/indian-express-bangla/media/media_files/2025/12/02/amitabh-2025-12-02-13-59-57.jpg)
যা বললেন জয়া...
Jaya Bachchan on Amitabh: বলিউড ভক্তদের কাছে সুপরিচিত, অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ির বিয়ের গল্পটি একেবারেই সিনেমার মতো। ১৯৭৩ সালে 'জঞ্জির'-এর ঐতিহাসিক সাফল্যের পর ছবির প্রযোজক তাদের লন্ডন যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ভ্রমণের আগে অমিতাভের বাবা-মা দুজনের অবিবাহিত অবস্থায় একসঙ্গে বিদেশ যাত্রা নিয়ে অস্বস্তি প্রকাশ করেন। শেষ পর্যন্ত, দ্রুতই সমাধান বের হয়- ১৯৭৩ সালের ৩ জুন এক ছোট্ট, অন্তরঙ্গ অনুষ্ঠানে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর সেই হিসেবেই শুরু হয়, তারকা-দম্পতির বহু প্রতীক্ষিত লন্ডন সফর। পাঁচ দশক পরেও সেই সম্পর্ক আজও অটুট।
সম্প্রতি বরখা দত্তের সঙ্গে ‘মোজো স্টোরি’-র এক সাক্ষাৎকারে জয়া বচ্চন খোলামেলা ভাবে তাদের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি মজা করে বলেন, “আমরা দু’জন একদমই ভিন্ন মানুষ। কল্পনা করুন যদি আমার মতো কাউকে বিয়ে করতাম- সে বৃন্দাবনে থাকত, আর আমি অন্য কোথাও!” জয়া জানান, অমিতাভ খুবই সংযত, নিজের অনুভূতি প্রকাশে তিনি অনেক বেশি সতর্ক; বিপরীতে জয়া যথেষ্ট খোলামেলা। অভিনেত্রীর কথায়, “সে খুব কম কথা বলে। সবকিছু নিজের ভেতরেই রাখে। কিন্তু যেটা বলতে চায়, ঠিক সময়ে চমৎকারভাবে বলতে পারে। যা আমার পক্ষে অনেক সময় সম্ভব হয় না।" তাঁর মতে, এই বিপরীতত্বই হয়তো তাদের সম্পর্কে ভারসাম্য এনে দিয়েছে।
Ranveer Singh controversy: চামুণ্ডি দেবীকে অপমানের অভিযোগ, বিরাট গ্যাঁড়াকলে রণবীর
জয়া আরও জানান, অমিতাভের শৃঙ্খলাবোধের প্রতি তিনি বিশেষভাবে শ্রদ্ধাশীল। এ-ও স্বীকার করেন- অমিতাভকে দেখেই তার মনে প্রথম দর্শনে প্রেম জন্মেছিল। বিবাহ নামক প্রতিষ্ঠানকে তিনি 'পুরাতন' বলে উল্লেখ করলেও মজা করে বলেন, "অমিতাভের মতামত কখনও জানতে চাইনি। জিজ্ঞাসা করলে হয়তো বলবে- ওটাই তার জীবনের বড় ভুল!"
সাক্ষাৎকার জুড়ে জয়ার রসিকতা ও স্বচ্ছন্দ আচরণ বিশেষ নজর কাড়ে। তিনি সংসদের অভিজ্ঞতা নিয়ে বলেন, “এত চিৎকার শুনতে শুনতে আমার শ্রবণশক্তির কিছুটা নষ্ট হয়ে গেছে। তবে ভাগ্যিস বুদ্ধি হারাইনি!” জয়ার রাজনীতিতে প্রবেশও ছিল বিতর্কিত। অমিতাভের স্বল্পস্থায়ী রাজনৈতিক জীবনের পরে পরিবার তার সিদ্ধান্তে খুশি ছিল না। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, "আমি আমার মতামত প্রকাশ করি। আমি সাংবাদিকের মেয়ে- এটা ভুলবেন না।” অমিতাভের রাজনৈতিক অধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন এবং তাঁর মনে হয়েছিল রাজনীতি তার উপযুক্ত প্ল্যাটফর্ম নয়।
Madhuri Dixit: মাধুরীকে চিনতেন-ই না! স্বামী নেনে কীভাবে আকর্ষণ করলেন তাঁকে? 'দেবদাসের চন্দ্রমুখী' বললেন...
১৯৮৪ সালের অস্থিরতার সময় রাজনীতিতে প্রবেশ করে রেকর্ড ব্যবধানে জয়ী হলেও, পরবর্তীতে বোফর্স কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে প্রবল আঘাত পান অমিতাভ। বহু বছর পরে তিনি ক্লিন চিট পেলেও সেই সময়ের তিক্ত অভিজ্ঞতা তাকে চিরতরে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us