনা আক্ষেপে। তিনি জানতেন, তারকা-জীবনের সবচেয়ে বড় সত্য হলো- জনপ্রিয়তা ক্ষণস্থায়ী। কিন্তু তিনি নিজেকে পুনর্গঠিত করেছিলেন নতুন যুগের জন্য, এবং আজও তিনি ভারতীয় সিনেমার অবিচ্ছেদ্য প্রতীক।

amitabh bachchan Govinda