/indian-express-bangla/media/media_files/2026/01/01/ab-2026-01-01-17-53-24.png)
কী বলছেন অমিতাভ?
বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইক্কিস’। ছবিটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমেই প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মরণোত্তর মুক্তি ঘটল। মুক্তির আগে ছবির প্রচারে অংশ নিতে, অগস্ত্য হাজির হন জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে, সঙ্গে ছিলেন তাঁর সহ-অভিনেতা ও নবাগত অভিনেত্রী সিমর ভাটিয়া, যিনি অভিনেতা অক্ষয় কুমারের ভাগ্নি।
কেবিসির সেটে অগস্ত্য ও সিমরের উপস্থিতি ঘিরে, বেশ কিছু মজাদার মুহূর্ত ধরা পড়েছে শোয়ের প্রচারমূলক ক্লিপে। সেখানেই সিমর খোলাখুলি জানান, প্রথমবার কেবিসির মতো মঞ্চে আসা নিয়ে, তিনি কিছুটা নার্ভাস ছিলেন। অমিতাভ বচ্চন তাঁকে জিজ্ঞাসা করেন, অগস্ত্য কি কখনও তাঁকে কোনও নির্দেশ বা উপদেশ দিয়েছিলেন কি না। উত্তরে সিমর হাসতে হাসতে বলেন, “আপনি যেভাবে অগস্ত্যের সঙ্গে কথা বলছেন, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। তবে শুরুতে অগস্ত্য আমাকে একটু ভয় দেখিয়েছিল। সে বলেছিল, আপনার সামনে আমাকে খুব শালীন থাকতে হবে।”
Bengali Cinema 2026: উইন্ডোজের ২৫ বছর, দেব-জিৎ-প্রসেনজিৎ থেকে মিমি! ২০২৬-এ জমজমাট বাংলা সিনেমা
সঙ্গে সঙ্গেই বিগ বি হাসিমুখে তাঁকে আশ্বস্ত করে বলেন, “কোনও শালীনতা-টালীনতা নেই। যা খুশি বলুন, স্বচ্ছন্দ থাকুন, কোনও চাপ নেবেন না।” এই মন্তব্যে পুরো সেটেই হাসির রোল পড়ে যায়। অগস্ত্য তখন অবাক হয়ে সিমরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তিনি আদৌ এমন কিছু বলেছিলেন কি না। পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে যখন অমিতাভ নিজেই নাতিকে উদ্দেশ করে বলেন, “তুমি কেন ওকে ভয় দেখাচ্ছ?”
আরও একটি ক্লিপে দেখা যায়, বিগ বি অগস্ত্যকে মজা করে খোঁচা দিচ্ছেন। তিনি লক্ষ্য করেন, কীভাবে অগস্ত্য সিমরের শাড়ির আঁচল ধরে তাকে হটসিটে বসতে সাহায্য করেছিলেন। অমিতাভ বলেন, “এটা খুব ভদ্র আচরণ, তোমাকে অভিনন্দন। আমার খুব ভাল লাগল এটা দেখে। তবে জীবনে এই প্রথম তোমাকে এমন করতে দেখলাম।”
Spirit first look: নতুন বছরের শুরুতেই ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক, প্রভাস–তৃপ্তিকে ঘিরে বিতর্ক
এছাড়াও শোয়ে অমিতাভ বচ্চন শ্রদ্ধাভরে স্মরণ করেন তাঁর প্রয়াত সহ-অভিনেতা ধর্মেন্দ্রকে। তিনি ‘শোলে’ ছবির একটি দৃশ্যের কথা ভাগ করে নেন, যেখানে ধর্মেন্দ্র তাঁকে এত শক্ত করে ধরে রেখেছিলেন যে সেই যন্ত্রণাই দৃশ্যটিকে আরও বাস্তব করে তুলেছিল। এই স্মৃতিচারণ দর্শকদের আবেগতাড়িত করে তোলে এবং ‘ইক্কিস’-এর মুক্তিকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us