/indian-express-bangla/media/media_files/2025/11/21/cats-2025-11-21-15-25-36.jpg)
অভিনেতার আকস্মিক মৃত্যু
Spencer Lofranco: জন ট্রাভোলটার বিপরীতে 'গট্টি' ছবিতে অভিনয়ের জন্য দর্শকমহলে দারুণ পরিচিতি পেয়েছিলেন কানাডিয়ান অভিনেতা স্পেন্সার লোফ্রাঙ্কো। মাত্র ৩৩-এ নিভল জীবন প্রদীপ। ২০ নভেম্বর একটি আবেগঘন পোস্টে অভিনেতার প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন ভাই সান্তিনো লোফ্রাঙ্কো। তিনি জানান, ১৮ নভেম্বর মঙ্গলবার স্পেন্সার মৃত্যুর কোলে ঢলে পড়েন। ১৮ অক্টোবর ৩৩ বছর পূর্ণ করার ঠিক এক মাস পরই থমকে গেল জীবন।
ভাই সান্তিনো তার পোস্টে লিখেছেন, 'টু দ্য লেজেন্ড @roccowinning আমার ভাই। তুমি এমন এক জীবন কাটিয়েছো যা কেবল কিছু মানুষই স্বপ্ন দেখে।' পোস্টের সঙ্গে তিনি স্পেন্সারের বিভিন্ন বছরের কয়েকটি ছবিও শেয়ার করে আরও যোগ করেন, 'তুমি মানুষের জীবন বদলে দিয়েছ আর এখন তুমি ঈশ্বরের সঙ্গে। আমি তোমাকে সবসময় ভালবাসব এবং মিস করব। শান্তিতে ঘুমাও। ১৮ অক্টোবর ১৯৯২ – ১৮ নভেম্বর ২০২৫।' টিএমজেড–এর একটি প্রতিবেদনের মতে, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের কর্তৃপক্ষ বর্তমানে তাঁর আকস্মিক মৃত্যুর তদন্ত করছে। এখনও পর্যন্ত আনুষ্ঠাবিকভাবে মৃত্যুর কারণ ঘোষণা করা হয়নি।
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন স্পেন্সার। অভিনয় জীবন শুরু করেন অ্যাট মিডলটন ছবির মাধ্যমে। তিনি অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত আনব্রোকেন ছবিতেও অভিনয় করেছিলেন যেখানে তাঁর সঙ্গে ছিলেন জ্যাক ও’কনেল এবং মিয়াভি। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে জেমসি বয়, ডিক্সিল্যান্ড, হোম এবং কিং কোবরা। ২০১৪ সালের এক সাক্ষাৎকারে স্পেন্সার জানান, তিনি ১৭ বছর বয়সে অভিনয় শুরু করেন যদিও তাঁর বাবা চেয়েছিলেন তিনি হকি খেলোয়ার হোক বা আইন নিয়ে পড়াশোনা করুক।
তিনি নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয় শেখেন। ইন্টারভিউ ম্যাগাজিনকে তিনি বলেন, 'আমি ১৭ বছর বয়সে অভিনেতা হতে চেয়েছিলাম। আমি সবসময়ই হাস্যরসিক ছিলাম। মানুষকে হাসানোর চেষ্টা করতাম এবং সবসময় সকলের নজরে থাকতে চাইতাম। জ্ঞান হওয়ার পর থেকে সবসময় মনে হত আমি একজন অভিনেতা। অবশেষে বুঝতে পারলাম আমি আসলে কী করছি আর সেই ভাবনাই আমাকে সমস্যায় ফেলছিল।'
আরও পড়ুন সেরা বউমা 'সুধা' কবে বাস্তবের সেরা গিন্নি হবেন? প্রতীকের সঙ্গে বিয়ের চর্চার মাঝেই সোনামণি বললেন...
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে কাজ করার উত্তেজনা প্রকাশ করে বলেছিলেন, 'বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি হয়ে ওঠেন আমার স্বপ্নের নারী। আর এখন আমি তাঁর সঙ্গে একটি সিনেমা শুট করতে যাচ্ছি, এটা অবিশ্বাস্য। আমি সকলকে সেই কথা বলি আর তাঁরা বলেন হ্যাঁ, ঠিক আছে। ওঁরা বিশ্বাসই করতে চায় না।'
আরও পড়ুন 'হ্যাঁ আমি আবার...', 'চিরদিনই তুমি যে আমার' নায়ক বদলের গুঞ্জনের মাঝে মুখ খুললেন জীতু
স্পেন্সারকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় ২০১৮ সালে কেভিন কনোলি পরিচালিত ক্রাইম থ্রিলার গট্টি-তে। অভিনয়কে বিদায় জানানোর পর স্পেন্সার স্ট্রিট আর্টের দিকে ঝুঁকে পড়েন। সোশ্যাল মিডিয়া পেজ অনুযায়ী, ২০২১ সালে তিনি ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে স্থায়ী ঠিকানা গড়ে তোলেন।
আরও পড়ুন ছবি মুক্তির দিনই বিপত্তি! সিনেমার প্রচারের মাঝে কোভিড আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us