Amitabh Bachchan-Dharmendra: ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে তুমুল চর্চা, বীরুর খবর শুনে মধ্যরাতে এ কী করলেন 'জয়' অমিতাভ?

Amitabh Bachchan Post: সোমবার রাত থেকেই কিংবদন্তি অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চর্চা তুঙ্গে। কিংবদন্তি অভিনেতাকে নিয়ে এমন খবর ছড়িয়ে পড়তেই মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন বিগ বি?

Amitabh Bachchan Post: সোমবার রাত থেকেই কিংবদন্তি অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চর্চা তুঙ্গে। কিংবদন্তি অভিনেতাকে নিয়ে এমন খবর ছড়িয়ে পড়তেই মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন বিগ বি?

author-image
Kasturi Kundu
New Update
cats

মধ্যরাতে এ কী করলেন 'জয়' অমিতাভ?

Dharmendra Death Rumour: প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অবস্থায় আছেন এবং ভেন্টিলেটরে রাখা হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই এই খবরে শোরগোল। তবে ধর্মেন্দ্রর অবস্থা মোটেই সংকটজনক নয় বলে দাবি করেছে পরিবার। পর্দার বীরুর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রেগে কাঁই স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওল। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। মৃত্যুর গুজব উড়িয়ে জানিয়েছেন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। এর মাঝে বীরুর স্বাস্থ্য সংক্রান্ত খবর শুনে যেন ভাষা হারিয়ে ফেলছিলেন জয়। মাঝরাতে এক্স হ্যান্ডেলে অদ্ভুত একটি পোস্ট শেয়ার করেন বিগ বি। 

Advertisment

ঘড়ির কাঁটায় তখন তিনটে বেজে ৩৮ মিনিট। মধ্যরাতে সকলে যখন ঘুমের দেশে তখন সোশ্যাল মিডিয়ায় অমিতাভ একটি 'ব্ল্যাঙ্ক' পোস্ট শেয়ার করলেন। শুধু লিখেছেন, "T 5561-" অমিতাভের এই পোস্ট হু হু করে ভাইরাল হয়ে যায় নেটভুবনে। নেটনাগরিকদের অনুমান শোলের নস্ট্যালজিয়ায় ভেসেছেন অমিতাভ বচ্চন। সহ অভিনেতার অসুস্থতার খবরে এতটাই ভেঙে পড়েছেন  যে কিছু লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। বিগ বি-র পোস্ট দেখে অনেকেরই ধারণা সহ অভিনেতার শারীরিক পরিণতির খবরে প্রচণ্ড ভেঙে পড়েছেন অমিতাভ। 

আরও পড়ুন ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল?

Advertisment

প্রসঙ্গত, ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থাকে ঘিরে নানা জল্পনা ছড়ানোর মাঝে সানি দেওলের টিমের তরফে জানানো হয়েছে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সোমবার ব্রিচ ক্যান্ডি হাসাপতালে পৌঁছে হেমা মালিনীও হিন্দুস্থান টাইমসকে বলেছিলেন, সকলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এদিকে, রটে যায় তিনি নাকি প্রয়াত। এশা জানান, এই খবর সম্পূর্ণ মিথ্যে বরং তিনি স্থিতিশীল। রেগে আগুন তাঁর স্ত্রী হেমা মালিনীও। 

আরও পড়ুন ICU-তে অত্যন্ত সংকটজনক ধর্মেন্দ্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

তাঁর কথায়, "যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! একজন মানুষ যখন চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তখন কীভাবে দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো এমন মিথ্যা খবর ছড়াতে পারে? এটি শুধু অমানবিক নয়, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণও বটে। একজন প্রবীণ শিল্পী, যিনি সারা জীবন দর্শকদের বিনোদন ও আনন্দ দিয়েছেন, তাঁর সম্পর্কে এমন গুজব রটানো সমাজের পক্ষেও লজ্জাজনক।" 

আরও পড়ুন কোটি কোটি টাকার গাড়ি-বাড়ি-গয়না আরও কত কী, সম্পত্তির বিচারে ধনী কে ধর্মেন্দ্র না হেমা?

amitabh bachchan Dharmendra