/indian-express-bangla/media/media_files/2025/11/16/kamini-2025-11-16-15-19-43.jpg)
কী বলছেন অমিতাভ?
প্রবীণ বলিউড অভিনেত্রী কামিনী কৌশল আর নেই। ৯৮ বছর বয়সে তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত এবং বিনোদন জগতে। এই কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে তিনি স্মরণ করেছেন তাঁদের দীর্ঘ দিনের পারিবারিক বন্ধন এবং কামিনী কৌশলের অসাধারণ শিল্পীজীবন।
অমিতাভ লেখেন, "আরেকটি পরাজয়… প্রাচীন দিনের পারিবারিক বন্ধু, যাঁদের সঙ্গে কোনওদিন কোনও বিভাজন ছিল না। কামিনী কৌশল জি- একজন কিংবদন্তি শিল্পী, একজন আইকন, যাঁর অবদান অপূরণীয়। শেষ দিন পর্যন্ত তিনি আমাদের সঙ্গে ছিলেন।" বিগ বি আরও জানান, দেশভাগের আগেই পাঞ্জাবে তাদের দুই পরিবারের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। কামিনী কৌশলের বড় বোন মাজি ছিলেন তাঁর পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও সহপাঠী। অমিতাভ জানান, মাজির অকাল মৃত্যু তাঁদের সকলকে নাড়িয়ে দিয়েছিল। সেই সময়কার রীতি অনুযায়ী, দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে মৃতার বোন কামিনী, মাজির স্বামীকে বিয়ে করেন। এই ঘটনার মধ্য দিয়েই দুই পরিবারের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে ওঠে।
Benny Basu: মা-কে হারিয়ে শোকাতুর, বেণীর কাতর আর্জি, 'আর হাসব না মা..'
অমিতাভ তাঁর ব্লগে লেখেন, "একজন উষ্ণ, স্নেহময়, অত্যন্ত প্রতিভাবান শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন। ৯৮ বছর বয়সে এক সুদীর্ঘ স্মৃতির যুগও যেন শেষ হয়ে গেল। আমাদের সঙ্গী সেই পুরনো দিনের মানুষরা একে একে চলে যাচ্ছেন… খুবই বেদনাদায়ক মুহূর্ত।"
কামিনী কৌশল ছিলেন বলিউডের সোনালি যুগের উজ্জ্বল নক্ষত্র। তাঁর অভিনীত একাধিক ক্লাসিক এখনও দর্শকের মনে অমর হয়ে আছে। ১৯৪০ এবং ৫০-এর দশকে তিনি দো ভাই (১৯৪৭), শহীদ (১৯৪৮), নদিয়া কে পার (১৯৪৮), জিদ্দি (১৯৪৮), শবনম (১৯৪৯), পারস (১৯৪৯), নামুনা (১৯৪৯), আরজু (১৯৫০), ঝাঞ্জর (১৯৫৩)–র মতো চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনয়ের স্বাভাবিকতা, সৌন্দর্য এবং দৃঢ় পর্দা উপস্থিতি তাঁকে বলিউড ইতিহাসে এক বিশেষ স্থান এনে দিয়েছে।
গায়িকা-অভিনেত্রীর বাড়িতে ডাকাতি! লড়াই শেষে হাসপাতালে দুষ্কৃতী
কামিনী কৌশলের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগত এক যুগের অবসান অনুভব করছে। তাঁকে স্মরণ করছেন সহকর্মী, অভিনেতা ও অসংখ্য ভক্ত। তাঁর রেখে যাওয়া স্মৃতি ও কাজই এখন সকলের সান্ত্বনা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us