/indian-express-bangla/media/media_files/2026/01/21/hiran-2026-01-21-12-09-38.png)
কে এই অনিন্দিতা?
Hiran Chatterjee Wife Anindita: হিন্দু শাস্ত্র মতে এক স্ত্রী জীবিত থাকতে অথবা তাঁর সঙ্গে আইনত বিচ্ছেদ না হলে, আরেকজনকে স্ত্রীর জায়গা দেওয়া যায় না। বিয়ে তো দূর, সেই ভাবনাও আনা সম্ভব না। এদিকে, হিরণ চট্টোপাধ্যায় গতকাল বারানসির গঙ্গারব ঘাটে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন হৃতিকা গিরির সঙ্গে।
আইনের ছাত্রী হৃতিকার পরনে লাল রঙের বেনারসি। এবং হিরণ পড়েছিলেন হলুদ লালের ধুতি পাঞ্জাবি। সেখানেই দুজনে বিয়ের রীতিনীতি সম্পন্ন করেন। যদিও তারপর থেকেই তাঁর স্ত্রী অনিন্দিতা পরপর বোমা ফাটিয়েছেন। তাঁর সঙ্গে নাকি ডিভোর্স দূর, সেই প্রক্রিয়া পর্যন্ত শুরু হয়নি। তাহলে হিরণ কোন আইনে বিয়ে সারলেন। ইন্ডীয়ান এক্সপ্রেস বাংলা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি উত্তর দেননি।
এদিকে অনিন্দিতা সাফ জানান, এমন একজন মানুষ যার সঙ্গে থেকে কেবল দুঃখ পেয়েছেন, তাঁর থেকে এর বেশি কিছু আশা করেন না। তবে, তিনি এও জানান, তাঁদের সন্তানের ১৯ বছর বয়স, আর হৃতিকা তাঁর থেকে মাত্র কয়েক বছরের বড়। সেক্ষেত্রে বাবার বিয়ে দেখা নেহাতই চাপের এক সন্তানের কাছে।
Palash Muchhal: ব্যক্তিগত ঝড় পেরিয়ে নতুন শুরু, বিয়ে ভাঙার পর কোন কাজে মন দিলেন পলাশ?
কিন্তু কে এই অনিন্দিতা?
২০২৪ অর্থবর্ষেও হিরণ নিজের সম্পত্তির পরিমাণ দেখাতে গিয়ে স্ত্রীর সম্পত্তির কথাও উল্লেখ করেছিলেন। ২০২২-২৩ অর্থবর্ষে অনিন্দিতার আয়ের পরিমাণ যে ৫লক্ষ টাকার মত ছিল সেকথাও জানিয়েছিলেন হিরণ। এমনকি, হিরণের মেয়েও সেসময় প্রায় ৪০ লক্ষ টাকার মালিক হিসেবেই- জানানো হয়েছিল। হিরণের স্ত্রীর প্রায় ১৮ লাখের কাছাকাছি সোনার গয়না ছিল বলেও জানা যায়।
কিন্তু, এই অনিন্দিতা চট্টোপাধ্যায়, যিনি হিরণের স্ত্রী, তিনি পেশায় একজন ডিজাইনার। তাঁর বুটিক রয়েছে। এবং সেই বুটিকে নানা ধরণের পোশাক পাওয়া যায়। বিশেষ করে ট্র্যাডিশনাল পোশাক। গতকাল অনিন্দিতা এমনও জানিয়েছিলেন তিনি ও তাঁর মেয়ে মানসিক অত্যচারের শিকার। নিজেকে পজিটিভ রাখতেই, ব্যবসা শুরু করেন। অনিন্দিতা আগে বিশ্ববাংলায় কাজ করতেন। তিনি আরও বলেন, "সেই কাজ ছেড়ে দিয়েই নিজের ক্যাফের ব্যবসা এবং শাড়ির ব্যবসা শুরু করলাম। এসব নিয়েই ব্যস্ত থাকি।"
Border 2: শুক্রবারেই মিলবে সব উত্তর, বর্ডার ২ প্রসঙ্গে চূড়ান্ত আত্মবিশ্বাসী বরুণ
হিরণের স্ত্রী আরও জানান একমাস আগেও তাঁরা যেই ফ্ল্যাটে থাকতেন, সেখানে এসেছিলেন হিরণ। মেয়েকে দেখতে, তাঁর সঙ্গে কথা বলতেই আসতেন হিরণ। যদিও, হিরণ যাকে দ্বিতীয়বার বিয়ে করলেন তিনি আইনের ছাত্রীর সঙ্গে সঙ্গে মডেলিং-ও করেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us