Anamika Chakraborty: 'সবাই জানে, আমার বর', উদয় বেজায় ব্যস্ত, ভ্যালেন্টাইন উইকে প্ল্যান নেই অনামিকার

ভালবেসে উদয় প্রতাপকে বিয়ে করেছিলেন অনামিকা। একেবারে পারিবারিক আবহে আইনি বিয়ের মাধ্যমেই গাঁটছড়া বাঁধেন। তবে, খেয়াল করলে দেখা যাবে, উদয়ের এখন কাজে ব্যস্ততা থাকলেও ...

ভালবেসে উদয় প্রতাপকে বিয়ে করেছিলেন অনামিকা। একেবারে পারিবারিক আবহে আইনি বিয়ের মাধ্যমেই গাঁটছড়া বাঁধেন। তবে, খেয়াল করলে দেখা যাবে, উদয়ের এখন কাজে ব্যস্ততা থাকলেও ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
uday

যা বললেন অনামিকা...

Anamika Chakraborty: অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ফের একবার আলোচনায়। বেশ কিছুদিন হল তিনি অভিনয়ের ক্ষেত্রে নন, বরং ভ্লগে তাকে দেখা যাচ্ছে। নিজের ইউটিউব চ্যানেলেই তিনি নানা ধরণের ভিডিও করেন। তবে, কাজের অভাবে এখন নিজেকে বেশ গুটিয়ে নিয়েছেন। কিন্তু, প্রেমের সপ্তাহে নিশ্চয়ই কোনও প্ল্যানিং রয়েছে তার?

Advertisment

ভালবেসে উদয় প্রতাপকে বিয়ে করেছিলেন অনামিকা। একেবারে পারিবারিক আবহে আইনি বিয়ের মাধ্যমেই গাঁটছড়া বাঁধেন। তবে, খেয়াল করলে দেখা যাবে, উদয়ের এখন কাজে ব্যস্ততা থাকলেও অনামিকা কিন্তু একেবারেই নিজের মধ্যেই নিজেকে রাখতে ভালবাসেন। অভিনেত্রী একটি প্রিমিয়ারে এসেই জানান, ভ্যালেন্টাইন উইকের প্ল্যানিং প্রসঙ্গে। আদৌ ভালবাসার সপ্তাহে কতটা মাখো মাখো প্রেমে ভাসতে চলেছেন তিনি?

Sanjay Mishra: বাবার শেষকৃত্যে গিয়ে অন্য এক চিতার ছাই গোটা গায়ে মেখে বসে ছিলামঃ সঞ্জয় মিশ্র

Advertisment

উদয় বেশ কিছুবছর ধরেই রায়ান চরিত্রে অভিনয় করছেন পরীনীতা ধারাবাহিকে। ফলে, তার ব্যস্ততা তুঙ্গে। প্রেমের সপ্তাহে কি সত্যিই তার সময় নেই স্ত্রীর জন্য?  অনামিকার বক্তব্য, আমার কোনো প্ল্যান নেই। কারণ, আমার বর খুব ব্যস্ত সবাই জানে। কিন্তু বরের ওপর তার একটু রাগ-ও হয়েছে বটে। সেকথাই, প্রকাশ্যে জানালেন তিনি। কী এমন করলেন উদয়?

অভিনেতাকে শুটিং- এর ফাঁকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। তাই তো তিনি সকলের মন কাড়েন। তবে, নিজের কাছের মানুষটার মনে ব্যাথা দিলেন কেন? অনামিকার কথায়, আমার বর আমায় গোলাপ দেয় নি। ওকে আমি দিয়েছি। তাই আমি ওকে বলেছি আর তোর সঙ্গে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করব না। আমি আমার বন্ধুর সঙ্গে এসেছি সেলিব্রেট করছি। 

Rupam Islam-Fossils 7: ‘সময় দিয়ে শুনুন’, নতুন অ্যালবাম নিয়ে ভক্তদের বার্তা রূপমের

প্রসঙ্গে, কিছুদিন আগেই গুজব উঠেছিল, অনামিকা নাকি উদয়ের সঙ্গে সংসার জীবন শেষ করছেন। অনামিকার একটি পোস্ট ঘিরেই শুরু হয় চর্চা। সেই প্রসঙ্গেই অভিনেত্রী বলেন, "না, আমার বিচ্ছেদ হচ্ছে না। এটা ভাল খবর।" 

Valentine's Day 2026 Entertainment News Today