Ammy Vrik: ‘মেয়ের কথা শুনে মন ভেঙেছে’, মধ্যপ্রাচ্যে সংকটকালে আবেগঘন পোস্ট অ্যামির

অন্যদিকে, দুবাই-নিবাসী বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ও পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “সংযুক্ত আরব আমিরাতে আমার বর্ধিত পরিবারের কাছে...

অন্যদিকে, দুবাই-নিবাসী বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ও পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “সংযুক্ত আরব আমিরাতে আমার বর্ধিত পরিবারের কাছে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ammy-Virk

যা বললেন অ্যামি...

ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত-সহ গোটা অঞ্চলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের, পরিবারগুলির মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়েছে। পাঞ্জাবি অভিনেতা-গায়ক অ্যামি ভির্কও প্রকাশ্যে জানিয়েছেন তাঁর মানসিক দুশ্চিন্তার কথা। তাঁর স্ত্রী এবং ছয় বছরের কন্যা, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, আর সেই কারণেই এই সংকট তাঁর কাছে নিছক খবরের শিরোনাম নয়, একেবারেই ব্যক্তিগত বাস্তবতা।

Advertisment

ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে অ্যামি লিখেছেন, “সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতিতে আমার হৃদয়ে ভারী হয়ে উঠেছে। আমার স্ত্রী এবং আমার ৬ বছর বয়সী মেয়ে সেখানে আছে। একজন স্বামী এবং বাবা হিসেবে এই সময়ে আবেগপ্রবণ না হয়ে থাকা অসম্ভব।” তিনি আরও যোগ করেন, “আমার মেয়ে আমাকে বলেছে, ‘বাবা, কিছু হলে আমি আমার বিছানার নিচে লুকিয়ে থাকব। আমি একজন শক্তিশালী মেয়ে, তুমি চিন্তা কোরো না।’- এটা কোনও বাবারই শোনা উচিত নয়।”

১৩ বছরেই বাড়ি ছেড়ে পালানো, কাশ্মীরের টানে খেয়েছিলেন চড়! চেনেন এই নায়িকাকে?

Advertisment

প্রতিটি সংবাদ আপডেট তাঁর কাছে ব্যক্তিগত আঘাতের মতো মনে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। “আমরা জনজীবনে যতই শক্ত থাকার চেষ্টা করি না কেন, দিনের শেষে আমরা সবাই পরিবারের মানুষ।" পোস্টের শেষে তিনি সহমর্মিতা ও আশার বার্তা দেন: “আমার প্রার্থনা শুধু আমার পরিবারের জন্য নয়, এই সংকটে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষের জন্য। আমি সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রচেষ্টাকে আন্তরিকভাবে স্বীকৃতি জানাই। তাঁরা মানুষকে নিরাপদ রাখতে অক্লান্ত পরিশ্রম করছেন—এর জন্য আমি কৃতজ্ঞ। আসুন, আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করি।”

অন্যদিকে, দুবাই-নিবাসী বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ও পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “সংযুক্ত আরব আমিরাতে আমার বর্ধিত পরিবারের কাছে- আমি জানি খবরের শিরোনামগুলো ভারী লাগছে। কিন্তু মনে রাখবেন, এই দেশ শান্তি, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।”

ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাব, দুবাইয়ে আটকা শুভশ্রী ও ইউভান

তিনি আরও বলেন, “আমরা ২০০-র বেশি দেশের মানুষ হলেও, আমরা এক বড় পরিবারের অংশ।” সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রস্তুতি ও সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করে তিনি লেখেন, “সরকার ও সশস্ত্র বাহিনীর নির্ভীক নেতৃত্ব এবং সময়োপযোগী সতর্কতা আমাদের সবচেয়ে বড় ভরসা।”

ভারতে তাঁর অনুরাগীদের উদ্দেশে বিবেকের বার্তা, “আতঙ্ক ছড়াবেন না। যাচাইকৃত সংবাদমাধ্যমের উপর নির্ভর করুন। সহানুভূতি বেছে নিন- সত্যই আমাদের সবচেয়ে শক্তিশালী ঢাল।” এই সংকটময় সময়ে দুই তারকার কথাতেই স্পষ্ট—যুদ্ধের আবহে সবচেয়ে বড় শক্তি পরিবার, সংহতি এবং মানবিকতা।

bollywood Entertainment News Today